বুধবার, নভেম্বর ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সরকারের উন্নয়ন বার্তায় সাতক্ষীরা জাগিয়ে তুলছেন অধ্যক্ষ আবু আহমেদ

এস,এম ফারুক হোসেন: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আবারও নৌকা প্রতিক বিজয়ের লক্ষে নৌকা প্রতিকে ভোট চেয়ে গণসংযোগ করেছেন আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ আবু আহমেদ।

সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহ সভাপতি, জেলা মিনিবাস-বাস মালিক সমিতির সভাপতি, প্রেসক্লাবের সাবেক সভাপতি ও আগামী জাতীয় নির্বাচনে সাতক্ষীরা-০২ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী অধ্যক্ষ আবু আহমেদ ১৫ অক্টোবর বিকাল ৫টায় সাতক্ষীরা সদরের লাবসা ইউনিয়নের কৈখালী মাদ্রাসা মোড়ে সরকারের বিভিন্ন উন্নয়ন চিত্র সম্বলিত লিফলেট বিতরণের মাধ্যমে নৌকা প্রতিকে ভোট চেয়ে গণসংযোগ করেন।

এসময় তিনি কৈখালী মাদ্রাসা মোড়ে বিভিন্ন চায়ের দোকান, মুদি দোকান, কাপড়ের দোকান সহ বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানে এবং পথচারীসহ সাধারণ মানুষের হাতে বর্তমান সরকারের উন্নয়ন চিত্র সম্বলিত লিফলেট বিতরণ করেন।

গণসংযোগকালে উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক রহমত আলী, সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নিয়ামুতর রহমান স্বপন, শ্রমিক নেতা আবুল হোসেন খোকন, শেখ শওকত হোসেন, ইনতাজ আলী, মুনছুর রহমান, আব্দুল গফ্ফার, স্থানীয় ইউপি সদস্য আলী হোসেন মহিলা সদস্য কামরুননেসা, সাংবাদিক খায়রুল ইসলাম, ডা. শামিম, মনিরুল ইসলাম, বশির আহমেদ, সাদ্দাম হোসেন, আশরাফুল, রনি, হৃদয় প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় জমি দখলের চেষ্টার অভিযোগ, নিরাপত্তাহীনতায় ৭৬ বছরের বৃদ্ধ

সাতক্ষীরায় জমি জোরপূর্বক দখলের চেষ্টা এবং জমিতে থাকা পাকা ধান কেটে নেওয়ারবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কৃষক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও মোটরসাইকেল র‍্যালি

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল ও মোটরসাইকেল র‍্যালি করেছে বাংলাদেশবিস্তারিত পড়ুন

নবাগত ইউএনও নাজমুল হুসাইনকে ফুলেল শুভেচ্ছা জানাল ডি.বি. ইউনাইটেড হাইস্কুল

সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করায় মো. নাজমুল হুসাইনকেবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় অবৈধ ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার বন্ধের দাবিতে মানববন্ধন
  • সাতক্ষীরায় সমাজসেবা কার্যালয় পরিদর্শনে উপ-পরিচালক
  • সাতক্ষীরায় জাতীয়তাবাদী ক্রীড়া দলের উদ্যোগে তারেক রহমানের ৬২তম জন্মদিন পালন
  • সাতক্ষীরা আদালত চত্বরে বোমা সদৃশ বস্তু উদ্ধার, আতঙ্কে সাধারণ মানুষ
  • কেন্দ্রীয় শ্রমিক দলের নবগঠিত আহ্বায়ক কমিটিকে স্বাগত জানিয়ে সাতক্ষীরায় জেলা শ্রমিক দলের আনন্দ মিছিল
  • সাতক্ষীরা আদালত চত্বরে দৃষ্টিপ্রতিবন্ধী ক্যালেন্ডার বিক্রেতার টাকা নিয়ে প্রতারণার অভিযোগ
  • সাতক্ষীরা সদরের নতুন ইউএনও’কে ডিবি গার্লস স্কুলের শুভেচ্ছা, শিক্ষার মানোন্নয়নে আশাবাদ
  • হঠাৎ সাতক্ষীরার ডি.বি. হাইস্কুল পরিদর্শনে যশোর শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক
  • সাতক্ষীরায় এসিড সারভাইভরদের সংগঠনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরা মেডিকেল কলেজ ছাত্রদলের কমিটি ঘোষণা: সভাপতি শিহাব, সম্পাদক সিরাজুম মুনির
  • সাতক্ষীরা সরকারি কলেজ প্রাঙ্গণে স্থায়ী ডাস্টবিন ও সচেতনতামূলক ব্যানার স্থাপন
  • সাতক্ষীরা সরকারি পলিটেকনিকে নবীনদের বরণ, ১৪ শিক্ষার্থী পেল সম্মাননা