শনিবার, নভেম্বর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শ্যামনগরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের ভামিয়া গ্রামে ৬ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

এ বিষয়ে শিশুটির বাবা ২৪ জুলাই ২০২২ রবিবার শ্যামনগর থানায় একটি লিখিত অভিযোগ দ্বায়ের করেছে।অভিযোগ সূত্রে জানাগেছে যে, গত ২১ জুলাই ২০২২ তারিখ বৃহস্পতিবার বিকালে প্রতিবেশি রতন রপ্তানের ছেলে সুর্দশন রপ্তান (১৫) আইসক্রিম দেওয়ার প্রলোভন দেখিয়ে সঞ্জয় রপ্তানের মেয়ে ছদ্মনাম পারুল রপ্তান (৬) কে বাড়িতে ডেকে নিয়ে জোর পূর্বক ধর্ষণ করে ৷ রাতে রক্ত খরণের কারনে শিশুটি অবস্থা অবনতি দেখে তার মা জানতে চাইলে ঘটনা শিকার করে৷ শিশুটির মা লোক লজ্জার ভয়ে বাড়িতে প্রাথমিক চিকিৎসা করলে পরে তার বাবা জানতে পেরে বুড়িগোয়ালিনী ইউনিয়নে ০৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. রবিউল ইসলাম কে অবগত করে শ্যামনগর হাসপাতালে ভর্তি করাই ৷

শিশুটির বাবা বলেন যে, বাড়িতে কেউ না থাকার সুযোগে আইসক্রিমের প্রলোভন দেখিয়ে নিজ ঘরে নিয়ে পাশবিক নির্যাতন চালায় প্রতিবেশী সুর্দশন। রাতে মেয়ের অবস্থা অবনতি হওয়ায় পর মেয়ে তার মায়ের কাছে প্রকাশ করে। পরবর্তীতে তাকে শ্যামনগর হাসপাতালে ভর্তি করাই ৷ আরও বলেন, অভিযুক্তের পরিবারের সদস্যরা নানাভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করা এবং মেয়ের মা লোকলজ্জার ভয়ের কারনে বিষয়টি প্রকাশ করতে দেরি হয়েছে। রবিবার বেলা ১২টার দিকে সঞ্জয় নিজ বাদী হয়ে শ্যামনগর থানায় একটি লিখিত অভিযোগ করেন ৷
এ ঘটনায় বুড়িগোয়ালিনী ইউনিয়নে ০৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. রবিউল ইসলাম সত্যতা শিকার করেছেন ৷

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মুর্শেদ জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে। মামলার প্রস্তুত চলছে ৷ অতিবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে ৷

একই রকম সংবাদ সমূহ

‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা

‎জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে দেশের উপকূলীয় অঞ্চলে মাটির লবণাক্ততা ক্রমাগত বাড়ছে। এবিস্তারিত পড়ুন

শ্যামনগরে ৬৯ বছরেও মেলেনি বয়স্ক ভাতার কার্ড, জরাজীর্ণ ঘরে মানবেতর জীবন

বয়স ৬৯ বছর। জীবনের শেষ প্রান্তে এসেও জোটেনি সরকারি বয়স্ক ভাতার কার্ড।বিস্তারিত পড়ুন

সুন্দরবন, নদী ও জীববৈচিত্র্যে সমৃদ্ধ সাতক্ষীরা, পরিবেশ রক্ষায় বাড়ছে উদ্বেগ

প্রকৃতির অপার সৌন্দর্য, বিস্তীর্ণ সবুজ বনভূমি, নদ-নদী, খাল-বিল, জলাভূমি, কৃষিজমি এবং নানাবিস্তারিত পড়ুন

  • বনদস্যু নির্মূল দাবিতে প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি
  • শ্যামনগরে বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
  • সুন্দরবনে বনদস্যুদের তৎপরতা বন্ধে জাল পুড়িয়ে জেলেদের বিক্ষোভ
  • সুন্দরবনে আধুনিক অস্ত্রধারী জলদস্যুদের দৌরাত্ম্য, হুমকিতে বন্যপ্রাণী ও উপকূলীয় জীবিকা
  • এইচএসসি পরীক্ষায় সাতক্ষীরার দুই কলেজে পাস করেনি কেউ
  • শ্যামনগরে জীবন-জীবিকা উন্নয়নে হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ
  • শ্যামনগরে স্থানীয় অভিযোজন কৌশলবিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • শ্যামনগরে সম্পদ ভিত্তিক কমিউনিটি নেতৃত্বাধীন উন্নয়ন বিষয়ে প্রশিক্ষণ
  • শ্যামনগরে পরিবারে আয় বৃদ্ধি করতে হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ
  • সাতক্ষীরায় ‘প্রেরণা’ এনজিও’র পরিচালক শম্পা গোস্বামীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা
  • শ্যামনগরে প্রতিবন্ধকতা জয় করে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন সোহাগের
  • উপকূল পুনরুদ্ধারে ১০ লক্ষ বীজ ও চারা রোপণে ঐক্যবদ্ধ অঙ্গীকার