সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সেনাপ্রধানের যশোর এরিয়া পরিদর্শন

সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ রবিবার (১৫ অক্টোবর) ৫৫ পদাতিক ডিভিশন ও যশোর এরিয়া পরিদর্শন করেছেন বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।

প্রথমে তিনি সেনাবাহিনীর ২৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের তত্ত্বাবধানে চলমান নড়াইলের শহরাংশে জাতীয় মহাসড়ক (এন-৮০৬) প্রশস্তকরণ ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন। এ সময় তিনি কাজের গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে এবং জনসাধারণের কোনও ধরনের অসুবিধার সৃষ্টি না করে প্রকল্প কাজ শেষ করার নির্দেশনা প্রদান করেন।

এরপর ৫৫ পদাতিক ডিভিশনের প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শনের অংশ হিসেবে নড়াইল জেলার মোচড়া এলাকায় ডিভিশন পরিচালিত আর্মস কমান্ডো ক্যাডারের চূড়ান্ত অনুশীলন পর্যবেক্ষণ করেন। এ সময় সেনাপ্রধান প্রশিক্ষণার্থীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং প্রতিকূল পরিস্থিতি মোকাবিলার দক্ষতা অর্জনের ওপর গুরুত্বারোপ করে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। পাশাপাশি সেনাসদস্যদের দেশের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকারের মানসিকতা নিয়ে কাজ করার নির্দেশনা দেন।

এছাড়াও তিনি জনসাধারণের স্বাস্থ্যসেবার মান উন্নয়নের জন্য নিজের জমিতে স্থাপিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় সম্পন্ন ‘অধ্যক্ষ শেখ রোকনউদ্দিন আহমেদ মা ও শিশু কল্যাণ’ হাসপাতাল উদ্বোধন করেন এবং স্থানীয়দের মাঝে খাদ্য ও উপহার সামগ্রী বিতরণ করেন। শেষে সেনাবাহিনী আয়োজিত মেডিক্যাল ক্যাম্পেইন পরিদর্শন এবং বীর মুক্তিযোদ্ধা ও স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন।

সেনাপ্রধানের সঙ্গে জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি), ৫৫ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, যশোর এরিয়া ছাড়াও ঊর্ধ্বতন সেনাকর্মকর্তারাসহ অন্যান্য সেনাসদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, উন্নয়ন প্রকল্পে বরাদ্দ দেওয়া জনগণের অর্থের প্রতিটি পয়সাবিস্তারিত পড়ুন

রূপপুরের প্রথম ইউনিটে পারমাণবিক বিক্রিয়া শুরু

বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। পাবনার ঈশ্বরদীতে অবস্থিতবিস্তারিত পড়ুন

পরিপাটি পোশাকের আড়ালে সংকটে ওষুধ বিক্রয় প্রতিনিধিদের জীবন

শহর থেকে প্রত্যন্ত গ্রাম-হাসপাতাল কিংবা ডায়াগনস্টিক সেন্টারের সামনে সকাল হতেই পরিপাটি পোশাকেরবিস্তারিত পড়ুন

  • আরো ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ করা হবে : স্বাস্থ্যমন্ত্রী
  • মোটরসাইকেলসহ গাড়ি মালিক-চালকদের ২৯ অক্টোবর পর্যন্ত সময় বেঁধে দিল বিআরটিএ
  • পরিপাটি পোশাকের আড়ালে সংকটে ওষুধ বিক্রয় প্রতিনিধিদের জীবন
  • প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ জেহাদের পরিবারের সৌজন্য সাক্ষাৎ
  • চারদিনের সফরে ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী
  • রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী
  • বাংলাদেশ অন্য দেশের অংশীদার হতে চায়, নির্ভরশীল নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প দেখলেন প্রধানমন্ত্রী, বাস্তবায়নে সহায়তার আশ্বাস
  • বাংলা কিউআরে বছরে ২ লাখ কোটি টাকা বাড়তি রাজস্বের সম্ভাবনা
  • ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা
  • রমজানে খাদ্যসংকট হবে না, পর্যাপ্ত মজুতের দাবি খাদ্যমন্ত্রীর
  • উড্ডয়নের পর খুলে পড়ল বিমানের চাকা, ঢাকায় জরুরি অবতরণ