বুধবার, নভেম্বর ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সবুজ হোসেন-এর কবিতা “কুয়াশা”

কুয়াশা
সবুজ হোসেন


শীতের সকালে জেগে দেখি
চারপাশ ছেঁয়ে গেছে
ভোরের শিশির ও কুয়াশায়,
ছুঁয়ে দেওয়ার বাহানায়
একটু কাছে যেতেই
আরো দূর থেকে দূরে সরে যায়,
শিশিরের ছোঁয়া লেগে আছে
লতাপাতা ঘাসে ফুলে ফুলে,
জানি না কখন যে নিজেকে
হারিয়েছি নিজেরই মনের ভুলে।

ঘন কুয়াশার টানে
আমার এ অবুঝ মন
শুধু পিছু পিছু ছুটে চলে,
কুয়াশা তুমি দাঁড়াও না
কেমন তোমার অনুভূতি
একটু ছুঁয়ে দেখবো বলে।

কুয়াশা ফিসফিস করে শোনায়
আমাকে তুমি পাবে
তোমার ঐ দু হাত তুমি বাড়ালে,
দু হাত বাড়িয়ে দেখি
কুয়াশা সেখানে নেই
কোথায় তুমি চলে গেলে?

কুয়াশা চুপিচুপি করে শোনায়
আমাকে তুমি পাবে
বিস্তৃত ফাঁকা মাঠে দাঁড়ালে,
ফাঁকা মাঠে দাঁড়িয়ে দেখি
তুমি সেখানেও নেই
কোথায় তুমি হারালে?

কুয়াশা গুনগুন করে শোনায়
আমাকে তুমি পাবে
ভোরের ঐ সুন্দর সকালে,
সকালে ঘুম ভাঙতেই
কানে ভেসে এলো ধ্বনি টাপুর টুপুর,
জানালা খুলতেই চোখে পড়লো
দিগন্ত বিস্তৃত কুয়াশায় ভরপুর,
ধরতে গিয়ে দেখি
তুমি সেখানেও নেই
কোথায় তুমি পালালে?

কুয়াশা কানে কানে শোনায়
আমাকে তুমি পাবে
নিস্তব্ধ আঁন্ধার রজনী কালে,
রাতে খুঁজে দেখি সবই কালো
কোন আঁন্ধারে নিজেকে লুকালে?
কুয়াশা ডেকে ডেকে শোনায়
আমাকে তুমি পাবে
দূর ঐ নদীতে খেয়া ভাসালে,
খেয়া ভাসিয়ে দেখি
সেখানেও তুমি নেই
কোথায় তুমি ফুরালে?

তখন আমি অভিমান করে বলি
এ কোন মায়ায় তুমি জড়ালে?
ধরা যদি নাহি দিবে তুমি
তবে কেন এতোটা পথ ঘোরালে?

কুয়াশা মুচকি হেসে শোনায়
কত পথ পাড়ি তো দিলে,
কোথাও কি একটুখানি
আমার ধরা তুমি পেলে?

কুয়াশার সৌন্দর্য উপভোগ না করে
আমাকে তুমি ছুঁয়ে দিতে এলে,
আমি তো এক সাদা মরীচিকা
আমার মাঝে নিজেকে কেন হারালে?

একই রকম সংবাদ সমূহ

​সাতক্ষীরায় মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং ও সামাজিক অপরাধ দমনে কমিউনিটি পুলিশিং সমাবেশ

সাতক্ষীরায় মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং ও বিভিন্ন সামাজিক অপরাধ দমনের লক্ষ্যে এক কমিউনিটিবিস্তারিত পড়ুন

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা নতুন বেতনকাঠামোয় কবে বেতন পাবেন, জানালেন শিক্ষামন্ত্রী

সরকারি চাকরিজীবীদের পাশাপাশি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরাও নতুন জাতীয় বেতনকাঠামোর সুবিধা পাবেন।বিস্তারিত পড়ুন

এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষা সম্ভাব্য ২ ডিসেম্বর, সুযোগ পাবেন যারা

এইচএসসিতে ফেল করা পরীক্ষার্থীদের সাপ্লিমেন্টারি বা সম্পূরক পরীক্ষা নেওয়া হবে। এ পরীক্ষারবিস্তারিত পড়ুন

  • ‎উপকূলের নতুন দিগন্ত: সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
  • শূন্য পাসের প্রতিষ্ঠান একীভূত করার ভাবনা, শিক্ষকদের চাকরি যাবে না: শিক্ষামন্ত্রী
  • এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী
  • ২২ বছরের মধ্যে এইচএসসিতে সবচেয়ে কম পাসের হার
  • এইচএসসি ফলাফল সন্তোষজনক হয়নি: শিক্ষামন্ত্রী
  • এইচএসসিতে ২৯৩ প্রতিষ্ঠানে পাস করেনি কেউ
  • ‘জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি সব সময় জনগণের পাশে ছিল এবং থাকবে’ : মীর শাহে আলম
  • এইচএসসি পরীক্ষায় সাতক্ষীরার দুই কলেজে পাস করেনি কেউ
  • যশোর বোর্ডে ১৬ প্রতিষ্ঠানের সবাই ফেল, ৩ কলেজে শতভাগ পাস
  • ‘ট্রান্সজেন্ডার’ শব্দ ব্যবহারের ব্যাখ্যা দিলেন শিক্ষামন্ত্রী
  • সাতক্ষীরায় উদীচীর ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী, সংবর্ধনা পেলেন ছয় গুণীজন
  • অপতথ্য মোকাবিলায় সচেতনতার বিকল্প নেই : জাহেদ উর রহমান