শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শ্যামনগরে ‘রান ফর ওয়াটার’ ম্যারাথন: সুপেয় পানির দাবিতে নতুন উদ্যোগ

এবিএম কাইয়ুম রাজ, শ্যামনগর (সাতক্ষীরা) : সাতক্ষীরার উপকূলীয় জনপদ শ্যামনগরে সুপেয় পানির দাবিতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ব্যতিক্রমধর্মী ম্যারাথন ‘রান ফর ওয়াটার’। শরুব ইয়ুথ টিমের আয়োজনে এবং গ্লোবাল প্ল্যাটফর্ম বাংলাদেশের সহযোগিতায় শুক্রবার সকালে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

ম্যারাথনে অনলাইনে নিবন্ধন করেন ২৭৭ জন, যার মধ্যে শতাধিক তরুণ, পরিবেশকর্মী ও সচেতন নাগরিক অংশ নেন। সকাল ৬টায় গ্যারেজ বাজার থেকে শুরু হয়ে ম্যারাথনটি শেষ হয় বুড়িগোয়ালিনীর আকাশনীলা ইকো ট্যুরিজম চত্বরে।

দৌড়কারীরা ‘সরকারি সেবার আওতায় সুপেয় পানি চাই’—এমন দাবি নিয়ে স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। যৌথভাবে প্রথম স্থান অধিকার করেন মো. আতিক হাসান, কিংকর মণ্ডল ও মো. ইব্রাহিম খলিল।

শরুব ইয়ুথ টিমের প্রতিষ্ঠাতা এস এম জান্নাতুল নাঈম জানান, লবণাক্ততা ও জলবায়ু পরিবর্তনের কারণে শ্যামনগরে নিরাপদ পানির সংকট তীব্র। এ সংকটের প্রতি সবার দৃষ্টি আকর্ষণ করতেই এ আয়োজন।

আলোচনা সভায় বক্তারা নিরাপদ পানিকে মৌলিক মানবাধিকার হিসেবে উল্লেখ করে দ্রুত ও টেকসই সমাধানের আহ্বান জানান।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়

কলারোয়া উপজেলার কেঁড়াগাছিতে সোনা মাটি যুব সংঘের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে আট দলীয়বিস্তারিত পড়ুন

কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: ‘গ্রাম বাংলার ঐতিহ্য রাখো ধরি, চলো সবাই কাবাডি খেলি,বিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

কলারোয়ার কেঁড়াগাছি‌ প্রীতি ফুটবল ম্যাচে ২-১ গোলে সুলতানপুরকে হারিয়ে স্বাগতিকদের জয়লাভ। ICTবিস্তারিত পড়ুন

  • ব্যালন ডি’অর তালিকায় ফিরলেন মেসি, নেই রোনালদো; দেখুন ৩০ জনের তালিকা
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর
  • খেলা থামিয়ে মেসিকে সম্মান জানাবে আর্জেন্টিনা
  • বিপিএল বাদেই বছরে ৩৫-৪০ লাখ টাকা পাবেন ক্রিকেটাররা : তামিম
  • আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দিলেন মেসি
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপের ফাইনাল উপলক্ষে প্রস্তুতি সভা
  • ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • ‘কোচ সেজে’ আর বিদেশ ভ্রমণ করতে পারবেন না ফেডারেশন কর্মকর্তারা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে প্রীতি ফুটবল ম্যাচে ইমারত শ্রমিকদের জয়
  • ভালো খেলোয়াড় হলেও সাকিব ‘নষ্ট ও পচে যাওয়া’ মানুষ: তথ্য উপদেষ্টা