বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরাতে শিশু গৃহকর্মী নির্যাতন : জড়িতদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে মানববন্ধন

সাতক্ষীরাতে শিশু গৃহকর্মী মোহনার নির্যাতন : বিমানের এমডি শফিকুর রহমান ও তার স্ত্রীর বিচার ও জড়িতদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত।“ শিশু শ্রম – শিশু নির্যাতন বন্ধ করার দাবি।

উন্নয়ন সংগঠন স্বদেশ ও আইন ওসালিশ কেন্দ্র-আসক ঢাকা এর আয়োজনে জিএফএ কনসালটিং গ্রুপ জিএমবি এইচ-এর আর্থিক সহায়তায় নাগরিকতা প্রকল্প এবং বাংলাদেশ মহিলা পরিষদ সাতক্ষীরা,এইচআরডিএফ, সিএসও এইচ আরডি কোয়ালিশন, সাতক্ষীরা, সিএও নেটওর্য়াক সাতক্ষীরা, মানবাধিকার আইনজীবি ফোরাম সাতক্ষীরা, ইয়ুথ র্গালস গ্রুপ, সাতক্ষীরা, হেড, ক্রীসেন্ট, বাংলাদেশ মহিলা পরিষদ, সাতক্ষীরা, তারুন্যের যুব সংঘ, সিডো সহ সমমনা সকল সংগঠন সমুহের অংশগ্রহনে। স্থান: শহিদ আব্দুর রাজ্জাক পার্ক গেট, প্রেসক্লাব, সাতক্ষীরাতে তারিখ: ৭ ফেব্রুয়ারী শনিবার ২০২৬ সময়: সকাল ১০টায় গৃহকর্মী মোহনার উপর সংঘঠিত অমানবিক নির্যাতনের প্রতিবাদ ও আসামীদের দৃষ্টান্তমুলক শাস্তি সহ শিশু শ্রম বন্ধ করতে মানববন্ধন ও প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়েছে। স্বদেশ সংস্থার নির্বাহি মানবাধিকার কর্মী মাধব দত্ত এর সঞ্চালনায় অনষ্ঠিত কর্মসুচিতে বক্তব্য রাখেন,সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির আহবায়ক এড. আজাদ হোসেন বেলাল, শিক্ষাবিদ্ আঃ হামিদ, ভুমিহীন নেতা আঃ সামাদ, মহিলা পরিষদের সাধারন সম্পাদক জ্যোৎস্না দত্ত, হেড সংস্থার পরিচালক লুইস রানা গাইন, ক্রীসেন্ট সংস্থার পরিচালক আবুজাফর সিদ্দীকি, যুব নেতা তরিকুল ইসলাম অন্তর, হৃদয় মন্ডল, উন্নয়ন কর্মী সাকিবুর রহমান বাবলা, হাফিজা খাতুন প্রমুখ।

উল্লেখ্য উত্তরার ৯ নম্বর সেক্টরের সি/৭ নম্বর রোডের ২৬ নম্বর বাড়িতে নির্মম নির্যাতনের শিকার হওয়া মোহনার চিকিৎসা চলছে গাজীপুরের এই হাসপাতালে। চিকিৎসকরা বলছেন, তাঁর শরীরের আঘাতগুলো দীর্ঘদিনের, নিয়মিত ও পরিকল্পিত নির্যাতনের প্রমাণ বহন করে। সেরে উঠতে সময় লাগবে।

শিশুটির হাতে, পায়ে, পিঠে– রুটিন মাফিক মারধরের চিহ্ন রয়েছে। কোনো আঘাত ১০ দিনের, কোনোটি ১৫ দিনের, আবার কোনোটি ২০ দিনের পুরোনো। তাকে পর্যাপ্ত খাবারও দেওয়া হয়নি। পুরোপুরি সুস্থ হতে দীর্ঘ সময় লাগবে।

পত্রিকার মাধ্যমে জানা যায়, নির্যাতনের কথা বলতে গিয়ে মোহনার কণ্ঠ বারবার আটকে আসে। চোখ নামিয়ে ফিসফিস করে সে জানায়, বাড়ির মালিকের স্ত্রী বিথীকে আমি মা বলে ডাকতাম। কিন্তু মা-ই আমাকে মারত। খুন্তি গরম করে শরীরে ছ্যাঁকা দিত। চুল টেনে ছিঁড়ে ফেলত। আমাকে স্যারের কাছে যেতে দিত না। প্রায়ই বাথরুমে আটকে রাখত। খেতে দিত না। খুব ক্ষুধা লাগলেও ভয়ে খাবার চাইতে পারতাম না। এখনও ১১ বছর পূরণ হয়নি মোহনার। মোহনা মা-হারা শিশু। বয়স যখন এক বছর, তখন সড়ক দুর্ঘটনায় মাকে হারায় সে। মেয়ের কথা ভেবেই বাবা গোলাম মোস্তফা আর বিয়ে করেননি। হোটেলে কাজ করে সংসার চালাতেন। তারা থাকতেন গাজীপুরের জরুন এলাকায়। এই ছোট্ট্র শিশুটির উপর ঘটে যাওয়া ঘটনার প্রতিবাদ জানিয়ে বক্তারা দায়ী ব্যক্তিদের দ্রুত আইনে বিচার দাবি করা সহ শিশু শ্রম বন্ধ করার দাবি জানান ও সর্ব্বেচ্চ শাস্তি দাবি করেন।

একই রকম সংবাদ সমূহ

দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার সময় বাসায় খাচ্ছিলেন এমপি গাজী নজরুল

রাজধানীর ন্যাম ভবনের ফ্ল্যাট থেকে দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের ঝুলন্ত লাশবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জাতীয়তাবাদী তরুণ দলের ৩১তম প্রতিষ্ঠা বার্ষিক পালন

বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দলের ৩১ তম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে আলোচনা সভা ওবিস্তারিত পড়ুন

শ্যামনগরের পদ্মপুকুর-গাবুরায় সড়ক নির্মাণে ২৩ কোটি ২৫ টাকা অনুমোদন

দীর্ঘদিনের প্রচেষ্টার পর সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ১১ নং পদ্মপুকুর ইউনিয়নের মধ্য দিয়েবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে মাছচাষীদের প্রশিক্ষণ ও গাছ বিতরণ
  • সাতক্ষীরায় জাসাসের প্রতিবাদ মিছিল
  • সাতক্ষীরায় জেলা যুবদলের উদ্যোগে বিশাল প্রতিবাদ সমাবেশ ও মিছিল
  • সাতক্ষীরায় সার্ভিস প্রোভাইডারদের তালিকাভুক্তকরণ বিষয়ক মতবিনিময় সভা
  • রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন গাজী নজরুলের স্ত্রী : দাবি পুলিশের
  • সাতক্ষীরায় যুবদলের নবগঠিত কমিটিকে ওলামা দলের অভিনন্দন
  • তেলের দাম বৃদ্ধি, পরিবহন ব্যয় ও নিত্যপণ্যের দামে নতুন চাপ
  • সাতক্ষীরা পিএন হাইস্কুলের নবগঠিত এ্যাডহক কমিটির সদস্যদের সংবর্ধনা প্রদান
  • এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে
  • গাজী নজরুলের বাসা থেকে পাওয়া মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠিতে যা লেখা
  • এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতার
  • দুপুরে দুই স্ত্রীর সঙ্গে খাবার খেয়েছেন এমপি গাজী নজরুল