মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাংবাদিক, সাহিত্যিক, রাজনীতিক মোস্তফা কামাল মাহ্দীর জন্মদিন আজ

আজ প্রখ্যাত সাংবাদিক, সাহিত্যিক, রাজনীতিক এবং দেশগ্রাম মিডিয়া সেন্টারের চেয়ারম্যান মোস্তফা কামাল মাহ্দীর জন্মদিন। তিনি পিরোজপুর জেলার মঠবাড়ীয়া উপজেলার বুখইতলা বান্ধবপাড়া গ্রামে ২ মে জন্মগ্রহণ করেন। প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর রব আকন এবং মরহুমা শাহীনা বেগমের চার পুত্রের মধ্যে কামাল মাহ্দী দ্বিতীয়। তিনি বাংলা ভাষা ও সাহিত্যে এম.এ, ইসলামী শিক্ষায় এম.এ, রাষ্ট্রবিজ্ঞানে এম.এস.এস, কামিল এম.এ, ইংরেজী ভাষা ও সাহিত্যে অনার্স ও মাস্টার্স সহ আরো বিভিন্ন ডিগ্রী অর্জন করেছেন এবং করে যাচ্ছেন।

নব্বই দশকের মাঝামাঝি বিনোদনের সেরা সাপ্তাহিক ছায়াছন্দ ম্যাগাজিন পত্রিকার মাধ্যমে লেখালেখি শুরু করেন। বর্তমানে তিনি একজন খ্যাতিমান সাংবাদিক, সম্পাদক, প্রকাশক, সংগঠক, আলোচক ও ইসলামী চিন্তাবিদ।

২০০০ সালের পর থেকে অদ্যবধি তিনি বিভিন্ন জাতীয় ও স্থানীয় দৈনিক, সাপ্তাহিক, পাক্ষিক, মাসিক পত্রিকায় লেখালেখি ও সাংবাদিকতা করে আসছেন। কাজ করেছেন সাপ্তাহিক খোরাক (ভ্রাম্যমান প্রতিনিধি), সাপ্তাহিক আলোচনা (সাহিত্য সম্পাদক), সাপ্তাহিক সোনার বাংলা (জেলা সংবাদদাত), দৈনিক সংগ্রাম (সংবাদদাতা), দৈনিক নয়াদিগন্ত (সংবাদদাতা) হিসেবে। লেখালেখি করেছেন এম.কামাল, মোস্তফা কামাল মাহদী, এম.কে মাহদী, মাহদী কামাল, মোস্তফা মাহদী,ইবনে আঃ রব এবং সানী মতিউর নামে।

ছিলেন বুনন (২০০৪), স্কুল বিচিত্রা (২০০৯), আর্থিক খবর (২০১০ ) এর নির্বাহী সম্পাদক হিসেবে এবং আয়না (২০০৬) , শিক্ষা পরিক্রমা (২০১১), সাপ্তাহিক দেশকন্ঠ(২০১১ )এর সম্পাদক হিসেবে। কাজ করেছেন বুনন সাহিত্য সাংস্কৃতিক সংসদ (২০০৪) এর সাধারণ সম্পাদক, সকাল সাংস্কৃতিক সংসদ (২০০৭) চেয়ারম্যান মাওলানা তারিক মুনাওয়ার) এর প্রচার সম্পাদক হিসেবে।

দিন বদলের পালা (২০০৬), কাব্য জোছনা (২০১৮) নামে ২টি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে এবং অপ্রকাশিত রয়েছে প্রায় এক ডজনের মতো গ্রন্থসমূহ। ২০১৮ সালে তিনি দক্ষিণ বাংলাগ্রন্থ উৎসবে সংবির্ধত হন।

তিনি ২০১৯ সালে উপজেলা পরিষদ নির্বাচনে তার নিজ এলাকা পিরোজপুর জেলার মঠবাড়ীয়া উপজেলা থেকে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছিলেন।

২০২০ সালের ২৭ নভেম্বর তিনি মাদারীপুর জেলা মিডিয়া সেন্টারের পক্ষ থেকে বিশেষ সংবর্ধনায় ভূষিত হন।

তিনি গত ২০২১ সালের ২ ফেব্রুয়ারি তর্কবাগীশ সাহিত্য স্মারক এবং ৮ অক্টোবর চিত্রনায়ক ওমর সানী ফ্যান ক্লাবের আজীবন সম্মাননা স্মারক পেয়েছিলেন, তিনি ন্যাশনাল পিপলস পার্টি- এনপিপি’র কেন্দ্রীয় নেতা ছিলেন।

বর্তমানে তিনি দেশের বহুল প্রচারিত সাপ্তাহিক দেশগ্রাম পত্রিকা এবং দেশগ্রাম ২৪ ডটকম এর সম্পাদক ও প্রকাশক, দেশগ্রাম মিডিয়া সেন্টারের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বছরেই তিনি তাঁর সাংবাদিকতায় আরো বিশাল আমূল পরিবর্তন আনার চেষ্টা করছেন এবং রাজনৈতিক ও সাংগঠনিক ক্যারিয়ারে অনন্য ভূমিকা রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

জন্মদিন উপলক্ষে রাজধানী ঢাকার এক আভিজাত রেস্টুরেন্টে জনবন্ধু মোস্তফা কামাল মাহ্দী ফ্যান ক্লাবের পক্ষ থেকে আয়োজন করেছে আলোচনা সভা ও মিলন মেলা।

একই রকম সংবাদ সমূহ

২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ প্রকাশ

২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার সময়সূচি পরিবর্তন করা হয়েছে। পরিবর্তিত এবিস্তারিত পড়ুন

মেয়েদের সর্বজনীন উপবৃত্তি চালুর সম্ভাবনা পর্যালোচনার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

একাদশে ভর্তির নীতিমালা প্রকাশ, আবেদন শুরু ২ সেপ্টেম্বর

চলতি (২০২৬-২৭) শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে কলেজ ও সমমানের প্রতিষ্ঠানে ভর্তির নীতিমালা প্রকাশবিস্তারিত পড়ুন

  • এমপিওভুক্ত শিক্ষকদের বদলির আবেদন শুরু, মানতে হবে ১৪ দফা নির্দেশনা
  • শিক্ষা খাতে সবচেয়ে বড় বাজেট বিএনপি সরকার বাস্তবায়ন করেছে: অর্থমন্ত্রী
  • খেলাধুলার মাধ্যমেই নতুন নেতৃত্ব তৈরি হবে: শিক্ষামন্ত্রী
  • কলারোয়ায় তিন শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তি ও সম্মাননা প্রদান
  • সাতক্ষীরায় শিক্ষার্থীদের নিয়ে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিভিন্ন প্রতিযোগিতা
  • একাদশে ভর্তিতে এবারও পরীক্ষা নেই, আবেদন ১৫ সেপ্টেম্বর থেকে
  • শিক্ষক নিয়োগ নিয়ে ছড়ানো তথ্য সঠিক নয়, শিক্ষার্থীদের আন্দোলনের সমালোচনা শিক্ষামন্ত্রীর
  • সাতক্ষীরায় জেলা সাহিত্য পরিষদের উদ্যোগে বর্ষাকালীন সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব
  • সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল
  • কলারোয়ায় এসএসসি ফলাফলে শীর্ষে সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুল
  • নতুন শর্ত দেখিয়ে এমপিওভুক্ত শিক্ষকদের আইনগত অধিকার থেকে বঞ্চিত করা যাবে না : হাইকোর্টের রায়
  • শূন্য পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে: শিক্ষামন্ত্রী