সর্বজনীন পেনশন ব্যবস্থা উদ্বোধন করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী


দেশের বিভিন্ন শ্রেণীর মানুষের ভবিষ্যত জীবনের কথা বিবেচনা করে আজ বহুল আলোচিত সর্বজনীন পেনশন ব্যবস্থা চালু হতে যাচ্ছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকাল ১০টায় তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি এই প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।
এদিকে, সোমবার সরকার সর্বজনীন পেনশন পদ্ধতির গেজেট প্রকাশ করেছে।
অর্থ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন যে দেশের বিভিন্ন শ্রেণীর মানুষের ভবিষ্যতের কথা বিবেচনা করে এই পদ্ধতিটি চালু করা হবে।
চারটি ভিন্ন শ্রেণীর লোকদের কথা বিবেচনা করে প্রাথমিকভাবে চার ধরনের স্কিম চালু করা হবে । এগুলোর নাম ‘প্রগতি’ ‘সুরক্ষা’, ‘সমতা’ ও ‘প্রবাসী’।
এর মধ্যে বেসরকারি খাতের চাকরিজীবীদের জন্য প্রগতি, স্ব-কর্মে নিযুক্ত লোকদের জন্য সুরক্ষা, প্রবাসী বাংলাদেশিদের জন্য প্রবাসী এবং দেশের নিম্ন আয়ের জনগোষ্ঠীর জন্য সমতা প্রযোজ্য হবে।
সর্বজনীন পেনশন ব্যবস্থা এমনভাবে ডিজাইন করা হয়েছে যেখানে ১৮ থেকে ৫০ বছর বয়সী লোকেরা এর আওতায় আসবে যখন তারা ৬০ বছর পরে পেনশন পেতে শুরু করবে। যদিও এটি প্রাথমিকভাবে পরিকল্পনায় অন্তর্ভূক্ত করা হয়নি, তবে এখন ৫০ বছর বা তার বেশি বয়সী ব্যক্তিদের পেনশন প্রকল্পে অন্তর্ভূক্ত করা হয়েছে।
টানা ১০ বছর প্রিমিয়াম দেওয়ার পরে তারা পেনশন সুবিধা পাবেন।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

জনগণের জানমালের নিরাপত্তায় সজাগ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের জানমালের নিরাপত্তায় সকলকে সজাগ থাকার আহবান জানিয়েছেন। রোববারবিস্তারিত পড়ুন

পোশাক শ্রমিকদের স্বার্থ রক্ষা ও উৎপাদন-রপ্তানি সচল রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান পোশাক শ্রমিকদের স্বার্থ সুরক্ষা, জীবনযাত্রারবিস্তারিত পড়ুন

মন্ত্রীদের ডাকলেন প্রধানমন্ত্রী, শ্রমমন্ত্রীর বিদেশ সফর বাতিল
শ্রমিক অসন্তোষ মোকাবিলায় করণীয় নির্ধারণ করতে কয়েকজন মন্ত্রী ও উপদেষ্টাকে নিজের কার্যালয়েবিস্তারিত পড়ুন


