বুধবার, জুন ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা সীমান্ত থেকে ২০ কেজি রুপার গহনা আটক করেছে বিজিবি

সাতক্ষীরা ৩৩ বিজিবির অভিযানে ২০ কেজি রুপার গহনা আটক হয়েছে। সোমবার (২৭ সেপ্টেম্বর) সাতক্ষীরার কালিয়ানী সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে ওই গহনা আটক করে বিজিবি। আটক রুপার গহনার মূল্য প্রায় ২৪ লক্ষ ৬০ হাজার টাকা।

বিজিবি জানায়, গত ২৭ সেপ্টেম্বর রাতে কালিয়ানী বিওপির টহল কমান্ডার হাবিলদার সৈয়দ রবিউল ইসলামের নেতৃত্বে একটি টহলদল সীমান্ত পিলার ৮/৬-এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ছয়ঘরিয়া মাঠের মধ্যে গোপন তথ্যের ভিত্তিতে মালিকবিহীন অবস্থায় ২০ কেজি রুপার গহনা আটক করে। পরবর্তীতে অদ্য ২৮ সেপ্টেম্বর এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানায় একটি জিডি করা হয়েছে এবং আটককৃত রুপার গহণাসমূহ সাতক্ষীরা ট্রেজারী অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। মালিকবিহীন অবস্থায় রুপ আটকের বিষয়টি ৩৩ বিজিবির অধিনায়ক লে: কর্নেল মোহাম্মদ আল-মাহমুদ-পিএসসি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সাতক্ষীরা ব্যাটালিয়নের সকল সদস্য জেলার সীমান্ত সুরক্ষা এবং চোরাচালান দমনে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। বাংলাদেশের অর্থনৈতিক অবকাঠামো রক্ষার্থে চোরাচালান এবং মাদকদ্রব্য নির্মূল করাই সাতক্ষীরা ব্যাটালিয়নের মূল লক্ষ্য।

একই রকম সংবাদ সমূহ

চীনের পথে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ায় দুই দিনের সরকারি সফর শেষে চীনের দালিয়ানের উদ্দেশেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা পৌরসভার রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও কার্যকর, অংশগ্রহণমূলক ও জনবান্ধব করতে সাতক্ষীরায় পৌরসভার রূপকল্পবিস্তারিত পড়ুন

রোজা শুরু কবে, জানালেন জ্যোতির্বিদরা

চলতি বছর পবিত্র রমজান মাস শুরু হবে বুধবার না বৃহস্পতিবার তা নিয়েবিস্তারিত পড়ুন

  • সিইসির সঙ্গে বৈঠকে মির্জা ফখরুল
  • ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিত চেয়ে রিট
  • ভেনেজুয়েলা নিয়ে ট্রাম্পের ‘জুয়া’, লাভ কাদের?
  • সরকার লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতে সব ব্যবস্থা নিয়েছে : প্রেস সচিব
  • স্কুলছাত্রীদের হিজাব নিষিদ্ধ করলো অস্ট্রিয়া
  • ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন ও গণভোট হবে উৎসবমুখর : প্রধান উপদেষ্টা
  • ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন
  • ইসির পর্যবেক্ষক নিবন্ধন পাচ্ছে ৭৩ প্রতিষ্ঠান
  • শ্যামনগরে স্বামী হ*ত্যার আসামীদের আটকের দাবীতে স্ত্রীর সংবাদ সম্মেলন
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় বিমান দূর্ঘটনায় নিহতদের ও অসুস্থদের জন্য দোয়ার আয়োজন করা হয়
  • সাতক্ষীরা স্বাস্থ্যকেন্দ্রের উদ্বোধন করলেন জামায়াত নেতা মুহাদ্দিস আব্দুল খালেক
  • কলারোয়া মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের রুমে মিললো এক বীর মুক্তিযোদ্ধার ম*রদে*হ