শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শ্যামনগরে স্বামী হ*ত্যার আসামীদের আটকের দাবীতে স্ত্রীর সংবাদ সম্মেলন

শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলা গোবিন্দ পুর ইটভাটা শ্রমিকের হত্যার আসামীদের আটকের পাশাপাশি, পরিবারের নিরাপত্ত্বার দাবীতে নিহতের স্ত্রী আছমা পারভীন সোমবার সকালে উপজেলা রিপোর্টার্স ক্লাবে এ সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আছমা পারভীন বলেন, আমার স্বামী ইকবাল হোসেন পেশায় একজন ইট ভাটার শ্রমিক ছিল। সে আমাদের এলাকা ১। মোঃ হাসান গাজী (৩৫) পিতা- মোঃ আকরাম হোসেন গাজী, ২। আঃ আকরাম হোসেন গাজী (৬০) পিতা- মৃত আবুল হোসেন গাজী, ৩। মিন্টু ওরফে মহিউদ্দিন চৌধুরী (৩৫) পিতা- আব্দুল জব্বার চৌধুরী, সর্বসাং- গোবিন্দপুর, থানা- শ্যামনগর, জেলা- সাতক্ষীরাদের সঙ্গে চলাফেরা করিত। গত ইং- ১৫/০৭/২০২৫ তারিখে মোঃ হাসান গাজীর সঙ্গে আমার স্বামী ইকবাল হোসেনের সহিত নারী ঘটিত ব্যাপারে বাকবিতন্ড হয়। অতঃপর গত ইং- ২০/০৭/২০২৫ তারিখে রাত্র ১১.০০ ঘটিকার সময় আমার স্বামী নিখোঁজ হয়, পরবর্তীতে গত ইং- ২১/০৭/২০২৫ তারিখে রাত্র ১১.৫০ ঘটিকার সময় অত্র শ্যামনগর থানাধীন কাশিমাড়ী ইউনিয়নের গোবিন্দপুর গ্রামস্থ মোঃ হাসান গাজী (৩৫) ও মোঃ আকরাম হোসেন গাজী (৬০) এর পুকুর পাড়ের পূর্ব দক্ষিণ কর্ণারে মৃত অবস্থায় বস্তা ও নারিকেল পাতা দিয়ে ঢাকা অবস্থায় মোঃ আকরাম হোসেন গাজী (৬০) আমার স্বামীর লাশ দেখতে পাইয়া অনেক দেরীতে খানায় সংবাদ দেয়। পরবর্তীতে স্থানীয় লোকজন আমার স্বামীর শরীরের বিভিন্ন স্থানে ক্ষত দেখতে পাইয়া লাশ উদ্ধার করে শ্যামনগর থানার কর্তব্যরত অফিসার থানায় নিয়ে আসে এবং পরে আমার মৃত স্বামীর লাশ ময়না তদন্তের মাধ্যমে আমাদের নিজস্ব বাড়ীতে দাফন কাফনের কার্য সম্পন্ন করা হয়।
এবিষয়ে আমি বাদী হইয়া উল্লেখিত ব্যক্তিগন সহ অজ্ঞাত নামা আরও ১৫/১৬ জনের বিরুদ্ধে গত ইং- ০৯/০৮/২০২৫ তারিখে ১৪/২৫৩ নং এক মামলা রুজু করি। যাহার ধারা- ৩০২/২০১/৩৪ পেনাল কোড ১৮৬০। উক্ত মামলা রুজু হওয়ার পর মামলার সকল আসামীরা আমাকে মামলা উঠাইয়া নেওয়ার ভয়-ভীতি হুমকি ধামকি এবং আমার স্বামী তথা স্বামীর পরিবারের কোন সদস্য বাড়ীতে থাকার সাহস পাচ্ছে না। যে কোন সময়ে মামলার আসামীগন সহ অজ্ঞাত নামা আসামীরা পুনরায় আমার স্বামীর মত হত্যাকান্ড ঘটনা ঘটাইতে পারে। সে জন্য আপনাদের লিখুনির সহযোগিতায় প্রসাশনের জরুরি হস্তক্ষেপ কামনা করছি।

একই রকম সংবাদ সমূহ

প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর নির্ধারণ করে দেওয়া অগণতান্ত্রিক : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, কেউ কেউ বলেছেন- প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর নির্ধারণবিস্তারিত পড়ুন

ডব্লিউএসইউপি (WSUP) বাংলাদেশ এর নারী উদ্যোক্তা তৈরির প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

১৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখে কলারোয়ায় স্যানিটারি ন্যাপকিন বিক্রির মাধ্যমে তরুণ নারীদের আয়বর্ধকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ডিবি গার্লস স্কুলে নতুন এডহক কমিটির পরিচিতি সভায় শিক্ষার মানোন্নয়নে আলোচনা

সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর-ব্রহ্মরাজপুর (ডিবি) গার্লস স্কুলে নতুন এডহক কমিটির পরিচিতি সভায়বিস্তারিত পড়ুন

  • মালিকপক্ষের ট্যাক্স ফাঁকি দেয়ার জন্যও মিডিয়া লাগে : তথ্যমন্ত্রী
  • চীনের পথে প্রধানমন্ত্রী
  • সাতক্ষীরা পৌরসভার রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
  • রোজা শুরু কবে, জানালেন জ্যোতির্বিদরা
  • সিইসির সঙ্গে বৈঠকে মির্জা ফখরুল
  • ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিত চেয়ে রিট
  • ভেনেজুয়েলা নিয়ে ট্রাম্পের ‘জুয়া’, লাভ কাদের?
  • সরকার লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতে সব ব্যবস্থা নিয়েছে : প্রেস সচিব
  • স্কুলছাত্রীদের হিজাব নিষিদ্ধ করলো অস্ট্রিয়া
  • ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন ও গণভোট হবে উৎসবমুখর : প্রধান উপদেষ্টা
  • ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন
  • ইসির পর্যবেক্ষক নিবন্ধন পাচ্ছে ৭৩ প্রতিষ্ঠান