শনিবার, নভেম্বর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবিতে দক্ষিণ আফ্রিকায় মানববন্ধন

প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে গ্রেফতারের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তার নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন দক্ষিণ আফ্রিকায় কর্মরত সাংবাদিক ও প্রবাসীরা।

১৯ মে (বুধবার) সন্ধ্যায় জোহানেসবার্গ সিটির স্মল স্ট্রিটে দক্ষিণ আফ্রিকায় কর্মরত সাংবাদিক ও দেশপ্রেমিক প্রবাসীদের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা শুধু রোজিনা ইসলামের গলা চেপে ধরেনি, ন্যাক্কারজনক এই ঘটনার মাধ্যমে বাংলাদেশের গণমাধ্যমের কণ্ঠ চেপে ধরা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিভিন্ন দুর্নীতির রিপোর্ট প্রকাশ করায় রোজিনাকে নির্যাতন করে গ্রেফতার করা হয়েছে। বাংলাদেশে চোরেরা এক হয়েছে।

তারা বাংলাদেশে গণমাধ্যমের যেটুকু স্বাধীনতা আছে সেটুকুও কেড়ে নিতে চায়।

বক্তারা অবিলম্বে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানান এবং বাংলাদেশের গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা জোরদার এবং বিভিন্ন সময়ে সাংবাদিকদের নির্যাতনকারীদের বিচারের মুখোমুখি করার দাবি তুলে বলেন, ‘রোজিনা ইসলামের মুক্তির মাধ্যমে সাংবাদিক নির্যাতনের শেষ টানতে হবে।’

একই রকম সংবাদ সমূহ

স্বৈরাচারী আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, স্বৈরাচারী, ফ্যাসিবাদী ও খুনি আওয়ামী লীগকে এ দেশেবিস্তারিত পড়ুন

মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন করল তুরস্কের পার্লামেন্ট

সৌদি আরব ও পাকিস্তানের সঙ্গে স্বাক্ষরিত মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন করেছে তুরস্কেরবিস্তারিত পড়ুন

সারা জীবন মুসলিম ছিলাম, অথচ জানতামই না: মার্কিন তরুণী অ্যাঞ্জেলা

ক্যাথলিক স্কুল ও বিভিন্ন ধর্মের দীর্ঘ অনুসন্ধান শেষে ইসলাম ধর্ম গ্রহণ করেছেনবিস্তারিত পড়ুন

  • যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত ৩ রাজনীতিকের বিজয়
  • রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা
  • রোহিঙ্গা প্রত্যাবাসনে কমনওয়েলথের সমর্থন চাইল বাংলাদেশ
  • সাইকেলে চড়ে ১৯ বছরে ১৯১ দেশ ভ্রমণ বাঙালির
  • চালু হচ্ছে না যুক্তরাষ্ট্রের ‘ডিভি লটারি’
  • সংসদীয় কূটনীতির মাধ্যমে বাংলাদেশ-ব্রিটেন সম্পর্ক জোরদারে অঙ্গীকার
  • জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • প্রধানমন্ত্রীর জাপান সফরে ৬ দ্বিপক্ষীয় সহযোগিতা চুক্তি সই
  • উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
  • বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন ও বিনিয়োগ বৃদ্ধিতে আগ্রহী জাপান
  • বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
  • বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী