শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সবুজায়নে কালিগঞ্জে ১০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচি শুরু

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে “৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১৩ জুন) উপজেলার পূর্ব মৌতলা খালপাড় এলাকায় এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: মাইনুল ইসলাম খান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিগঞ্জ রেঞ্জের উপ-রেঞ্জ কর্মকর্তা (ডেপুটি রেঞ্জার) মোঃ আওছাফুর রহমান, মৌতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফেরদৌস মোড়ল, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ মাসুদ রানা ও আমিনুর রহমান, ইউপি সদস্য মির্জা সাদেক হোসেন, মৌতলা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি কাজী আব্দুল মঈন, সাবেক সদস্য সচিব আনিসুর রহমান, ৯নং ওয়ার্ডের সভাপতি আব্দুর রশিদ পল্টু, কৃষকদলের সভাপতি বাবলুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বন বিভাগ সূত্রে জানা যায়, পূর্ব মৌতলা খালপাড় থেকে সাপখালী ব্রিজ হয়ে জেলেপাড়া পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার সড়কের পাশে পর্যায়ক্রমে ১০ হাজার বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হবে। এসব চারার মধ্যে রয়েছে বাদাম, জারুল, ঝাউ, জাম, অর্জুন ও নিম গাছ। আগামী এক মাসের মধ্যে সম্পূর্ণ রোপণ কার্যক্রম শেষ করার পরিকল্পনা রয়েছে।

ডেপুটি রেঞ্জার মোঃ আওছাফুর রহমান জানান, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশ সংরক্ষণ এবং সবুজ বেষ্টনী গড়ে তোলার লক্ষ্যে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। রোপণকৃত গাছের পরিচর্যা ও রক্ষণাবেক্ষণের জন্য ৪০ জন উপকারভোগী সদস্যকে দায়িত্ব দেওয়া হবে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: মাইনুল ইসলাম খান বলেন, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। সরকারি এ উদ্যোগ সফল করতে সকলকে নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

এসময় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের সদস্য এবং এলাকার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

কালিগঞ্জের পানিয়া আনসার ও ভিডিপি ক্লাবে ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ সমাপ্ত

বাংলাদেশ আনসার ও ভিডিপি বাহিনী কালিগঞ্জ উপজেলা কর্তৃক আয়োজিত দশ দিনব্যাপী মৌলিকবিস্তারিত পড়ুন

কলকাতায় অগ্নিকাণ্ডে সাতক্ষীরার ২ জনের মৃত্যু, লাশের অপেক্ষায় স্বজনরা

ভারতের কলকাতায় একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার দুই বাসিন্দার মৃত্যুরবিস্তারিত পড়ুন

দীর্ঘ রোগ ভোগের পর সাতক্ষীরার কালিগঞ্জে মুক্তিযোদ্ধা মেহের আলীর মৃ*ত্যু

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়নের পশ্চিম মৌতলা গ্রামের বীর মুক্তিযোদ্ধা মেহের আলীবিস্তারিত পড়ুন

  • কালিগঞ্জে গলায় ফাঁস দেওয়ার ঘটনায় চিকিৎসাধীন শিশুর করুণ মৃ*ত্যু
  • কালিগঞ্জে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত
  • কালিগঞ্জের কৃষ্ণনগরে যুবকদের উদ্যোগে রাস্তা সংস্কার
  • জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে কালিগঞ্জে হাফেজে কুরআন সংবর্ধনা
  • সাতক্ষীরায় কোন্দলের শিকার তৃণমূলের জনপ্রিয় নেতা কাজী সোহেল
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কালিগঞ্জে ছেলে হত্যার প্রধান আসামি গ্রেফতার ও বিচারের দাবিতে বৃদ্ধা মায়ের সংবাদ সম্মেলন
  • সাংবাদিকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, পিআইওর বিরুদ্ধে ডিসির কাছে অভিযোগ
  • কালিগঞ্জে পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ আটক ৪
  • সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকীতে ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত
  • কালীগঞ্জে স্বর্ণের দুলের লোভে শিশুকে হত্যা: বিক্ষুব্ধ জনতার গণধোলাইয়ে ঘাতক নারী নিহত
  • রাফাত হত্যার রহস্য উদঘাটন ও জড়িতদের শাস্তির দাবিতে কালিগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন