বুধবার, আগস্ট ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় অংশীজনদের সাথে জলবায়ু অভিযোজন কর্মপন্থা প্রণয়ন বিষয়ক প্রশিক্ষণ

শাহ জাহান আলী মিটন : উপকূলীয় সাতক্ষীরা জেলায় কমিউনিটির নেতৃত্বে জলবায়ু অভিযোজন ও টেকসই জীবিকায়ন কর্মসূচীর আওতায় সদর উপজেলা অংশীজনদের সাথে জলবায়ু অভিযোজন কর্মপন্থা প্রণয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাতক্ষীরায় দাতা সংস্থা বিএমজেড ও ওয়েল্টহাঙ্গারহিলফি (ডব্লুএইচএইচ), জার্মানি’র অর্থায়ণে বেসরকারি উন্নয়ন সংস্থা ’আনন্দ’ এর আয়োজনে “অংশীজনদের সাথে জলবায়ু অভিযোজন কর্মপন্থা প্রণয়ন” বিষয়ক এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। কর্মশালায় নিরাপদ পানি, স্যানিটেশন, কৃষি ও বর্জ্য অপসারণ, কর্মসংস্থানসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

মঙ্গলবার (২৬ আগষ্ট ২০২৫) সকালে সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের ডিজিটাল কর্নারে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শোয়াইব আহমাদ।

তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় আমাদের প্রয়োজন দীর্ঘমেয়াদি অভিযোজন পরিকল্পনা ও পরিবেশবান্ধব জীবিকার বাস্তবায়ন।
আনন্দ সংস্থার এর প্রজেক্ট ম্যানেজার মোঃ আমিরুল ইসলাম এর সঞ্চালন বক্তব্য রাখেন সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম. আজিজুল হক, মহিলা বিষয়ের অধিদপ্তর সাতক্ষীরার প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা,উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা.মশিউর রহমান, সহকারি মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল হোসেন প্রমুখ।

এই আয়োজনে উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বেসরকারি সংস্থার প্রতিনিধিসহ আনন্দ ও প্রেরণা কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

কর্মশালায় বক্তারা বলেন, উপকূলীয় জেলাসমূহের মধ্যে সাতক্ষীরা সবচেয়ে ঝুঁকিপূর্ণ। এখানে টেকসই জীবনব্যবস্থার জন্য প্রয়োজন স্থানীয় বাস্তবতা অনুযায়ী পরিকল্পনা, কৃষির আধুনিকায়ন, বিকল্প জীবিকার সুযোগ সৃষ্টি এবং সচেতনতা বৃদ্ধি।

একই রকম সংবাদ সমূহ

মির্জা ফখরুল ও রিজভীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরা জেলা ছাত্রদলের আনন্দ মিছিল

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতিবিস্তারিত পড়ুন

বিআরটিএ কর্তৃক সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহত পরিবারের মাঝে চেক বিতরণ

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নিহত ১৫ জন ও আহত ১২ পরিবারের অনুকুলে মঞ্জুরিকৃতবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ২০ অসহায়কে ২ লাখ টাকার চেক দিলেন এমপি মুহাদ্দিস আব্দুল খালেক

সাতক্ষীরা সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের গরিব, দুঃস্থ, কর্মহীন,বিস্তারিত পড়ুন

  • রাষ্ট্রপতি ও মহাসচিবকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় বিএনপির শুভেচ্ছা মিছিল ও সমাবেশ
  • মির্জা ফখরুল-রিজভীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মিছিল
  • এ্যাসোসিয়েশন ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (এসিডি) এর উদ্যোগে সাতক্ষীরায় শিশু সুরক্ষার লক্ষ্যে মতবিনিময় সভা
  • সাতক্ষীরায় উদ্বোধন হলো কলকাতার পিয়ারলেস হাসপাতালের ইনফরমেশন সেন্টার
  • নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতির বাস্তবায়ন ও অগ্রগতি পর্যালোচনায় সভা
  • সাতক্ষীরায় গণপূর্ত কর্মচারীদের অবস্থান কর্মসূচি, দ্রুত নিয়মিতকরণের দাবি
  • সাতক্ষীরা পৌরসভার রসুলপুরে ড্রেন নির্মান কাজে বাধা দেওয়ার অভিযোগ
  • সাতক্ষীরা নিউ মার্কেট থেকে বাঁকাল ব্রীজ পর্যন্ত ড্রেনের উচ্চতা কমানোর দাবি
  • সাতক্ষীরায় এসিড সারভাইভরদের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • সাতক্ষীরার ধুলিহরে বেতনা ফাউন্ডেশনের কমিটি গঠন, সভাপতি শাহিন ও সম্পাদক ইমরান
  • শিশুদের সঠিক পুষ্টি নিশ্চিত করতে হবে: সাতক্ষীরা ইসলামী ব্যাংক হাসপাতালে সেমিনার
  • সাতক্ষীরায় চিংড়ি ঘেরে ১০ লক্ষাধিক টাকার মাছ লুট, বিচার দাবিতে সংবাদ সম্মেলন