মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাংবাদিক রোজিনাকে হেনস্থা ও আটকের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন

‘সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্থা, নির্যাতন চালানোর ঘটনায় তথ্যমন্ত্রীর হস্তক্ষেপ প্রয়োজন ছিল সাবার আগে। আমরা এখনো সেটি লক্ষ্য করছি না। স্বাস্থ্য মন্ত্রনালয় দুর্নীতির আখড়া যা সর্বজন স্বীকৃত। দুর্নীতির সংবাদ করায় মন্ত্রনালয়ের কক্ষে পাঁচ ঘন্টা আটকে রেখে সাংবাদিককে নির্যাতন করা হয়েছে।’

রাজধানী ঢাকায় দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে মঙ্গলবার (১৮ মে) দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে এসব কথা বলেন স্থানীয় সাংবাদিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

সাংবাদিকের উপর খড়গ আঘাত না এনে দুর্নীতিবাজদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর কাছে দাবি জানান সাংবাদিকবৃন্দ।

প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্থা ও আটকসহ দেশব্যাপী সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে অনুষ্ঠিত মানবন্ধনে সভাপতিত্ব করেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপী।

সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী সুজনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক সাতক্ষীরা কল্যাণ ব্যানার্জি, সাবেক সভাপতি অধ্যাপক আনিসুর রহিম, সাবেক সভাপতি জিএম মনিরুল ইসলাম মিনি, স্বদেশ, সাতক্ষীরার নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্ত, সাতক্ষীরা প্রেসক্লাবের সহ-সভাপতি হাবিবুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক এম কামরুজ্জামান, আরটিভির সাতক্ষীরা প্রতিনিধি রামকৃষ্ণ চক্রবর্তী, প্রেসক্লাবের যৃগ্ন-সাধারণ সম্পাদক আব্দুল জলিল, সাংগঠনিক সম্পাদক এম ঈদুজ্জামান ইদ্রিস, নির্বাহী সদস্য সেলিম রেজা মুকুল, ডেইলী সাতক্ষীরার সম্পাদক হাফিজুর রহমান মাসুম, ভোরের কাগজের স্টাফ রিপোর্টার ড. দিলীপ কুমার দেব, দৈনিক মানব কণ্ঠ’র সাতক্ষীরা প্রতিনিধি ও আশাশুনি উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, বিজয় টিভির সাতক্ষীরা প্রতিনিধি আকরামুল ইসলাম প্রমুখ।

প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে সাংবাদিকরা বলেন, ‘প্রতিথযশা নির্ভীক সাংবাদিক রোজিনা ইসলামকে যেভাবে নির্যাতন করা হয়েছে সেটি নির্মম ও বর্বর। স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপ সচিব জেবুন্নেচ্ছা খানম সাংবাদিকের গলার টুটি চেপে ধরে হত্যাচেষ্টা করে সরকারকেই বেকায়দায় ফেলানোর অপচেষ্টা চালিয়েছেন। উপ সচিব জেবুন্নেচ্ছা খানমের নামে স্থাবর অস্থাবর সম্পত্তির পাহাড় গড়ে তুলেছেন। যা দুর্নীতির একটি বড় প্রমাণ করে। অথচ তার বিরুদ্ধে কোন আইনগত ব্যবস্থা বা শাস্তি না হয়ে দুর্নীতির সংবাদ প্রকাশ করায় উল্টো সাংবাদিক রোজিনা ইসলামের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। রিমান্ড আবেদন করা হয়েছে। আমরা সাংবাদিক রোজিনা ইসলামকে নিঃশর্ত মুক্তি ও ঘটনায় জড়িতদের শাস্তির দাবি জানাচ্ছি।’

এসময় সাতক্ষীরা প্রেসক্লাবের সদস্য ও অন্যান্য সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর নির্ধারণ করে দেওয়া অগণতান্ত্রিক : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, কেউ কেউ বলেছেন- প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর নির্ধারণবিস্তারিত পড়ুন

ডব্লিউএসইউপি (WSUP) বাংলাদেশ এর নারী উদ্যোক্তা তৈরির প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

১৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখে কলারোয়ায় স্যানিটারি ন্যাপকিন বিক্রির মাধ্যমে তরুণ নারীদের আয়বর্ধকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ডিবি গার্লস স্কুলে নতুন এডহক কমিটির পরিচিতি সভায় শিক্ষার মানোন্নয়নে আলোচনা

সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর-ব্রহ্মরাজপুর (ডিবি) গার্লস স্কুলে নতুন এডহক কমিটির পরিচিতি সভায়বিস্তারিত পড়ুন

  • মালিকপক্ষের ট্যাক্স ফাঁকি দেয়ার জন্যও মিডিয়া লাগে : তথ্যমন্ত্রী
  • চীনের পথে প্রধানমন্ত্রী
  • সাতক্ষীরা পৌরসভার রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
  • রোজা শুরু কবে, জানালেন জ্যোতির্বিদরা
  • সিইসির সঙ্গে বৈঠকে মির্জা ফখরুল
  • ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিত চেয়ে রিট
  • ভেনেজুয়েলা নিয়ে ট্রাম্পের ‘জুয়া’, লাভ কাদের?
  • সরকার লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতে সব ব্যবস্থা নিয়েছে : প্রেস সচিব
  • স্কুলছাত্রীদের হিজাব নিষিদ্ধ করলো অস্ট্রিয়া
  • ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন ও গণভোট হবে উৎসবমুখর : প্রধান উপদেষ্টা
  • ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন
  • ইসির পর্যবেক্ষক নিবন্ধন পাচ্ছে ৭৩ প্রতিষ্ঠান