রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

“সতীনের সাথে সংসার করা যায় কিন্তু লবণ পানি নিয়ে সংসার করা যায় না”

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা : “সতীনের সাথে সংসার করা যায় কিন্তু লবণ পানি নিয়ে সংসার করা যায় না” খুলনার পাইকগাছা উপজেলার সোলাদানা ইউনিয়নের পারিশামারি গ্রামের ভুক্তভোগী মঞ্জুয়ারা বেগমের লবনাক্ততার বহুমাত্রিক সমস্যা বর্ণনা করতে গিয়ে এমন হৃদয়গ্রাহী বক্তব্য গোল টেবিল বৈঠকের তাৎপর্য আরও স্পষ্ট হয়ে ওঠে।

স্থানীয় ভুক্তভোগী নাগরিক সমাজের উদ্যোগে এবং সৃজন প্রকল্প, অগ্রগতি সংস্থার সহযোগিতায় পাইকগাছার কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)-তে আয়োজিত ”বসতি এলাকা ও কৃষিজমিতে লবণাক্ত পানির অনুপ্রবেশ প্রতিরোধ ও টেকসই সমাধান” শীর্ষক গোলটেবিল বৈঠক টি সভাপতিত্ব করেন পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী।

বৈঠকে অগ্রগতি সংস্থার নির্বাহী পরিচালক আব্দুস সবুর বিস্বাসের সঞ্চালনায় বক্তব্য দেন, উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মলিক, নেটজ বাংলাদেশের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার আমিনুর রহমান, প্রোগ্রাম ম্যানেজার শেখ জাকির হোসেন, সাতক্ষীরা জেলা সুজনের সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জল, পাইকগাছা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রাজ্জাক, উপজেলা পানি ব্যবস্থাপনা কমিটির সভাপতি শাহবুদ্দিন প্রমূখ।
অনুষ্ঠানে পাইকগাছা ও কয়রা উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং ভুক্তভোগী নাগরিক সমাজের প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।

বৈঠকে বক্তারা বলেন, লবণাক্ততার প্রভাব সবচেয়ে বেশি পড়ছে দরিদ্র, প্রান্তিক ও জলবায়ু-ঝুঁকিপূর্ণ পরিবারগুলোর ওপর। বিশেষ করে নারীদের নিরাপদ পানি সংগ্রহ, স্বাস্থ্য, পারিবারিক যতœ, জীবিকা ও দৈনন্দিন কর্মকান্ডে এর নেতিবাচক প্রভাব উল্লেখযোগ্য। লবণ পানি প্রতিরোধের জন্য সর্বপ্রথম শক্তিশালী করতে হবে স্থানীয় সরকারকে সচেতন হতে হবে। সোলাদানা ইউনিয়নের পারিশামারি গ্রামের ভুক্তভোগী মঞ্জুয়ারা বেগম লবনাক্ততার বহুমাত্রিক সমস্যা বর্ণনা করতে গিয়ে কেদে ফেলেন এবং বলেন “সতীনের সাথে সংসার করা যায় কিন্তু লবণ পানি নিয়ে সংসার করা যায় না” লবনের সাথে বাস করে তাদের শরীরে নানা রোগের বাসা বেঁধেছে। জমিতে ফসল হচ্ছেনা এখান থেকে কীভাবে বাঁচবে তারা এই পথ খুজতে সবাইকে আহবান জানান।

বৈঠকে লবনাক্ততার বহুমাত্রিক প্রভাব আলোচনার পাশাপাশি সেগুলোর কার্যকরী এবং স্থায়ী সমাধানের জন্য বিভিন্ন সুপারিশ ও বাস্তবায়নের বিভিন্ন পদ্ধতি আলোচিত হয়।

অনুষ্ঠানের শুরুতে অগ্রগতি সংস্থার প্রকল্প ব্যবস্থাপক রিয়াজ আহমেদের তথ্যবহুল প্রেজেন্টেশনের মাধ্যমে অনুষ্ঠানের মুল পর্ব শুরু হয়।
গোলটেবিল বৈঠকে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব, জোয়ার-ভাটা, ঘূর্ণিঝড় ও জলোচ্ছ¡াস, নদীভাঙন, অপরিকল্পিত চিংড়ি চাষ, বাঁধের দুর্বলতা এবং পানি নিষ্কাশন ব্যবস্থার সীমাবদ্ধতার কারণে উপকূলীয় এলাকায় লবণাক্ত পানি অনুপ্রবেশের ঝুঁকি বাঁড়ছে। এর ফলে কৃষি, নিরাপদ পানি, জীবিকা, স্বাস্থ্য ও খাদ্য-পুষ্টি নিরাপত্তা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

