বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সমস্ত ষড়যন্ত্র উপড়ে ফেলে আজ পদ্মাসেতু হয়েছে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সমস্ত ষড়যন্ত্র উপড়ে ফেলে আজ পদ্মাসেতু হয়েছে উল্লেখ করে তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহ্‌মুদ বলেছেন, ‘পদ্মাসেতু একটি স্বপ্নের সেতু ছিলো, সেই স্বপ্নের বাস্তবায়ন হয়েছে। প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা বঙ্গবন্ধুর কনিষ্ঠকন্যা শেখ রেহানাসহ পদ্মাসেতুর এপার থেকে ওপারে গাড়ি চালিয়ে গেছেন, আবার গাড়িতে এপারে এসে গণভবনে ফিরে গেছেন। সেখানে তিনি হেঁটেছেন। এর অর্থ পদ্মাসেতু হয়ে গেছে।’

সোমবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ প্রেস কাউন্সিলের নবনির্বাচিত কমিটির সাথে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

তথ্য ও সম্প্রচার সচিব মোঃ মকবুল হোসেন, প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোঃ নিজামুল হক, সচিব মোঃ শাহ আলম এবং সদস্যদের মধ্যে মোঃ শফিউল ইসলাম এমপি, ইকবাল সোবহান চৌধুরী, সাইফুল আলম, মঞ্জুরুল আহসান বুলবুল, মুজাফফর হোসেন পল্টু, সেবীকা রানী ও ড. ফেরদৌস জামান বৈঠকে অংশ নেন।

মন্ত্রী বলেন, ‘পদ্মাসেতু নিয়ে দেশে-বিদেশে অনেক ষড়যন্ত্র হয়েছে। বেগম খালেদা জিয়াই বলেছেন, আওয়ামী লীগ কখনো পদ্মাসেতু করতে পারবে না। বিএনপি’র নেতারাও তাতে সুর মিলিয়েছেন। বেগম জিয়া আরো বলেছিলেন যে, পদ্মাসেতু যদি করেও তাহলে এটা জোড়াতালি দিয়ে একটা সেতু হবে। তবে বাস্তবিক পৃথিবীর সকল সেতু জোড়া দিয়েই হয়।’

‘প্রধানমন্ত্রী যেহেতু পদ্মাসেতুর এপার থেকে ওপারে এবং ওপার থেকে এপারে এসেছেন, এখন বিএনপি নেতারা কি বলবেন এবং কখন এই পদ্মাসেতু দিয়ে গাড়ি চালিয়ে যাবেন সেই অপেক্ষায় আছি, কারণ তারা এই সেতু নিয়ে অনেক বিরূপ মন্তব্য করেছেন’ বলেন ড. হাছান। তিনি বলেন, বিশ্বব্যাংকের যারা সেতু থেকে মুখ ফিরিয়ে নিয়ে পরে আবার অর্থায়নের প্রস্তাব দিয়েছিলেন যা প্রধানমন্ত্রী প্রত্যাখ্যান করেছেন, আশা করছি তারাও দেখবেন একটি দেশ তাদের প্রধানমন্ত্রীর নেতৃত্বে কিভাবে আন্তর্জাতিক ষড়যন্ত্রকে ছিন্নভিন্ন করে এমন বিশাল সেতু নির্মাণ করতে পারে। যারা পদ্মাসেতুতে অর্থায়ন বন্ধ করেছিলো তারা নিশ্চয়ই এখন এই পদ্মাসেতু দেখে লজ্জিত হবে।

এর আগে মন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, ‘প্রেস কাউন্সিল আমাদের দেশে মুক্তমত চর্চা, গণমাধ্যমের স্বাধীনতা, জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করছে এবং আমরা এটিকে আরো শক্তিশালী করার উদ্যোগ ইতোমধ্যেই গ্রহণ করেছি।’

ড. হাছান বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রেস কাউন্সিল গঠন করেছেন। মুক্তমত চর্চা এবং বহুমাত্রিক সমাজ গঠন ও একটি গণতান্ত্রিক সমাজকে শক্তিশালী করার লক্ষ্যেই তিনি প্রেস কাউন্সিল গঠন করেছিলেন। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার একটি বহুমাত্রিক সমাজ গঠনের লক্ষ্যে কাজ করছে। আমাদের দেশে যেভাবে মতপ্রকাশের স্বাধীনতা আছে সেটি অনেক উন্নয়নশীল দেশে নেই।’

একইসাথে উন্নত দেশগুলোতেও মতপ্রকাশের স্বাধীনতা যেমন আছে, সেখানে একইসাথে সংবাদপত্র এবং গণমাধ্যমের জবাবদিহিতাও আছে উদাহরণ দিয়ে মন্ত্রী বলেন, ‘যুক্তরাজ্যে কিছুদিন আগে একজন এমপি’র বিরুদ্ধে ভুল সংবাদ পরিবেশনের কারণে বিবিসির পুরো টিমকে পদত্যাগ করতে হয়েছিলো, ক’দিন আগেও একটি ভুল সংবাদ পরিবেশনের কারণে বিবিসিকে মোটা অংকের জরিমানা দিতে হয়েছে। একটি ভুল সংবাদ পরিবেশনের কারণে লন্ডন থেকে প্রকাশিত পৃথিবীর সবচাইতে পুরনো ১৬৭ বছরের ইংরেজি দৈনিক নিউজ অভ্ দ্য ওয়ার্ল্ড পত্রিকার বিরুদ্ধে মোটা অংকের জরিমানা হয় এবং তা দিতে না পারার কারণে তারা পত্রিকাই বন্ধ করে দিতে বাধ্য হয়। কন্টিনেন্টাল ইউরোপে গণমাধ্যম ভুল সংবাদ পরিবেশন করলে তাদের বিরুদ্ধে মামলা হয়, তাদেরকে জবাবদিহি করতে হয় এবং একইসাথে জরিমানাও দিতে হয়।’

তথ্যবিবরণী-পিআইডি

একই রকম সংবাদ সমূহ

তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে

তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করা, কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং গ্রামীণ অর্থনীতিকে আরওবিস্তারিত পড়ুন

বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন

তরুণ উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের আওতায় গঠিত স্টার্টআপ তহবিল থেকে প্রতি বছরবিস্তারিত পড়ুন

‘পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফের‌তের বিষ‌য়ে ভারত সুনির্দিষ্ট জবাব দেয়‌নি’ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতে পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশের কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে।বিস্তারিত পড়ুন

  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী
  • জুলাই স্মৃতি জাদুঘরের মহাপরিচালক হলেন এহসান মাহমুদ
  • দিল্লির হাইকমিশনারের অনুমোদন: আনুষ্ঠানিক বক্তব্যের জন্য অপেক্ষায় থাকতে বললেন শামা ওবায়েদ
  • পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা
  • তথ্য মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • পুলিশ ও গণমাধ্যম পরস্পরের বন্ধু: ডিএমপি কমিশনার
  • পুলিশের পূর্ণাঙ্গ সাইবার সিকিউরিটি ইউনিট করার পরিকল্পনা চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী
  • ৮ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ ধরা বন্ধ
  • শহীদ দুই সেনাসদস্যদের পরিবারের পাশে প্রধানমন্ত্রী
  • ইউপি ভোট নিয়ে ইসির চূড়ান্ত সিদ্ধান্ত ১৭ সেপ্টেম্বর