বুধবার, জুন ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় অর্ধশতাধিক সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে স্বপ্নযাত্রী ফাউন্ডেশনের ঈদবস্ত্র বিতরণ

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে “ঈদের খুশি ছড়িয়ে পড়ুক সবার মাঝে”—এই স্লোগানকে ধারণ করে সাতক্ষীরায় অর্ধশতাধিক সুবিধাবঞ্চিত পরিবারের নারী ও শিশুদের মাঝে ঈদের নতুন পোশাক বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নযাত্রী ফাউন্ডেশন।

বুধবার (১৮ মার্চ) সকালে সাতক্ষীরার রইচপুর গ্রামে ফাউন্ডেশনের সাতক্ষীরা শাখার আয়োজনে এবং কেন্দ্রীয় কমিটির সহযোগিতায় এই পোশাক বিতরণ কর্মসূচি সম্পন্ন হয়।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বপ্নযাত্রী ফাউন্ডেশন সাতক্ষীরা শাখার সমন্বয়ক সিমান্ত বিশ্বাস এবং ঈদবস্ত্র বিতরণ কমিটির আহ্বায়ক রাশেদুল ইসলাম সিমন। এছাড়াও সংগঠনের স্থানীয় বিভিন্ন পর্যায়ের সদস্য ও স্বেচ্ছাসেবীরা কর্মসূচিতে অংশ নেন।

বিতরণকালে সংগঠনের দায়িত্বশীলরা বলেন, “সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানোই স্বপ্নযাত্রী ফাউন্ডেশনের মূল লক্ষ্য। ঈদের আনন্দ যেন কেবল বিত্তবানদের মাঝে সীমাবদ্ধ না থাকে, বরং সবার মাঝে ছড়িয়ে পড়ে—সেই উদ্দেশ্যেই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।”

নতুন পোশাক হাতে পেয়ে উৎসবের আমেজে মেতে ওঠে রইচপুর গ্রামের সুবিধাবঞ্চিত শিশু ও নারীরা। পোশাক পেয়ে তারা সংগঠনের প্রতি কৃতজ্ঞতা ও আনন্দ প্রকাশ করেন।

স্বপ্নযাত্রী ফাউন্ডেশনের পক্ষ থেকে আরও জানানো হয়, তাদের এই মানবিক ও সামাজিক কর্মকাণ্ডের ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং পর্যায়ক্রমে আরও বড় পরিসরে আর্তমানবতার সেবায় তারা কাজ করে যাবেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় জামায়াতের ইউনিয়ন তারবিয়াত টিম সদস্যদের শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

সাতক্ষীরা সদর উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ইউনিয়ন তারবিয়াত টিম সদস্যদের একবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সংবর্ধনা ও মতবিনিময় সভা

সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সংবর্ধনা ও জেলা ক্রীড়া সংস্থার অন্তর্গত ক্লাব/সংস্থারবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার নগরঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফের ছাদ ধস, আতঙ্কে শিক্ষার্থী-অভিভাবক

সাতক্ষীরা সদর উপজেলার ৭নং নগরঘাটা ইউনিয়নের রহমতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি শ্রেণিকক্ষেরবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার লাবসা জমিদার বাড়ী পুকুরের গাইড ওয়াল নির্মাণে অনিয়মের অভিযোগ
  • সাতক্ষীরায় ‘ডিজাস্টার অ্যালার্ট’ অ্যাপের ওরিয়েন্টেশন কর্মশালা
  • সাতক্ষীরায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের কমিটি গঠন, উপকূল সুরক্ষায় ১৮ দফা দাবি
  • সাতক্ষীরায় যুবদলের প্রতিবাদ মিছিল
  • সাতক্ষীরায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন
  • সাতক্ষীরায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সংলাপ
  • সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারকে ৪৭ লাখ টাকার চেক বিতরণ
  • সাতক্ষীরা বোটানিক্যাল সোসাইটির নতুন কমিটি গঠন, সমাজকল্যাণ সম্পাদক সাংবাদিক হাফিজুল
  • সাতক্ষীরায় ব্রহ্মরাজপুর সরকারি প্রাইমারি স্কুলের সভাপতি হলেন প্রধান শিক্ষক মমিনুর রহমান মুকুল
  • সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজ ছেলের সন্ধানের দাবিতে পিতার সংবাদ সম্মেলন
  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • সাতক্ষীরা বোটানিক্যাল সোসাইটি’র কার্যনির্বাহী কমিটি গঠন