বক্তারা বলেন, লবণাক্ততার প্রভাব সবচেয়ে বেশি পড়ছে দরিদ্র, প্রান্তিক ও জলবায়ু-ঝুঁকিপূর্ণ পরিবারগুলোর ওপর। বিশেষ করে নারীদের নিরাপদ পানি সংগ্রহ, স্বাস্থ্য, পারিবারিক যতœ, জীবিকা ও দৈনন্দিন কর্মকান্ডে এর নেতিবাচক প্রভাব উল্লেখযোগ্য। বক্তারা বলেন, শুধু বাঁধ নির্মাণ নয়, প্রয়োজন সমন্বিত পানি ব্যবস্থাপনা

বক্তারা আরও বলেন, লবণাক্ততা মোকাবিলায় শুধু বাঁধ নির্মাণ কিংবা পৃথকভাবে নিরাপদ পানির ব্যবস্থা করলেই সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়। নদী ও খালের পানি প্রবাহ স্বাভাবিক রাখা, পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত করা, ঝুঁকিপূর্ণ বাঁধ নিয়মিত রক্ষণাবেক্ষণ, জরুরি মেরামত, নিরাপদ পানির উৎস বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে সমন্বিত পানি ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে। আলোচনায় নদী-খালে পলি জমা, পানি প্রবাহে প্রতিবন্ধকতা, খাল দখল ও অবৈধ স্থাপনা, অপর্যাপ্ত পানি নিষ্কাশন এবং বাঁধের দুর্বলতাকে লবনাণাক্ত পানি অনুপ্রবেশ ও জলাবদ্ধতা বৃদ্ধির গুরুত্বপূর্ণ কারণ হিসেবে চিহ্নিত করা হয়। কৃষি ও জীবিকার ওপর বাড়ছে চাপ লবণাক্ততার কারণে কৃষিজমির উৎপাদনশীলতা কমে যাওয়া, মাটির গুণগত পরিবর্তন এবং কৃষকের আয় ও জীবিকায় নেতিবাচক প্রভাব নিয়েও বৈঠকে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে অংশগ্রহণকারিরা উপকূলীয় এলাকার পানি ও পরিবেশ ব্যবস্থাপনায় স্থানীয় জনগণের অভিজ্ঞতা ও মতামতকে গুরুত্ব দেয়ার আহবান জানান।

গোলটেবিল বৈঠকে জেলা ও উপজেলা প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড, পরিবেশ অধিদপ্তর, কৃষি বিভাগ, প্রাণীসম্পদ বিভাগ, মৎস্য অফিস, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, স্থানীয় সরকার প্রতিষ্ঠান, উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি, জনপ্রতিনিধি, নাগরিক সমাজ সংগঠন, গণমাধ্যম প্রতিনিধি, কৃষক, নারী প্রতিনিধি, স্থানীয় জনগোষ্ঠী, জলবায়ু ও পানি ব্যবস্থাপনা সংশ্লিষ্ট বিশেষজ্ঞ এবং ভুক্তভোগী জনগণের প্রতিনিধিরা অংশ নেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় ‘অধিকার’র ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

দেশের অন্যতম শীর্ষস্থানীয় মানবাধিকার সংগঠন ‘অধিকার’-এর ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় এক বর্ণাঢ্যবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে কৃতি শিক্ষার্থীবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের রিফ্রেশার প্রশিক্ষণ

সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের দিনব্যাপী রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

  • বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের পিতৃভিটায় সুরের আবাহন: উথলীতে শ্রদ্ধা ও আনন্দে মহালয়া উদযাপিত
  • সাতক্ষীরার তালায় জব ফেয়ার মেলা, চাকরির নিশ্চয়তা পেলেন ১৫ তরুণ-তরুণী
  • সাতক্ষীরায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ
  • সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত সদস্যদের পরিচিতি সভা ও শপথ গ্রহণ
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরের সুনীল চোখের আলো ফেরাতে চান, সামর্থ্য নেই চিকিৎসার
  • সাতক্ষীরার শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজের সংস্কার কাজের উদ্বোধন
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • সাতক্ষীরার বি.ডি.এফ প্রেসক্লাবে নতুন সদস্যপদের ফরম বিতরণ ঘিরে উৎসবমুখর পরিবেশ
  • নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় দুই বোনের সাফল্য
  • বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিংয়ে সাতক্ষীরার শোরুমে ভাগ্য খুলল শ্যামনগরের জাহাঙ্গীর আলমের, পেলেন আইফোন
  • সাতক্ষীরায় অসচ্ছল-মেধাবী শিক্ষার্থীদের ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ দিলো রোটারী ক্লাব