শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সময় ব্যবস্থাপনা বিষয়ক ফ্রি কর্মশালা আয়োজন করবে ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ

শিক্ষা মন্ত্রণালয় অনুমোদিত দেশের একমাত্র আন্তর্জাতিক শিক্ষা সেবাদাতা প্রতিষ্ঠান ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ (ইউসিবি) আগামী ১ অক্টোবর ‘হাউ টু মেক বেস্ট ইউজ অব ইউর টাইম’ শীর্ষক বিনামূল্যে একটি দক্ষতা উন্নয়ন বিষয়ক কর্মশালা আয়োজন করতে যাচ্ছে।

বর্তমানে চাকরির বাজার বিকশিত হচ্ছে। পরিবর্তনশীল এই বাজারে নিয়োগকারীরা, যারা সময়কে কার্যকরভাবে ব্যবহার করতে পারেন তাদের নিয়োগে প্রাধান্য দেয়। এমন প্রয়োজনের কথা মাথায় রেখে, ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ মোনাশ কলেজ অস্ট্রেলিয়ার সাথে একযোগে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বিভিন্ন ভার্চুয়াল কর্মশালা আয়োজন করছে।

কার্যকরী সময় ব্যবস্থাপনা বিষয়ক এই কর্মশালাটি আগামী ১ অক্টোবর সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। মোনাশ কলেজের স্টুডেন্ট সার্ভিসেস বিভাগের কাউন্সিলর এবং মনোবিজ্ঞানী (অস্ট্রেলিয়ান সাইকোলজিক্যাল সোসাইটির সদস্য) ড. মেগান ব্রাউনলি কর্মশালাটি পরিচালনা করবেন।

এই কর্মশালায় অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের দক্ষতা বিকাশের সুযোগ পাবেন, যা আগামী বছরগুলোতে তাদের পড়াশোনা এবং কর্মজীবনে কাজে আসবে। ড. মেগান কার্যকরী সময় ব্যবস্থাপনার সাথে সম্পর্কিত বিভিন্ন দিকের ওপর আলোকপাত করবেন। কর্মশালায় অংশ নেওয়া শিক্ষার্থীরা কীভাবে অগ্রাধিকার নির্ধারণ করে সময়ের সঠিক ব্যবহার করতে হবে এবং গড়িমসি কাটিয়ে উঠে সময়ের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হয় সে সম্পর্কে জানতে ও শিখতে পারবেন।

এই কর্মশালায় অংশগ্রহণের জন্য নিবন্ধন করতে আগ্রহী শিক্ষার্থীরা এই লিঙ্কে ক্লিক করুন – https://stats.sender.net/campaigns/2Gl2/preview। এছাড়াও, অংশগ্রহণকারীদের জন্য থাকছে মোনাশ কলেজ, অস্ট্রেলিয়া এবং ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ থেকে একটি যৌথ সনদ লাভ করার সুযোগ।

ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ (ইউসিবি) অস্ট্রেলিয়ার মোনাশ কলেজের এক্সক্লুসিভ পার্টনার। মোনাশ ইউনিভার্সিটি বিশ্বের শীর্ষ ১০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে অন্যতম (কিউএস ২০২২ র্যাং কিং অনুযায়ী)। শিক্ষার্থীরা বাংলাদেশে ইউসিবি থেকে মোনাশ কলেজের প্রোগ্রামে যোগ দিয়ে ও/এএস/এ/এইচএসসি পর্যায়ের পরপরই মোনাশ বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি অর্জনের যাত্রা শুরু করতে পারবেন। মোনাশ বিশ্ববিদ্যালয়ে প্রবেশের শতভাগ নিশ্চয়তাসহ (প্রদত্ত প্রয়োজনীয়তা পূরণ করা সাপেক্ষে) শিক্ষার্থীদের জন্য ইউসিবিতে একই বৈশ্বিক অ্যাকাডেমিক পাঠ্যক্রম ও অত্যন্ত সাশ্রয়ী টিউশন ফি’র সুবিধা রয়েছে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় সুকান্ত জন্মশতবর্ষ উদযাপন

সাতক্ষীরায় নানা আয়োজনের মধ্য দিয়ে কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ উদযাপন করা হয়েছে।বিস্তারিত পড়ুন

শিক্ষা, ন্যায়বিচার ও আইনের শাসন ছাড়া প্রকৃত গণতন্ত্র অসম্ভব: রুহুল কবির রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুলবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার শায়নীকে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের অভিনন্দন

ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদ আয়োজিত পাঁচ দিনব্যাপী শাস্ত্রীয় ভরতনাট্যম কর্মশালা সফলভাবে সম্পন্নবিস্তারিত পড়ুন

  • বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণা কার্যক্রম বাড়ানোর তাগিদ রাষ্ট্রপতি
  • ‘বর্তমান প্রেক্ষাপটেও অত্যন্ত প্রাসঙ্গিক খানবাহাদুর আহ্ছানউল্লার দর্শন’
  • জাবিতে সাতক্ষীরা জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি মুন্না সাধারণ সম্পাদক শরিফুল
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার
  • প্রতিশোধ-সংঘাতের রাজনীতি আর দেখতে চাই না: রাষ্ট্রপতি
  • ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি
  • শিক্ষার আধুনিকায়ন ও এআই ব্যবহারে গুগলের সহযোগিতা চাইলেন শিক্ষামন্ত্রী
  • শিক্ষক দিবসে ১০০ গুণী শিক্ষককে ১ লাখ করে টাকা দেবে সরকার : শিক্ষামন্ত্রী
  • রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তালা উপজেলা ছাত্রকল্যাণ সমিতির যাত্রা, তালা প্রেসক্লাবের অভিনন্দন
  • প্রাথমিকের ১ কোটি ১০ লাখ শিক্ষার্থী পাবে পুষ্টিকর খাবার: ববি হাজ্জাজ
  • এনটিআরসিএর মাধ্যমেই হবে শিক্ষক নিয়োগের সুপারিশ, বদলাচ্ছে পরীক্ষা পদ্ধতি