রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শ্যামনগরে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও লুটপাটের অভিযোগে আদালতে মামলা

সাতক্ষীরার শ্যামনগরে ‘জামান ট্রেডিং ব্রিকস’ নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে যুবদলের নেতাকর্মীদের বিরুদ্ধে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার খোলপেটুয়া নদীর তীরবর্তী বড়কুপোট এলাকায় এ ঘটনা ঘটে। এতে প্রতিষ্ঠানের ব্যবস্থাপক আব্দুল্লাহ আল মামুন আহত হন। হামলাকারীরা প্রায় তিন লাখ টাকার ইট, বালু ও খোয়া লুট করেছে বলে অভিযোগ করা হয়।

অভিযোগ থেকে জানা গেছে, বিকেলে উপজেলা যুবদলের বহিষ্কৃত সাবেক সদস্য সচিব আনোয়ারুল ইসলাম আঙ্গুরের নেতৃত্বে ১০-১২ জন তাঁর প্রতিষ্ঠানে গিয়ে বালুভর্তি ডাম্পার ট্রাক চলাচলের জন্য প্রধান ফটকের তালা খুলে দিতে বলেন। ব্যবস্থাপক এতে রাজি না হওয়ায় কিছুক্ষণ পর আরও কয়েকজন সেখানে এসে গালগাল শুরু করেন।

একপর্যায়ে হামলাকারীরা হুইল রেঞ্চ ও হাতুড়ি দিয়ে প্রধান ফটকের তালা ভেঙে ফেলে এবং ইঞ্জিনভ্যানে করে ইট, বালু, খোয়াসহ বিভিন্ন মালপত্র নিয়ে যায়। বাধা দিতে গেলে ব্যবস্থাপককে মারধর করা হয় এবং প্রতিষ্ঠানের গাছপালাও কেটে ফেলা হয়। ঘটনাস্থলের সিসি ক্যামেরাও ভাঙচুর করা হয়েছে বলে দাবি করা হয়েছে।

প্রতিষ্ঠানটির মালিক মো. কামরুজ্জামান অভিযোগ করেন, এর আগেও তারা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে লুটপাট করেছে এবং সিসি ক্যামেরার ফুটেজ বাইরে দিতে বলে যায়। পরে ২০২৫ সালের ২১ জুন প্রায় ১৭ শতক জমি দখল করে নেয়। এ ঘটনায় আদালতে মামলা চলমান রয়েছে বলেও জানান তিনি।

এ ঘটনার পর শুক্রবার দুপুরে কামরুজ্জামান পাঁচজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগের বিষয়ে আনোয়ারুল ইসলাম আঙ্গুরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি। তবে অভিযুক্ত মিজানুর রহমান বলেন, ‘আমরা কোনো লুটপাট করিনি। শুধু গেটের তালা ভেঙে গাড়ি চলাচলের রাস্তা করেছি।’ অন্য অভিযোগের বিষয়ে পরে কথা বলবেন বলে জানান তিনি।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. খালেদুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

একই রকম সংবাদ সমূহ

শ্যামনগরে স্থানীয় মানুষের অধিকার এবং এ্যাডভোকেসি বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণের সমাপ্তি

সিসিডিবির শক্তি প্রকল্পের উদ্যোগে ‘অধিকার ও এ্যাডভোকেসি বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচিবিস্তারিত পড়ুন

বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিংয়ে সাতক্ষীরার শোরুমে ভাগ্য খুলল শ্যামনগরের জাহাঙ্গীর আলমের, পেলেন আইফোন

বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে আয়োজিত গিভওয়েতে আইফোনসহ ৫০টি আকর্ষণীয় উপহারের মধ্যে আইফোনবিস্তারিত পড়ুন

শ্যামনগরে ২৫০ কিলোওয়াটের সৌরবিদ্যুৎ প্রকল্পের সূচনা : জাতীয় গ্রিডে যাবে অতিরিক্ত বিদ্যুৎ

সাতক্ষীরার শ্যামনগরে বাগদা চিংড়ির রেণু উৎপাদনকারী ওশান হ্যাচারিতে ২৫০ কিলোওয়াট ক্ষমতার হাইব্রিডবিস্তারিত পড়ুন

  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • শ্যামনগরের গাবুরায় ৫০ পরিবারে ব্রতীর ‌বিনামূ‌ল্যে পানির ট্যাংক বিতরণ
  • এমপি নজরুলের সঙ্গে মরিয়মের বাবার আপস
  • সাতক্ষীরার শ্যামনগরে গাছ থেকে পড়ে ফল ব্যবসায়ীর প্রাণনাশ
  • শ্যামনগরে ১৫ পরিবার পেল ছাগল, ১৫ পরিবার পেল সেলাই মেশিন
  • শ্যামনগরের চাউলখোলায় টেকসই বেড়িবাঁধ ও রাস্তা নির্মাণের দাবি
  • শ্যামনগরে জলবায়ু ন্যায্যতার দাবিতে ক্লাইমেট স্ট্রাইক
  • এমপি নজরুল ফের ৪ দিনের রিমান্ডে
  • গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: মামা ওবায়দুর কারাগারে
  • বিশ্ব জলবায়ু সপ্তাহ উপলক্ষে শ্যামনগরে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা
  • দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার সময় বাসায় খাচ্ছিলেন এমপি গাজী নজরুল
  • শ্যামনগরের পদ্মপুকুর-গাবুরায় সড়ক নির্মাণে ২৩ কোটি ২৫ টাকা অনুমোদন