সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সংখ্যালঘুর কাছ থেকে জোরপূর্বক লক্ষাধিক টাকা ও স্বাক্ষর হাতিয়ে নেওয়ার অভিযোগ

যশোরের শার্শার গোগা বাজারের কথিত ডাক্তার রেজাউল ইসলামের বিরুদ্ধে ডেন্টাল ল্যাব টেকনিশিয়ান বিটপ অধিকারীকের কাছ থেকে জোর পূর্বক অঙ্গিকার নামায় স্বাক্ষর করে ও লক্ষাধিক টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। এ ব্যাপারে বিটপ অধিকারী শার্শা থানায় একটি অভিযোগ করেছেন।

অভিযোগে বলা হয়, গত (৯ জুলাই) শনিবার শার্শার গোগা বাজারের কথিত ডাক্তার রেজাউল ইসলাম এর শোভা ডেন্টাল কেয়ারের ল্যাব টেকনিশিয়ান বিটপ অধিকারীকে ঘরে আটকিয়ে রেখে হত্যার হুমকি ও ভয়ভীতি দেখিয়ে ১লক্ষ ৩হাজার টাকা ও ৩শ টাকার ফাঁকা ষ্ট্যাম্পে স্বাক্ষর করে নেন।

বিটপ অধিকারী অভিযোগ পত্রে আরও জানান, গত ২ বছর পূর্বে সে গোগা বাজারে রেজাউলের মালিকানাধীন শোভা ডেন্টাল কেয়ার ল্যাব টেকনিশিয়ান হিসেবে কাজ করতেন। এবং ২০২২ সালের ডিসম্বর মাসে কাজ ছেড়ে চট্রগ্রামে চলে যান।

সেখান থেকে ফিরে বিটপ অধিকারী বাগআঁচড়া বাজারে একটি ঘর ভাড়ানিয়ে সেখানে ডেন্টাল ল্যাব টেকনিশিয়ানের কাজ শুরু করেন। খবর শুনে গত ৯ জুলাই শনিবার বেলা ১১ টার দিকে ডাক্তার রেজাউল ইসলাম এর স্ত্রী শাহানারা আক্তার মিনা তাকে বিভিন্ন প্রলোভন ও কিছু কাজের কথা বলে বিটকে ডেকে নেয়।

বিপট সেখানে গেলে ডাক্তার রেজাউল ইসলাম ও তার স্ত্রী শাহানারা আক্তার মিনা সহ অজ্ঞাত পরিচয়ের ৩/৪ জন বিটপকে ঘরের ভিতর আটকিয়ে হত্যার হুমকি ও বেদম মারধর করে ও তার কাছে থাকা নগদ ৩২হাজার ৫শ টাকা ছিনিয়ে নেয় এবং আরো ৭০ হাজার ৫শ টাকা দাবি করে।

৭০হাজার টাকা নিতে না চাইলে ডাঃ রেজাউল, মিনা ও লাল্টু আমাকে খুন করে লাশ না দিয়ে নদীতে ভাসিয়ে দিবেন বলে হুমকি দেয় ও লোহার রড দিয়ে মারধর করে। বিটপের পরিবার বিকাশ ও নগদের মাধ্যমে সে টাকা পরিশোধ করেন।

পরে ডাক্তার রেজাউল ইসলাম ৩শ টাকার ৩টি ফাঁকা স্টাম্প স্বাক্ষর করিয়ে নেন। ষ্ট্যাম্পে সাক্ষর করিতে রাজি না হলে রেজাউল বলেন মালাউনের বাচ্চা তুই স্বাক্ষর না করিলে তোকে মেরে ফেলবো। পরে ষ্ট্যাম্পে স্বাক্ষর করা একটি ফটোকপি বিটপের হাতে দিয়ে আইউব হোসেন, পিতা মৃত মহব্বত আলী, লাল্টু গাজী পিতা হাকিম গাজী ও মফিজুর রহমান পিতা মৃত কাদের খান, বিটপ অধিকারীকে বাগআঁচড়া সাত মাইলে নিয়ে এসে তাকে যশোরের বাসে উঠিয়ে দেয়।

এ ব্যাপার জানতে চাইলে রেজাউলের স্ত্রী শাহানারা খাতুন মিনা বলেন, হ্যাঁ আমি একটি মেয়ের প্রলভন দেখিয়ে বিটপকে আমার দোকানে নিয়ে আসি, এবং চেয়ারম্যানের দেওয়া লোকজনকে সাথে নিয়ে আমি টাকাটা বিকাশ ও নগদের মাধ্যমে নিছি। এ ব্যাপারে ডেন্টাল ডাঃ রেজাউল ইসলাম বলেন, আমি বিটপকে আটকিয়ে (০১৭০৯-৪৩১৫৫১) বিকাশ ও নগদে ৭০হাজার ৫শ টাকা নিয়েছি।

তিনি আরও বলেন বিটপ অধিকারী যশোর জেলার কোন স্থানে ল্যাব টেকনিশিয়ান হিসাবে কাজ করতে পারবে না, যদি করে তাহলে আমাকে ৮লক্ষ টাকা দিতে হবে। কেনো দিতে হবে এই টাকা জানতে চাইলে তিনি বলেন তিনি আমার এখানে কাজ করবে না যাহার ক্ষতিপূরণ বাবদ এই টাকা আমি নিবো। কোন ক্ষমতা বলে এটা করেছেন জানতে চাইলে তিনি বলেন, আমি নিজে থেকে করেছি আমার ক্ষমতায় করেছি। এতে কি সমস্যা? আপনাদের ক্ষমতা থাকলে আপনারা কিছু করেন। সাংবাদিক দেখার সময় আমার নাই। এসব আমারও আছে।

এ ব্যাপারে চেয়ারম্যান তবিবুর তবির কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি রাজনৈতিক কাজে ব্যস্ত আছি ১ঘন্টা পরে জানাবো।

এ ব্যাপারে জানতে চাইলে শার্শা থানার অফিসার ইনচার্জ এস এম আকিকুল ইসলাম জানান, আমি বেনাপোলে নির্বাচনের কাজে আছি, বিষয়টি পরে জানাবো।

একই রকম সংবাদ সমূহ

শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ

যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী পাড়ের কায়বা গ্রামের আমজাদ হোসেনকে ঘিরে মাদক কারবারেরবিস্তারিত পড়ুন

শার্শা সীমান্তে ৭ কোটি ৬৭ লাখ টাকার স্বর্ণ জব্দ, আটক ১

যশোরের শার্শা সীমান্ত দিয়ে ভারতে পাচারের প্রস্তুতিকালে ২৬টি স্বর্ণের বারসহ রিপন হোসেনবিস্তারিত পড়ুন

শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ

দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং গণতান্ত্রিক পরিবেশ অক্ষুণ্ন রাখার আহ্বানে যশোরের শার্শাবিস্তারিত পড়ুন

  • পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে শার্শায় যুবদলের বিক্ষোভ মিছিল
  • শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএইচই ইউনি
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ
  • বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • প্রবাসীর স্ত্রীকে গভীর রাতে ঘরে ঢুকে অশ্লীল আচরণের অভিযোগ
  • প্রতারণা মাধ্যমে টাকা আত্মসাৎ, ফের আদালতে মামলা দায়ের
  • শার্শার বাগআঁচড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষীকী সফল করতে আলোচনা সভা
  • সৌদিতে চাকরি না পেয়ে দেশে ফেরা, টাকা চাইতে গিয়ে ৩ জনকে মারধরের অভিযোগ
  • বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত
  • কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ
  • শার্শার কায়বায় ইয়াবাসহ যুবক আটক