বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শ্যামনগরে রহস্যজনক মৃ*ত্যু নিয়ে পরিবারের সংবাদ সম্মেলন, প্রসাশনের হস্তক্ষেপ কামনা

মেহেরাব হেসেন: শ্যামনগর উপজেলার ধুমঘাট নাসির আলী ব্রীজ সংলগ্ন শীলতলা এলাকায় স্কুল পড়ুয়া সুদেবী গাতিদারের গলায় রশি দিয়ে রহস্য জনক মৃত্যু নিয়ে রোববার বিকালে পরিবারের সদস্যরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রসাশনের হস্তক্ষেপ কামনা করেছেন।
প্রায় ১৪ দিন আগে ধুমঘাট আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী সুদেবী গাতিদার গলায় ওড়না বেচিয়ে আত্মহত্যা করে। পরে ময়না তদন্তের জন্য প্রসাশন মর্গে পাঠায়।
এ বিষয়ে থানায় একটি লিখিত অভিযোগ করা হয়, সেখানে মৃত্যুটাকে রহস্য জনক এবং একই এলাকার ধুমঘাট শীলতলা এলাকার হাফিজুর হালদার এর ছেলে শাহিন হালদার প্রায় স্কুল যাওয়ার পথে সুদেবীকে উৎত্যাক্ত করতো। আমরা মনে করছি, শাহিনের নেতৃত্বে তার সঙ পাঙ্গুরা আমাদের সুদেবীকে হত্যা করে বাড়ীতে কেউ না থাকার সুবাদে তাকে ঘরের আড়ায় ঝুলিয়ে দিয়ে আত্মহত্যা বলে চালিয়ে দিচ্ছে তারা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সুদেবীর পরিবারে পক্ষ থেকে মিঠুন বৈদ্য আরো বলেন, ইতিপূর্বে উক্ত শাহিনকে আমরা অনেকবার নিষেধ করেছি সুদেবী কে উৎত্যাক্ত না করার জন্য কিন্ত আমাদের কথা না শুনে সুদেবী কে একের পর এক উৎত্যাক্ত করার পাশাপাশি তাকে হত্যা করেছে। তাকে হত্যা করে আড়ায় ঝুলিয়ে রেখে বাহিরে থেকে ঘরে তালা মেরে তারা পালিয়ে যায়।
সুদেবীর পিতা প্রভাষ গাতিদার বলেন, আমার মেয়ে স্কুলে যাওয়ার সময় ও মোবাইল ফোনে প্রায় উৎত্যাক্ত করতো শাহিন, বিষয়টি নিয়ে আমার এলাকার লোকজন নিয়ে ওর বাবা কে বলেছি, এ ঘটনায় তার পর থেকে শাহিন আরো ক্ষিপ্ত হয়ে আমার মেয়ে কে তার কব্জায় না আনতে পেরে সে পরিকল্পিত ভাবে হত্যা করেছে।
সুদেবী পরিবারের লোকজনের নিরাপত্তার পাশাপাশি তারা স্কুল পড়ুয়া সুদেবী গাতিদারের রহস্য জনক মৃত্যুর প্রকৃত ঘটনা উৎঘাটনের জন্য প্রসাশনের হস্তক্ষেপ কামনা করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

শ্যামনগরের গাবুরাতে স্বাস্থ্য বিষয়ক উপকরণ বিতরণ

বেসরকারি উন্নয়ন সংস্থা ফেইথ ইন এ্যাকশন গাবুরা ইউনিয়নের ৯টি ওয়ার্ড এর ১৫টিবিস্তারিত পড়ুন

খাল খননের নামে কৃষিজমি নষ্টের অভিযোগে শ্যামনগরে কৃষকদের বিক্ষোভ

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ধানখালী এলাকায় খাল খননের নামে কৃষিজমি নষ্টেরবিস্তারিত পড়ুন

সুন্দরবনে বনবিভাগের সদস্যদের ছোড়া গুলিতে জেলের মৃ*ত্যুর অভিযোগ

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ৯ নম্বর সোরা এলাকার বাসিন্দা আমিনুর রহমানবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা
  • জলবায়ু সহনশীলতা গড়ে তুলতে শ্যামনগরের আটুলিয়া ইউনিয়নে বাজেট বৃদ্ধির দাবি
  • শ্যামনগরে বিন্দু নারী উন্নয়ন সংগঠনের প্রকল্প অবহিতকরণ সভা
  • সাতক্ষীরার নবাগত ডিসিকে জামায়াতের এমপিদের ফুলেল শুভেচ্ছা: মিশ্র প্রতিক্রিয়া
  • উপকূলীয় শিশু ও যুবদের মাঝে জার্সি বিতরণ ও খেলাধুলার উদ্ধুদ্ধকরণ
  • দেশসেরা সুস্বাদু আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগ প্রতিমণ ১৬০০ টাকা
  • শিমু রেজা এমপি কলেজে দুই সংসদ সদস্যকে সংবর্ধনা
  • সাতক্ষীরায় সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ও উপকারভোগীদের সংলাপ
  • সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ২৯ এপ্রিল
  • শ্যামনগরে বিনামূল্যে ১০০০ লিটারের ৬০টি পানির ট্যাংক ও সেটিং উপকরণ বিতরণ
  • শ্যামনগরে ২০০ জন নারী-পুরুষকে লবণ সহনশীল বীজ, জৈব সার, জিও ব্যাগ ও পানির ঝাঁঝরি বিতরণ
  • সাতক্ষীরায় আম ক্যালেন্ডার ঘোষণা