বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শ্যামনগরে সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

এবিএম কাইয়ুম রাজ: শ্যামনগর উপজেলা মিডিয়া সেন্টারের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা।

বুধবার (২১ মে) দুপুর ২টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের তৃতীয় তলায় এই কর্মশালার আয়োজন করা হয়। এতে শ্যামনগর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত অর্ধশতাধিক গণমাধ্যমকর্মী অংশগ্রহণ করেন।

কর্মশালার সভাপতিত্ব করেন মিডিয়া সেন্টারের পরিচালক প্রভাষক আব্দুল হামিদ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান।

তিনি বলেন, “সাংবাদিকতা হলো জাতির দর্পণ। সত্য ও ন্যায়ের পথে থেকে নির্ভীক ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করাই একজন প্রকৃত সাংবাদিকের মূল দায়িত্ব। সমাজের কল্যাণে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম, শ্যামনগর উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রহমান এবং দেবহাটা নিউজের সম্পাদক আবু বকর সিদ্দিক।

বক্তারা সাংবাদিকতার নৈতিক দায়িত্ব, তথ্য যাচাইয়ের প্রয়োজনীয়তা, গঠনমূলক সমালোচনার গুরুত্ব এবং গণমাধ্যমের স্বাধীনতা রক্ষার ওপর জোর দেন। তারা বলেন, গণতন্ত্রের চর্চা ও জনগণের অধিকার রক্ষায় সংবাদকর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শ্যামনগর মিডিয়া সেন্টারের সভাপতি হুসাইন বিন আফতাব।

কর্মশালায় অংশগ্রহণকারীরা সংবাদ লেখার পদ্ধতি, অনুসন্ধানী রিপোর্টিং, ডিজিটাল নিরাপত্তা, সামাজিক যোগাযোগমাধ্যমে তথ্য যাচাই এবং সাংবাদিকতার নৈতিক দিক নিয়ে আলোচনা ও মতবিনিময় করেন। অংশগ্রহণকারীরা এসব বিষয়ে ব্যবহারিক অভিজ্ঞতা অর্জনের সুযোগও পান।

কর্মশালার আয়োজকরা জানান, স্থানীয় পর্যায়ে সাংবাদিকতার মানোন্নয়নে এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তারা আরও বলেন, নতুন প্রজন্মের সাংবাদিকদের দক্ষ করে গড়ে তুলতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে তারা জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে যোগ্যতার পরিচয় দিতে পারে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা

সাতক্ষীরা জেলায় বিদ্যুৎ সাশ্রয়ী যন্ত্রপাতি ব্যবহার ও বিদ্যুৎ সাশ্রয়ে সাধারণ জনগণকে উদ্বুদ্ধকরণেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় বজ্রপাতে জেলের মৃত্যু

সাতক্ষীরার শ্যামনগরে নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নুর ইসলাম নামে এক জেলেরবিস্তারিত পড়ুন

রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা

দেশের আরও ১০ জেলাকে রেল যোগাযোগের আওতায় নিয়ে আসা হচ্ছে বলে জানিয়েছেনবিস্তারিত পড়ুন

  • ‎ব্লু ইকোনমি ও সাতক্ষীরা উপকূল ‎
  • শ্যামনগরের মিড-ডে মিলের খাবারবাহী গাড়িতে অগ্রিম উৎপাদন তারিখের বনরুটি, গাড়ি জব্দ
  • শ্যামনগরের গাবুরাতে পরিবারে আয় বৃদ্ধি করতে ১৪ জনকে গরু বিতরণ
  • শ্যামনগরের গাবুরাতে স্বাস্থ্য বিষয়ক উপকরণ বিতরণ
  • খাল খননের নামে কৃষিজমি নষ্টের অভিযোগে শ্যামনগরে কৃষকদের বিক্ষোভ
  • সুন্দরবনে বনবিভাগের সদস্যদের ছোড়া গুলিতে জেলের মৃ*ত্যুর অভিযোগ
  • সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা
  • জলবায়ু সহনশীলতা গড়ে তুলতে শ্যামনগরের আটুলিয়া ইউনিয়নে বাজেট বৃদ্ধির দাবি
  • শ্যামনগরে বিন্দু নারী উন্নয়ন সংগঠনের প্রকল্প অবহিতকরণ সভা
  • সাতক্ষীরার নবাগত ডিসিকে জামায়াতের এমপিদের ফুলেল শুভেচ্ছা: মিশ্র প্রতিক্রিয়া
  • উপকূলীয় শিশু ও যুবদের মাঝে জার্সি বিতরণ ও খেলাধুলার উদ্ধুদ্ধকরণ
  • দেশসেরা সুস্বাদু আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগ প্রতিমণ ১৬০০ টাকা