শুক্রবার, জুন ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাংবাদিক না হয়েও যখন প্রেসক্লাবের উপদেষ্টা! নির্লজ্জতা বেহায়াপনার একটা সীমা থাকা দরকার

উনি পেশায় একজন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। পরিচয় দেন সাংবাদিক। তার লেখা সংবাদ কেউ কোনদিন পড়েছে বা দেখেছে এমন কোন লোক খুঁজে না পেলেও বেশ দাপটের সাথে স্বঘোষিত ভাবে স্থানীয় একটি প্রেসক্লাবের উপদেষ্টা সেজে সুকৌশলে বিভিন্ন সুযোগ সুবিধা হাতিয়ে নিচ্ছেন বলে একাধিক সুত্রে জানা গেছে।

বিভিন্ন সুত্র থেকে প্রাপ্ততথ্যে জানা গেছে, সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের জাহানাবাজ গ্রামের মৃত.আব্দুস সাত্তারের পুত্র ও জাহানাবাজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আসাদুল ইসলাম। তিনি কোনদিন কোন পত্রিকায় কাজ না করলেও একটি অদৃশ্য শক্তির উপর ভর করে সুকৌশলে বিডিএফ প্রেসক্লাবের তথাকথিত উপদেষ্টা সেজে জেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে শুরু করে বিভিন্ন দপ্তরে প্রভাব খাটিয়ে অবৈধ সুযোগ সুবিধা হাতিয়ে নিচ্ছে।

তিনি সাংবাদিক না হয়েও কিভাবে বিডিএফ প্রেসক্লাবের উপদেষ্টা হলেন এমন প্রশ্নের জবাবে বিডিএফ প্রেসক্লাবের একাধিকবার নির্বাচিত সাবেক সভাপতি এম এ হাকিম জানান -তিনি কোন পত্রিকায় সাংবাদিকতা করেন না এবং আমি কখনো তার লেখা সংবাদ কোনদিন কোন পত্রিকায় প্রকাশ হতে দেখিনি। তবে সবশেষ গত ৪বছর পূর্বে প্রয়াত সাংবাদিক এম আর মিঠুর কম্পিউটার থেকে সাতক্ষীরার স্থানীয় একটি দৈনিক সাতনদী পত্রিকার পরিচয় পত্র প্রিন্ট করে নিয়ে অভিনব কৌশলে একটি কুচক্রী মহলের মধ্যস্থতায় প্রেসক্লাবের সদস্যপদ বাগিয়ে নিয়ে গঠনতন্ত্রকে উপেক্ষা করে রাতারাতি উপদেষ্টা বনে যান।

বিষয়টি নিয়ে ঐ পত্রিকার সম্পাদকের নিকট জানতে চাইলে তিনি জানান আসাদুল ইসলাম নামে আমার পত্রিকায় ধুলিহর ইউনিয়নে কোন সাংবাদিক নেই। এব্যাপারে মুঠোফোনে তথাকথিত ওই সাংবাদিকের নিকট ফোন দিলে তার স্ত্রী ফোন রিসিভ করে জানান -আমার স্বামী কোন পত্রিকার সাংবাদিক না।তিনি প্রেসক্লাবের উপদেষ্টা সাংবাদিক।

তার বিষয়ে জানতে চাইলে সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল গনি এ প্রতিনিধিকে জানান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোন শিক্ষক সাংবাদিকতা করতে পারবেন না এবং আমার জানা মতে তিনি আদৌ সাংবাদিকতা করেন না।তিনি যদি সাংবাদিকতা পেশার সাথে জড়িত থাকেন তবে তদন্ত করে তার বিরুদ্ধে সরকারি নীতিমালা অনুযায়ী যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

একই রকম সংবাদ সমূহ

বিটিভি, সময় টিভি ও টি স্পোর্টসে দেখা যাবে বিশ্বকাপের খেলা

দেশের ফুটবলপ্রেমীদের জন্য সুখবর। ২০২৬ ফিফা বিশ্বকাপ সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশনবিস্তারিত পড়ুন

দৌলতদিয়ায় ফেরি থেকে পড়ে যাওয়া বাস উদ্ধার

রাজবাড়ী দৌলতদিয়া ৭ নম্বর ফেরি ঘাট থেকে নদীতে পড়ে যাওয়া বাসটি উদ্ধারবিস্তারিত পড়ুন

শ্রিম্প হ্যাচারী এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেব’র জরুরী সাধারণ সভা

নিজস্ব প্রতিনিধি: শ্রিম্প হ্যাচারী এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেব এর জরুরী সাধারণ সভাবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় নৈতিক শিক্ষায় গুরুত্বারোপ সাতক্ষীরার নবাগত ডিসির
  • জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে আ.লীগের উত্থাপিত প্রশ্ন নাকচ জাতিসংঘের
  • পদত্যাগ ইস্যুতে নিজের অবস্থান তুলে ধরলেন দীপেন দেওয়ান
  • এখনও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে: মির্জা ফখরুল
  • বেতন দ্বিগুণের পথে, নতুন পে-স্কেল নিয়ে জোর প্রস্তুতি
  • বিশ্বকাপ ফুটবলের সম্প্রচার করতে পারে বিটিভি
  • জামিন পেয়ে কারামুক্ত সাবেক মেয়র আইভী
  • ভারত ‘খুনি রাষ্ট্র’ এবং বিএসএফ ‘খুনি বাহিনী’: নাসীরুদ্দীন পাটওয়ারী
  • বিদ্যুতের দাম বাড়লো
  • এবার বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা
  • জ্বালানি তেল সাশ্রয়ে সরকারের নতুন নির্দেশনা
  • শ্রিম্প হ্যাচারী এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেব এর জরুরী সাধারণ সভা