শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নর্দান ইউনিভার্সিটিতে প্রধানমন্ত্রীর জন্মবার্ষিকী পালন

নর্দান ইউনিভার্সিটিতে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ৭৫তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর-২০২১) সন্ধ্যা ৭টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে নর্দান ই্উনিভার্সিটি বাংলাদেশে এক ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য প্রফেসর ড. আনোয়ার হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ ট্রাস্ট -এর চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয় আইবিএ-এর প্রফেসর, ড. আবু ইউসুফ মো. আব্দুল্লাহ।

অনুষ্ঠানে আলোচক হিসেবে অংশগ্রহণ করেন নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ-এর উপ-উপাচার্য প্রফেসর ড. নজরুল ইসলাম এবং মানবিক ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন ও বঙ্গবন্ধু গবেষণা কেন্দ্র, এনইউবি’র নির্বাহী পরিচালক প্রফেসর ড. আনোয়রুল করীম।

প্রধান অতিথির বক্তব্যে নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ ট্রাস্টের এর চেয়ারম্যান প্রফেসর ড. আবু ইউসুফ মো. আব্দুল্লাহ বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে বুকে ধারণ করে তারই সুযোগ্য কন্যার নেতৃত্বে বাঙালি জাতি এগিয়ে যাচ্ছে এবং বঙ্গবন্ধুর আজীবন লালিত স্বপ্ন সুখীসমৃদ্ধ সোনার বাংলা গড়ার দৃঢ় প্রত্যয়ে কাজ করে যাচ্ছে তিনি। রাজনৈতিক প্রজ্ঞা, বিচক্ষণতা, গতিশীল নেতৃত্ব, মানবিক মূল্যবোধ দিয়ে শুধু দেশেই নন, বহির্বিশ্বেও তিনি অন্যতম সেরা রাষ্ট্রনায়ক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।’

ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক বেনজীর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. একরামুল ইসলাম, রেজিস্ট্রার কমডোর এম. মুনিরুল ইসলাম (অব.) সহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা এবং ছাত্র-ছাত্রীরা আলোচনা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ এর পাবলিক রিলেশন্স বিভাগের যুগ্ন-পরিচালক শেখ মাহাবুব রহমান প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় সুকান্ত জন্মশতবর্ষ উদযাপন

সাতক্ষীরায় নানা আয়োজনের মধ্য দিয়ে কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ উদযাপন করা হয়েছে।বিস্তারিত পড়ুন

শিক্ষা, ন্যায়বিচার ও আইনের শাসন ছাড়া প্রকৃত গণতন্ত্র অসম্ভব: রুহুল কবির রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুলবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার শায়নীকে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের অভিনন্দন

ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদ আয়োজিত পাঁচ দিনব্যাপী শাস্ত্রীয় ভরতনাট্যম কর্মশালা সফলভাবে সম্পন্নবিস্তারিত পড়ুন

  • বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণা কার্যক্রম বাড়ানোর তাগিদ রাষ্ট্রপতি
  • ‘বর্তমান প্রেক্ষাপটেও অত্যন্ত প্রাসঙ্গিক খানবাহাদুর আহ্ছানউল্লার দর্শন’
  • জাবিতে সাতক্ষীরা জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি মুন্না সাধারণ সম্পাদক শরিফুল
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার
  • প্রতিশোধ-সংঘাতের রাজনীতি আর দেখতে চাই না: রাষ্ট্রপতি
  • ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি
  • শিক্ষার আধুনিকায়ন ও এআই ব্যবহারে গুগলের সহযোগিতা চাইলেন শিক্ষামন্ত্রী
  • শিক্ষক দিবসে ১০০ গুণী শিক্ষককে ১ লাখ করে টাকা দেবে সরকার : শিক্ষামন্ত্রী
  • রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তালা উপজেলা ছাত্রকল্যাণ সমিতির যাত্রা, তালা প্রেসক্লাবের অভিনন্দন
  • প্রাথমিকের ১ কোটি ১০ লাখ শিক্ষার্থী পাবে পুষ্টিকর খাবার: ববি হাজ্জাজ
  • এনটিআরসিএর মাধ্যমেই হবে শিক্ষক নিয়োগের সুপারিশ, বদলাচ্ছে পরীক্ষা পদ্ধতি