বুধবার, আগস্ট ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

‘সওদাগর জীবনের গল্প’ গ্রুপের মিটআপ ও পিঠা উৎসব

(শনিবার) ঢাকার, ধানমন্ডি রবিন্দ্র সরোবরে অনুষ্ঠিত হয়ে গেল অনলাইন ও অফলাইন উদ্দ্যোক্তাদের সাপোর্টিং গ্রুপ “সওদাগর জীবনের গল্প” মিটআপ ও পিঠা উৎসব।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নুহা এন্ড ব্রাদার্স এর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এবং সওদাগর জীবনের গল্প গ্রুপের প্রতিষ্ঠাতা, মোঃ খুরশিদ আলম।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, একজন উদ্দ্যোক্তাকে সাফল্য পেতে হলে তাঁর কাজকে সম্মান করতে হবে। সেই সাথে সততা, ধৈর্য ও পরিশ্রম করে টিকে থাকলে জীবনের সফলতা অর্জিত হবেই ইনশাআল্লাহ। তিনি আরোও বলেন, সওদাগর জীবনের গল্প গ্রুপটি সকল উদ্দ্যোক্তাসহ গরীব অসহায় মানুষের পাশে থেকে দেশ ও জাতির উন্নয়ন অগ্রযাত্রায় কাজ করে যাবে। এসময় তিনি সদস্যদের উদ্দেশ্যে বলেন, গ্রুপকে সুসংগঠিত করার দায়িত্ব আপনাদের। আগামীতে সকল সদস্যদের জন্য বিভিন্ন ধরণের সুযোগ সুবিধা দেওয়া হবে ইনশাআল্লাহ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিইও, টেকসল্যুয়েশন বিডি এবং এডিটর, টেকওয়ার্ল্ড বাংলাদেশে, নাজনীন নাহার। তিনি বলেন, বর্তমান সরকার শহর থেকে গ্রাম পর্যন্ত ইন্টারনেটের মাধ্যমে ডিজিটাল বাংলাদেশের যে বৈপ্লবিক পরিবর্তন ঘটিয়েছেন, তারই ফলশ্রুতিতে নারী ও পুরুষ উদ্দ্যোক্তারা আজ অনলাইন বাসায় বসে সহজে ব্যবসা বানিজ্য করতে পারছে। তিনি বলেছেন, সওদাগর জীবনের গল্প গ্রুপের সদস্যদের জন্য ফ্রী ওয়েবসাইট তৈরীতে সহযোগিতা করবেন।

এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নারী উদ্দ্যোক্তা ফোরামের সভাপতি, রাফিয়া আক্তার, আমিন স্কয়ার(বিডি) লিঃ, পরিচালক ও সিইও, মোঃ নাজমুল হোসেন, বিশিষ্ঠ মিউজিশিয়ানস ও শিল্প গাজী মুন্নাফ (পল্লব), শাহরিয়ার হোসেন বাপ্পি, দেলোয়ার হোসেন, আসমা ইসলাম, শম্পা শিরিন, জলি পারভিন, এ্যানি আক্তার, উম্মে কুলসুম কুসুম, লামিয়া আবেদীন, নাজমা সুলতানা লিজি, সালসাবিল, শাহনাজ পারভীন, আসমা উল হুসনা লুবনা, আল-মাহমুদ মুনতাসীর,মোঃ হাফিজুর রহমান, রাসেল জমাদ্দার প্রমুখ।

অনুষ্ঠানে গ্রুপের ১হাজার মেম্বার সেলিব্রেশন কেক কাটা ও পাশাপাশি বিভিন্ন ধরণের পিঠা খাওয়ার মধ্যদিয়ে বছরের প্রথম দিন উৎযাপিত হয়। এছাড়াও সদস্যদের নিয়ে মজার ধাঁধাঁ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এসময় ৫জন ধাঁধা বিজয়ীকে সওদাগর জীবনের গল্প গ্রুপের লোগো সম্বলিত সুদৃশ্য শীতের শাল উপহার দেওয়া হয়।

অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন, সওদাগর জীবনের গল্প গ্রুপের এডমিন, কাজী ইমরান। এবং সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন, সওদাগর জীবনের গল্প গ্রুপের এডমিন ও মম ফানুসের ব্যবস্থাপনা পরিচালক, মুসফেরা জাহান।

একই রকম সংবাদ সমূহ

লাল টেলিফোনে সংরক্ষিত শেখ হাসিনার ফোনালাপ শুনলেন প্রধানমন্ত্রী

উদ্বোধনের পর জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর ঘুরে দেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরিদর্শনেরবিস্তারিত পড়ুন

খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া সাবেক যুগ্ম সচিব গ্রেফতার

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে করা একটি মামলার (জিয়া অরফানেজ ট্রাস্ট)বিস্তারিত পড়ুন

জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে রাষ্ট্রপতির সামনেই হট্টগোল

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত রাষ্ট্রীয় অনুষ্ঠানে একটি ডকুমেন্টারি (প্রামাণ্যচিত্র) প্রদর্শনকে কেন্দ্রবিস্তারিত পড়ুন

  • গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী
  • হাসিনাকে অডিও বার্তার সুযোগ দেওয়া ভারতের ‘ডাবল স্ট্যান্ডার্ড’: রিজভী
  • পথ হারালে এই জাদুঘরে এসে পথ খুঁজে নেবো: ড. ইউনূস
  • জুলাই স্মৃতি জাদুঘর ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের জীবন্ত দলিল : সংস্কৃতিমন্ত্রী
  • মঞ্চে ড. ইউনূসের জন্য রাখা হয়নি আসন, পরে প্রধানমন্ত্রীর নির্দেশে ব্যবস্থা
  • ‘মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেওয়া দল কেন ক্ষমতাচ্যুত হলো, তার উত্তর আওয়ামী লীগকেই খুঁজতে হবে’
  • জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • জুলাই আন্দোলন ছিল জনগণের আন্দোলন: প্রধানমন্ত্রী
  • জুলাই আন্দোলনের কৃতিত্ব জনগণের, এখন দেশ পুনর্গঠনের সময়: প্রধানমন্ত্রী
  • ভারত-বাংলাদেশের জনগণের মধ্যে ‘চমৎকার সম্পর্ক’ আরও এগিয়ে নিতে হবে : দীনেশ ত্রিবেদী
  • মন্ত্রিসভা থেকে বাদ পড়তে পারেন অনেকেই, নতুন করে আলোচনায় যেসব নাম