শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাংবাদিক মাসুদ আলীর সহধর্মিণীর মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ পরিষদের শোক

মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা: জাতীয় দৈনিক একুশের সাতক্ষীরা জেলা প্রতিনিধি মাসুদ আলীর সহধর্মিণী নিলুফা ইয়াসমিনের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ পরিষদ।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন নিলুফা ইয়াসমিন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন কিডনি রোগে ভুগছিলেন।
মৃত্যুকালে তিনি এক কন্যা সন্তানের জননী ছিলেন।

তাঁর অকাল মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ পরিষদ গভীর শোক প্রকাশ করেছে। সংগঠনের সভাপতি দৈনিক জাগরণ পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ আনিসুর রহমান ও সাধারণ সম্পাদক দৈনিক জবাবদিহি শাহজাহান আলী মিটন সহ সকল নেতৃবৃন্দ শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

সংগঠন মরহুমার আত্মার মাগফেরাত কামনা করেছেন এবং পরিবারের প্রতি ধৈর্য ও সাহসের প্রার্থনা করেছেন। এছাড়াও সাতক্ষীরা জেলা সাংবাদিক, সহকর্মী, বন্ধু ও শুভানুধ্যায়ীরা নিলুফা ইয়াসমিনের স্মৃতিকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছেন।

সাংবাদিক মহল তার অকাল মৃত্যুতে গভীরভাবে শোকাহত। দীর্ঘদিন রোগভোগের পর শান্তিতে প্রয়াত হওয়া নিলুফা ইয়াসমিনের বিদেহী আত্মার শান্তি ও জান্নাতের উচ্চতম মর্যাদা কামনা করা হয়েছে। তার অমূল্য অবদান ও সহমর্মিতা সাংবাদিক সমাজে চিরস্মরণীয় হয়ে থাকবে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহিদ দিবস’ পালিত

সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ‘জুলাই শহিদ দিবস ২০২৬’ পালিতবিস্তারিত পড়ুন

​সাতক্ষীরা মায়ের মন্দিরে ঢাক-ঢোলের আওয়াজে রথযাত্রা : ভক্তদের উপচে পড়া ভিড়

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসববিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব উপলক্ষে আলোচনা সভা

নিজস্ব প্রতিনিধি : শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব-২০২৬ উপলক্ষে আলোচনা সভাবিস্তারিত পড়ুন

  • আবু সাঈদের স্মরণে সাতক্ষীরায় ১১ দলীয় জোটের র‍্যালি ও সমাবেশ
  • সাতক্ষীরা ধুলিহর-ব্রহ্মরাজপুর গার্লস হাইস্কুলে ঐতিহাসিক জুলাই শহীদ দিবস পালিত
  • সাতক্ষীরায় বর্জ্য ব্যবস্থাপনা ও কার্যকর ডাম্পিং স্টেশন প্রতিষ্ঠায় এডভোকিসি সভা
  • সাতক্ষীরায় পেশাজীবী চালকদের দক্ষতা ও সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন
  • ভূমিহীনদের জন্য বিনা মূল্যে চিকিৎসার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
  • সাতক্ষীরায় বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক ‘সিটিজেন্স রিপোর্ট কার্ড’ কার্যক্রমের অবহিতকরণ সভা
  • খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলি: সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের উদ্বেগ
  • সাতক্ষীরায় হুসেইন মুহম্মদ এরশাদ এঁর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠান
  • বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ ইউনিয়ন কমিটি গঠনের লক্ষ্যে আলোচনা সভা
  • নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য জামায়াতপন্থী সেজে চাঁদাবাজী
  • ধর্ষণের শিকার ৮ বছরের শিশুর পাশে জেলা প্রশাসন, চিকিৎসার ব্যয় বহনের আশ্বাস
  • সাতক্ষীরার বাঁশদহা ইউনিয়ন এমএসপি ও এমএনপি সদস্যের দ্বি-মাসিক সমন্ময় সভা