শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শ্যামনগরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ও হরিনগর ইউনিয়নের দুটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে প্রায় এক হাজার গাছের চারা বিতরণ করেছেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিব।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুর ২টায় হরিনগর বনশ্রী শিক্ষা নিকেতন হাই স্কুলের সাইক্লোন সেন্টারে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাতক্ষীরা জেলা পরিষদের তত্ত্বাবধানে আয়োজিত চারা বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি আহমদ আলী। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল করিমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. মনিরুজ্জামান, সাতক্ষীরা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মাহফুজুর রহমান, শ্যামনগর উপজেলা বিএনপির সভাপতি সোলায়মান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আশেক এলাহী মুন্না, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মাস্টার আব্দুল ওয়াহেদসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে হাবিবুল ইসলাম হাবিব বলেন, “প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় সামাজিক বনায়নের কোনো বিকল্প নেই। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণের উদ্যোগকে সহযোগিতা করার লক্ষ্যে জেলা পরিষদের পক্ষ থেকে ধারাবাহিকভাবে বিভিন্ন বিদ্যালয় ও সামাজিক সংগঠনের মাঝে গাছের চারা বিতরণ করা হচ্ছে।”
তিনি আরও বলেন, “প্রাকৃতিক সৌন্দর্যের অপার লীলাভূমি সুন্দরবনের সৌন্দর্য রক্ষায় আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব অপরিসীম।”
হরিনগর বনশ্রী শিক্ষা নিকেতন বিদ্যালয়ের অবকাঠামো, মাঠ, চারপাশের পরিবেশ এবং শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত অনুষ্ঠানের প্রশংসা করেন তিনি।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে হাবিবুল ইসলাম হাবিব বলেন, “একটি শিশুকে যেমন যত্ন করে বড় করতে হয়, তেমনি একটি গাছের চারাও যত্ন ও পরিচর্যা করলে একদিন তা বড় হয়ে ফল দেবে। তখন সেই গাছ নিজের কাছে আনন্দ ও সাফল্যের প্রতীক হয়ে উঠবে।”
এ সময় তিনি শিক্ষার্থীদের হাতে নিজ হাতে কয়েকটি গাছের চারা তুলে দেন এবং বাড়িতে নিয়ে সঠিকভাবে রোপণ, সংরক্ষণ ও পরিচর্যার আহ্বান জানান।

একই রকম সংবাদ সমূহ

শ্যামনগরে নেতৃত্ব উন্নয়ন ও সাংগঠনিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ

শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ও বুড়িগোয়ালিনী ইউনিয়নে নেতৃত্ব বিকাশে নারী, পুরুষ ও যুবদেরবিস্তারিত পড়ুন

শ্যামনগরে নারী অধিকার ও জেন্ডার সমতা বিষয়ক সচেতনামূলক কর্মশালা

নারীর অধিকার প্রতিষ্ঠা ও জেন্ডার সমতা নিশ্চিতকরণ ও সামাজিক গ্রহণযোগ্যতা বৃদ্ধি এবংবিস্তারিত পড়ুন

শ্যামনগরের বুড়িগোয়ালিনী ইউনিয়ন জনপ্রতিনিধির সাথে অনগ্রসর সম্প্রদায়ের সংলাপ অনুষ্ঠিত

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ৯নং বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদে অনগ্রসর সম্প্রদায়ের সামাজিক সম্প্রীতি ওবিস্তারিত পড়ুন

  • অনৈতিক সম্পর্কের কথা জেনে ফেলায় প্রলোভন দেখান এমপি গাজী নজরুল
  • সাতক্ষীরায় তাপপ্রবাহকালীন স্বাস্থ্যঝুঁকি ও আগাম প্রস্তুতি বিষয়ক মহড়া
  • শ্যামনগরের বুড়িগোয়ালিনীতে স্থানীয় অভিযোজন পরিকল্পনা প্রণয়ন কর্মশালা
  • এলজি অ্যাম্বাসেডর ২০২৬ মনোনীত শ্যামনগরের হাবিবুল্লাহ আল মামুন
  • বন্ধ মৌসুমে সুন্দরবনের নদীতে মাছ ধরার সময় ৪ জেলে আটক
  • সাতক্ষীরার শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু
  • দুই বছর পরও শেষ হয়নি সাতক্ষীরা কারাগার থেকে পালানোর অধ্যায়, ধরা পড়লেন আরও দুই বন্দী
  • সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল
  • শ্যামনগরে চোখের আড়ালে পানিতে ডুবে প্রাণ গেল ৩ বছরের শিশু
  • সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে স্বাবলম্বী করল আইএফএসডি ফাউন্ডেশন
  • ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান