বুধবার, জুন ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও মানববন্ধন

সাতক্ষীরা সংবাদদাতা: ১০ ডিসেম্বর আর্ন্তজাতিক মানবাধিকার দিবস। জাতিসংঘের নির্দেশনায় বিশ্বের সকল দেশের মত যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশেও প্রতিবছর ১০ ডিসেম্বর পালিত হয়ে আসছে। ১৯৪৮ সালে জাতিসংঘের সাধারণ পরিষদ কর্তৃক ১০ ডিসেম্বরকে আর্ন্তজাতিক মানবাধিকার দিবস ঘোষনা করা হয়। এছাড়াও, সার্বজনীন মানব অধিকার সংক্রান্ত ঘোষনাকে বাস্তবায়নের লক্ষ্যে এ তারিখ নির্ধারণ করা হয়। সার্বজনীন মানব অধিকার ঘোষনা ছিল ২য় বিশ্বযুদ্ধ পরবর্তী নবরুপে সুষ্ট জাতিসংঘের অন্যতম বুহৎ অর্জন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মানবাধিকার সুরক্ষা ও উন্য়নের লক্ষ্যে ২০০৯ সালে জাতীয় মানবাধিকার কমিশন প্রতিষ্ঠা করেছে। একটি স্বাধীন ও নিরপেক্ষ প্রতিষ্ঠান হিসাবে এ কমিশন মানবাধিকার সুরক্ষায় সক্রিয় ভূমিকা পালন করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় “ Our Rights, Our Future, Right Now” “আমাদের অধিকার,আমাদের ভবিষ্যত, এখনই” এই প্রতিপাদ্যকে ধারন করে সঙ্গলবার সকাল ১০টায় সাতক্ষীরা পাবলিক লাইব্রেরীতে সাতক্ষীরার বিভিন্ন উন্নয়ন সংগঠনের অংশগ্রহনে মানবাধিকার সংগঠন স্বদেশ, এমএসএফ, উত্তরন, সুশিলন, সিডো,ক্রীসেন্ট,বাংলাদেশ মহিলা পরিষদ, ব্যেকিং দ্য সাইলেন্স,হেড এইচআরডি নেটওয়ার্ক সাতক্ষীরা, সুজন, আইনও সালিশ কেন্দ্র –আসক ঢাকা,জেন্ডার ইন এমারজেন্সি এলায়েন্স সাতক্ষীরা-এইচআরডিএফ, সিএসও মানবাধিকার বিষয়ক কোয়ালিশন সাতক্ষীরা’র আয়োজনে নারীর প্রতি সকল প্রকার সহিংসতার প্রতিবাদে এবং মানবধিকার পক্ষের সমাপনি দিনে বিশ^ মানবাধিকার দিবসে অনুষ্ঠিত সভাপতিত্ব করেন বিশিষ্ট সাংবাদিক এবং এমএসএফ সাতক্ষীরা জেলা আহবায়ক এড.আবুল কালাম আজাদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মানবাধিকার কর্মী স্বদেশের নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্ত। বক্তব্য রাখেন জেলা নাগরিক কমিটির আহবায়ক এড. আজাদ হোসেন বেলাল, হেড সংস্থার পরিচালক লুইস রানা গাইন,বাংলাদেশ মহিলা পরিষদের সাংগঠনিক সম্পাদক রুপা বসু, সুশিলন সহকারি পরিচালক জিএম মনিরুজ্জামান,,উত্তরন প্রতিনিধি এড, মনিরুদ্দিন, ক্রীসেন্ট পরিচালক আবুজাফর সিদ্দীকি, যুব নেতা বিপ্লব হোসেন, সালহউদ্দীন রানা, রুবেল হাসান, এড, দিলিপ দেব, গৌর পদ দাশ, মফিজুর রহমান, আব্দুস ছামাদ. এড. বদিউজ্জামান. প্রবীন শিক্ষক ফজলুল করিম, মোজাম্মেল হক, শিক্ষাবিদ্ আঃ হামিদ, আশেক ইলাহি ,মুনসুর রহমান, প্রফেসর ইদ্রিস আলী, আবুল কালাম প্রমুখ।বক্তারা বলেন দেশের মানুষ এখন পরিবর্তীত পরিস্থিতির মধে দিয়ে অতিবাহিত হচ্ছে। দেশে নারী প্রতি সহিংসতা বৃদ্ধি পেয়েছে, বৃদ্ধি পেয়েছে শিশু নির্যাতন। বক্তারা এ সকল নির্যাতনের দ্রুত বিচার দাবি করেন। বিজয়ের মাসে বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দেশের মানুষের বাক স্বাধীনতা, নিরাপদ চলাচল, জন নিরপত্তা, দুর্নিতী বন্ধ, বিচার বর্হিভুত হত্যা, গুম, ধর্ষন, বেনামি ও ভুয়া মামলা নিরসন সহ বঞ্চিত মানুষের অধিকার সুরক্ষা, বিশেষ করে সংখ্যা লঘু জনগনের জান-মালের নিরাপত্তার বিষয়টি প্রশাসনসহ সংশ্লিষ্ট সকল দফতরকে অনুরোধ জানিয়ে বলেন, সাতক্ষীরাসহ সারা দেশের অবহেলিত, নির্যাতিত, প্রতিবন্ধী ও পিছিয়ে পড়া জনগণের মৌলিক অধিকার যাতে ক্ষুন্ন না হয় সেদিকে লক্ষ্য রাখা প্রয়োজন। বক্তারা সকল মানবাধিকার সুরক্ষককে দৃঢ় ভাবে কাজ করা ও মানবধিকার সংস্কৃতি চর্চার আহবান জানান। মানববন্ধন অনুষ্ঠানে অংশগ্রহন করেন স্বদেশ, বরসা, হেড, উত্তরন, সুশিলন, সুনাম সাতক্ষীরা, মুক্তি ফাউন্ডেশন,ক্রীসেন্ট, নিউজ নেটওয়ার্ক সাতক্ষীরা, সাতক্ষীরা জেলা বাল্য বিবাহ প্রতিরোধ কমিটি, সার্ক সার্বজনীন মানবাধিকার সংস্থা, উই ক্যান, সুপ্র, আইন ও সালিশ কেন্দ্র-ঢাকা আসক সহ বিভিন্ন উন্নয়য় সংগঠনের প্রতিনিধি।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় স্কুল শিক্ষকদের ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

