বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শ্যামনগরে লবণ সহনশীল কৃষি ফসল ও সবজি চাষ বিষয়ক প্রশিক্ষণ

শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি: বেসরকারি উন্নয়ন সংস্থা ফেইথ ইন এ্যাকশন গাবুরা ইউনিয়নের ৯টি ওয়ার্ড এর ১৫টি গ্রামে কানাডিয়ান দাতা সংস্থা ওয়ার্ল্ড রিনিউ এর আর্থিক সহযোগিতায় জলবায়ু সহনশীল জনগোষ্ঠী তৈরি প্রকল্প বাস্তবায়ন করছে।

এরই ধারাবাহিকতায় ২৮-৩০ ডিসেম্বর ২০২৫ তারিখ গাবুরা ইউনিয়নের চাঁদনীমুখা গ্রামে ২৫ জন অংশগ্রহণকারীকে(১৯ জন নারী ও ৬ জন পুরুষ) নিয়ে ফেইথ ইন এ্যাকশনের তৈরি মাল্টিপারপাজ রেজিলিয়েন্ট কমিউনিটি সেন্টারে ৩দিন ব্যাপী লবণ সহনশীল কৃষি ফসল ও সবজি চাষ বিষয়ক প্রশিক্ষণের আয়োজন করা হয়। উক্ত প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান ৩০ ডিসেম্বর বিকাল ৪:০০ টায় মাল্টিপারপাজ রেজিলিয়েন্ট কমিউনিটি সেন্টারে আয়োজন করা হয়।

উক্ত প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাবুরা ইউনিয়নের ইউপি চেয়ারম্যান জি.এম মাছুদুল আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬নং ওয়ার্ড এর ইউপি সদস্য মো: নজরুল ইসলাম, প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা কৃষি অফিসের উপসহকারী কৃষি কর্মকর্তা আফতাবুজ্জামান, উক্ত প্রকল্পের প্রজেক্ট অফিসার পরিতোষ কুমার বৈদ্য, কমিউনিটি ফ্যাসিলিটেটর পতিরাম গায়েন প্রমূখ।

ইউপি সদস্য বলেন, “ফেইথ ইন এ্যাকশন এই প্রশিক্ষণে সঠিক কৃষক বাছাই করেছে। এজন্য ফেইথ ইন এ্যাকশনকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা এই প্রশিক্ষণ গ্রহণ করে বাড়িতে কৃষি চর্চা বৃদ্ধি করবেন বলে আমি প্রত্যাশা করি।”

উপসহকারী কৃষি কর্মকর্তা বলেন, “আমি ৮ বছর ধরে এখানে কাজ করছি, কিন্তু এমন প্রশিক্ষণ অন্যকোন সংস্থা করাননি। ফেইথ ইন এ্যাকশন এমন প্রশিক্ষণ আয়োজন করার জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি।”

প্রধান অতিথি বলেন,“ ফেইথ ইন এ্যাকশন সঠিক মানুষ বাছাই করেছে। তারা কৃষি বিষয়ে যে ৩দিনের প্রশিক্ষণ আয়োজন করেছে তাতে গাবুরাতে কৃষিতে আরও সম্প্রসারণ ঘটবে। এই প্রশিক্ষণ গ্রহণ করে বাড়িতে কৃষি চর্চা বাড়াতে সকলের কাছে অনুরোধ করছি।”

একই রকম সংবাদ সমূহ

শ্যামনগরে নারী অধিকার ও জেন্ডার সমতা বিষয়ক সচেতনামূলক কর্মশালা

নারীর অধিকার প্রতিষ্ঠা ও জেন্ডার সমতা নিশ্চিতকরণ ও সামাজিক গ্রহণযোগ্যতা বৃদ্ধি এবংবিস্তারিত পড়ুন

শ্যামনগরের বুড়িগোয়ালিনী ইউনিয়ন জনপ্রতিনিধির সাথে অনগ্রসর সম্প্রদায়ের সংলাপ অনুষ্ঠিত

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ৯নং বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদে অনগ্রসর সম্প্রদায়ের সামাজিক সম্প্রীতি ওবিস্তারিত পড়ুন

অনৈতিক সম্পর্কের কথা জেনে ফেলায় প্রলোভন দেখান এমপি গাজী নজরুল

নারী কেলেঙ্কারির ঘটনায় ব্যাপক আলোচিত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জামায়াতে ইসলামী থেকেবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় তাপপ্রবাহকালীন স্বাস্থ্যঝুঁকি ও আগাম প্রস্তুতি বিষয়ক মহড়া
  • শ্যামনগরের বুড়িগোয়ালিনীতে স্থানীয় অভিযোজন পরিকল্পনা প্রণয়ন কর্মশালা
  • এলজি অ্যাম্বাসেডর ২০২৬ মনোনীত শ্যামনগরের হাবিবুল্লাহ আল মামুন
  • বন্ধ মৌসুমে সুন্দরবনের নদীতে মাছ ধরার সময় ৪ জেলে আটক
  • সাতক্ষীরার শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু
  • দুই বছর পরও শেষ হয়নি সাতক্ষীরা কারাগার থেকে পালানোর অধ্যায়, ধরা পড়লেন আরও দুই বন্দী
  • সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল
  • শ্যামনগরে চোখের আড়ালে পানিতে ডুবে প্রাণ গেল ৩ বছরের শিশু
  • সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে স্বাবলম্বী করল আইএফএসডি ফাউন্ডেশন
  • ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • সুন্দরবনে বাঘ ও বন রক্ষায় মুন্ডা সম্প্রদায়ের সংহতি: বিশ্ব বাঘ দিবসে শ্যামনগরে র‍্যালি ও সহাবস্থান সংলাপ