সোমবার, আগস্ট ৩১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সংসার চালাতে সবজি বিক্রি করেন বিশ্বকাপজয়ী ভারতীয় ক্রিকেটার

করোনা প্রত্যেকের জীবন থেকেই কিছু না কিছু কেড়ে নিয়েছে। এবার করোনা আবহে সংবাদ শিরোনামে দৃষ্টিহীন ক্রিকেটারের জীনব সংগ্রামের গল্প।

কোভিড সংকটের সময়ে পাঁচ জনের সংসার চালাতে ভারতের আমেদাবাদের জামালপুর মার্কেটে বসে সবজি বিক্রি করছেন ভারতের হয়ে বিশ্বকাপজয়ী ক্রিকেটার।

দুইবছর আগে দৃষ্টিহীন বিশ্বকাপের ফাইনাল খেলেছিলেন তিনি। মেগা ফাইনালে ৪০ ওভারে ৩০৮ রানের বিশাল লক্ষ্যমাত্রা তাড়া করে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়ে ম্যাচ জিতেছিল ভারত। সেই দলেই নীল জার্সিতে খেলেছিলেন নরেশ তুম্বার। ভারতের হয়ে জয়ে বড় ভূমিকা নিয়েছিলেন তুম্বার। দেশে ফেরার পর আমেদাবাদের এই দৃষ্টিহীন ক্রিকেটারকে একাধিক অনুষ্ঠানে সংবর্ধনা জানানো হয়েছিল।দেশের জার্সিতে বিশ্বকাপ জিতলেও দৃষ্টিহীন ক্রিকেটারের আর্থিক পরিস্থিতি কিন্তু কোনওভাবেই পাল্টায়নি। সেই কারণে বিশ্বকাপ জেতা ক্রিকেটারকে এখন আমেদাবাদের জামালপুর বাজারে বসে সবজি বিক্রি করতে হচ্ছে।

মহামারীর সময়ে প্রবল অর্থাভাবের কারণেই সবজি বিক্রির পথ বেছে নিয়েছেন বলে বিশ্বকাপ জয়ী ক্রিকেটার জানিয়েছেন। ২৯ বছর বয়সি নরেশের গলায় এই নিয়ে আক্ষেপের সুর। বিশ্বকাপ জিতলেও কোনও চাকরি পাননি বলে তিনি অভিযোগ করেছেন।

সঙ্গে তার আরও আক্ষেপ মহেন্দ্র সিং ধোনিরা বিশ্বকাপ জিতলে কেন্দ্র ও রাজ্য সরকার আর্থিক পুরস্কার দেয়, কিন্তু দৃষ্টিহীন ক্রিকেটারদের জন্য কিছুই করা হয়নি। করোনাকালে বাঁচার জন্য লড়তে অন্তত একটা চাকরি চাইছেন বিশ্বকাপজয়ী এই ক্রিকেটার।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে কালিগঞ্জ উপজেলা দলকে টাইব্রেকারে ৫-৩বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপের ফাইনাল উপলক্ষে প্রস্তুতি সভা

সাতক্ষীরায় জেলা প্রশাসক (ডিসি) কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা উপলক্ষে প্রস্তুতি সভাবিস্তারিত পড়ুন

৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

৩০ আগস্ট (রোববার) সাতক্ষীরা জেলা সফরে আসছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীবিস্তারিত পড়ুন

  • ‘কোচ সেজে’ আর বিদেশ ভ্রমণ করতে পারবেন না ফেডারেশন কর্মকর্তারা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে প্রীতি ফুটবল ম্যাচে ইমারত শ্রমিকদের জয়
  • ভালো খেলোয়াড় হলেও সাকিব ‘নষ্ট ও পচে যাওয়া’ মানুষ: তথ্য উপদেষ্টা
  • সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
  • সাতক্ষীরায় অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতা: গ্যালারিতে উপস্থিত ডিসি-এসপি
  • জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দলের অধিনায়ক রাজগঞ্জের কালাম সিদ্দিকি অলিন
  • সাকিব ‘খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’: আসিফ আকবর
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • দেশে ৫০৩টি মিনি স্টেডিয়াম হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
  • বিশ্বকাপ দেখতে গিয়ে কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ১০ বাংলাদেশি