মামলা জটে আটকে ৩২৫০০ প্রধান শিক্ষকের নিয়োগ: শিক্ষামন্ত্রী

২০১৭ সালে দায়ের হওয়া একটি মামলার জটিলতায় ৩২ হাজার ৫০০ প্রধান শিক্ষকবিস্তারিত পড়ুন

হজরত শাহজালাল (রহ.)-এর মাজারে পাঁচ লাখ টাকা দিলেন ডিসি সারওয়ার

সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারে বিদায় বেলায় পাঁচ লাখ টাকা দান করেছেনবিস্তারিত পড়ুন

  • মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৬ নেতাকর্মী আটক
  • একযোগে ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ
  • কার্যক্রম নিষিদ্ধ দলের পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে: ডিএমপি কমিশনার
  • আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি নির্ধারিত হবে আদালতে: ডা. জাহেদ
  • ‘আমার বন্ধু মহাজাদু জানে’ তারেক রহমানকে নিয়ে ভিডিওতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
  • আগামী দুবছর ‘কঠিন’ যাবে, সতর্ক করলেন অর্থমন্ত্রী
  • ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ
  • চীনের পথে প্রধানমন্ত্রী
  • ১ লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার
  • জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধ : ৭ মামলায় ৫৯ জনের সাজা, মৃ’ত্যুদণ্ড ১৩ জনের
  • পিলখানা হত্যাকাণ্ডের পর ১০ বিডিআর সদস্যকে হত্যা করে জিয়াউল: দেহরক্ষীর সাক্ষ্য
  • রক্তের দাগ না শুকাতেই ফ্যাসিবাদী চক্র আবারও ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে: টুকু