শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সম্প্রীতির নজির, সব দায়িত্ব কাঁধে নিয়ে দুই হিন্দু মেয়েকে বিয়ে দিলেন মুসলিম ‘মামা’

ভারত-মহারাষ্ট্রের আহমেদ নগরের বাসিন্দা বাবাভাই পাঠান ৷ দুই হিন্দু মেয়েকে তিনিই মানুষ করেছেন৷ মানুষই মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে ৷ ধর্ম ভুলে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করাই আসল ৷ যে কাজটি করে দেখালেন মহারাষ্ট্রের আহমেদনগরের বাসিন্দা বাবাভাই পাঠান ৷ নিজের খরচে দুই হিন্দু মেয়ের বিয়ে দিলেন মুসলিম ‘মামা’৷

হ্যাঁ, অবাক করার মতো ঘটনা হলেও সত্যি ৷ মহারাষ্ট্রের আহমেদ নগরের বাসিন্দা বাবাভাই পাঠান ৷ দুই হিন্দু মেয়েকে তিনিই মানুষ করেছেন ৷ এবং বিয়ের সময় যখন এসেছে, তখনও নিজের কর্তব্য পালন করলেন ধর্মের কথা না ভেবেই৷ একসঙ্গেই দুই মেয়েকে বিয়ে দিলেন নিজের খরচে ৷ তাও সমস্ত হিন্দু রীতি মেনেই ৷

মহারাষ্ট্রের বোধেগাঁওর বাসিন্দা সবিতা ভুশারি হলেন ওই দুই মেয়ের মা ৷ তাঁর একটি ছেলেও রয়েছে ৷ কিন্তু বহুদিন আগেই সবিতার স্বামী তাঁদের ছেড়ে চলে যান ৷ তারপর থেকে নিজের বাপের বাড়িতেই বাচ্চাদের নিয়ে থাকতেন সবিতাদেবী৷ তাঁর নিজের কোনও ভাই নেই ৷ তাই পাশের বাড়ির এই বাবাভাই পাঠানকেই নিজের ভাই হিসেবে দেখতেন সবিতাদেবী৷

অভাবের সংসারে দুই মেয়ের বিয়ে দেওয়া খুবই কঠিন ছিল ৷ কিন্তু যথাসময়ে সাহায্যের হাত বাড়ান পাঠান৷ নিজের মেয়ের মতোই বিয়ে দিলেন দু’জনের ৷ বিয়ের অর্ধেকেরও বেশি খরচ পাঠানই দিয়েছেন ৷ সম্পূর্ণ হিন্দু মতেই মেয়েদের কন্যাদান করেন মুসলিম ‘মামা’ বাবাভাই পাঠান ৷

একই রকম সংবাদ সমূহ

পাকিস্তানের করাচিতে জরুরি অবস্থা ও গভর্নর শাসন জারি

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ায় জরুরি অবস্থা ও গভর্নর শাসন জারির পরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় সুপেয় পানির পয়েন্ট উদ্বোধন ও ডিজিটাল পানির বিলিং বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত”

দি কোকা-কোলা ফাউন্ডেশন (The Coca-Cola Foundation—TCCF)-এর অর্থায়নে, ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর আরবানবিস্তারিত পড়ুন

অর্থনীতিতে নোবেল পেলেন মাইকেল উডফোর্ড ও রবার্ট হল

মার্কিন শিক্ষাবিদ রবার্ট হল ও মাইকেল উডফোর্ড ২০২৬ সালের অর্থনীতিতে নোবেল পুরস্কারবিস্তারিত পড়ুন

  • রিয়াদ বিমানবন্দরে হামলা, আহত ৪ বাংলাদেশি আইসিইউতে
  • সৌদি আরবের বিমানবন্দরে হামলার কঠোর নিন্দা জানাল বাংলাদেশ
  • নিদালের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র, কেন এমন সিদ্ধান্ত?
  • গাজাবাসীদের পক্ষে লড়াই করা শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
  • ১৬ বছরের নির্যাতন-নিপীড়ন গুম-খুনের চিত্র তুলে ধরলেন আইনমন্ত্রী
  • বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার আর নেই
  • পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল
  • বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!
  • ইতালিতে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ বিদেশি কর্মী নেওয়ার ঘোষণা, আবেদন যেভাবে
  • সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দি‌লে ভিসা প্রত্যাখ্যান হ‌তে পা‌রে : মার্কিন দূতাবাসের বার্তা
  • চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
  • ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী