বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সবুজবাগে ৩৬ কেজি গাঁজাসহ তিনজন আটক

রাজধানীর সবুজবাগ থানা এলাকায় অভিযান চালিয়ে ৩৬ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা লালবাগ বিভাগ।

শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন লালবাগ বিভাগের পুলিশ পরিদর্শক মো. ওয়াহিদুজ্জামান।

তিনি জানান, শুক্রবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যা সোয়া ৬টার দিকে সবুজবাগ থানার উত্তর বাসাবো কালভার্ট এলাকায় অভিযান চালিয়ে ৩৬ কেজি গাঁজাসহ তিনজন মাদক কারবারিকে আটক করা হয়েছে। তাদের আটক করে কোতোয়ালি জোনাল টিম।

তিনি আরও জানান, কয়েকজন মাদক কারবারি গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে সবুজবাগ থানার উত্তর বাসাবো কালভার্ট এলাকায় অবস্থান করছে, এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে সুমন, বশির ও কবিরকে আটক করা হয়। পরে তাদের তথ্যের ভিত্তিতে ৩৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকদের কাছ থেকে প্রাপ্ত তথ্য সম্পর্কে তিনি জানান, আটকরা কুমিল্লা জেলা থেকে গাঁজা সংগ্রহ করে রাজধানীসহ আশপাশের বিভিন্ন এলাকায় বিক্রয় করতো। আটকদের বিরুদ্ধে সবুজবাগ থানায় মামলা রুজু হয়েছে বলেও জানান এ কর্মকর্তা।

আটককৃতরা হলেন, সুমন শেখ ওরফে চিকু সুমন, বশির ও কবির হোসেন।

একই রকম সংবাদ সমূহ

তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে

তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করা, কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং গ্রামীণ অর্থনীতিকে আরওবিস্তারিত পড়ুন

বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন

তরুণ উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের আওতায় গঠিত স্টার্টআপ তহবিল থেকে প্রতি বছরবিস্তারিত পড়ুন

‘পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফের‌তের বিষ‌য়ে ভারত সুনির্দিষ্ট জবাব দেয়‌নি’ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতে পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশের কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে।বিস্তারিত পড়ুন

  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী
  • জুলাই স্মৃতি জাদুঘরের মহাপরিচালক হলেন এহসান মাহমুদ
  • দিল্লির হাইকমিশনারের অনুমোদন: আনুষ্ঠানিক বক্তব্যের জন্য অপেক্ষায় থাকতে বললেন শামা ওবায়েদ
  • পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা
  • তথ্য মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • পুলিশ ও গণমাধ্যম পরস্পরের বন্ধু: ডিএমপি কমিশনার
  • পুলিশের পূর্ণাঙ্গ সাইবার সিকিউরিটি ইউনিট করার পরিকল্পনা চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী
  • ৮ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ ধরা বন্ধ
  • শহীদ দুই সেনাসদস্যদের পরিবারের পাশে প্রধানমন্ত্রী
  • ইউপি ভোট নিয়ে ইসির চূড়ান্ত সিদ্ধান্ত ১৭ সেপ্টেম্বর