বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা তৈরিতে সমন্বয় সভা

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় গ্রাম আদালতের কার্যক্রম’ সম্পর্কে জনসচেতনতা তৈরিতে প্রচার-প্রচারনা কার্যক্রম পরিচালনায় স্থানীয় অংশীজনদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের ডিজিটাল কর্নারে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শোয়াইব আহমাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে আলোচনা করেন, স্থানীয় সরকার উপ-পরিচালক (উপ-সচিব) মাশরুবা ফেরদৌস। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এসিএলজি পলাশ আহমেদ, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক সন্তোষ কুমার নাথ।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, গ্রাম আদালতের ক্ষমতায়ন সম্পর্কে সাধারণ মানুষের মাঝে ব্যাপক ভাবে প্রচার-প্রচারণা চালাতে হবে। সাধারণ মানুষ গ্রাম আদালতে সঠিক বিচার যাতে পায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। তিনি জনসচেতনতা তৈরিতে বিভিন্ন সরকারি দপ্তর ও বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধিদের প্রতি সহযোগীতা করার জন্য বলেন।

বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়)’ প্রকল্পের কার্যক্রমের সাতক্ষীরা জেলার অগ্রগতি ও কার্যক্রমের বিষয়ে বিস্তারিত আলোচনা করেন প্রকল্পের ডিস্ট্রিক ম্যানেজার ( খুলনা ও সাতক্ষীরা জেলা) মো: হাফিজুর রহমান।
সভায় গ্রাম আদালত আইন ২০০৬ ও সংশোধিত আইন ২০১৩ ও ২০২৪ এর আলোকে প্রান্তিক পর্যায়ে জনগণকে ইউনিয়ন পরিষদের মাধ্যমে গ্রাম আদালত সম্পর্কে সচেতনতা প্রদান করার কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় উপস্থিত অংশগ্রহণকারীগণ তাদের নিজ নিজ প্রতিষ্ঠানের বাস্তবায়নাধীন বিভিন্ন কর্মসূচী বাস্তবায়নের সময় অংশগ্রহণকারী বা সুবিধাভোগীদের মাঝে কিভাবে গ্রাম আদালত সম্পর্কে ব্যপক সচেতনতা তৈরী করবেন তা তুলে ধরেন।
এসময় উপস্থিত ছিলেন, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সিনিয়র প্রশিক্ষক, তথ্য সেবা কর্মকর্তা (অতিরিক্ত দায়ীত্ব), উন্নয়ন সংস্থা ব্রাক, নবজীবন, সাস, ব্রকিং দ্যা সাইলেন্স, সুশীলন, স্বদেশ, টিএমএসএস এর কর্মকর্তা, গণমাধ্যাম কর্মি, প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মুরাদুল হকসহ বিভিন্ন সরকারি দপ্তর ও এনজিও প্রতিনিধিবৃন্দ।
প্রসংগত ; স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের অধীনে বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার বিভাগ, ইউরোপিয়ান ইউনিয়ন ও জাতিসংঘ উন্নয়ন কর্মসুচী (ইউএনডিপি) বাংলাদেশ এর আর্থিক ও কারিগরি সহায়তায় এবং বাস্তবায়ন সহযোগী সংস্থা ওয়েভ ফাউন্ডেশনের সার্বিক তত্বাবধায়নে “বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়)’ প্রকল্পের কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে।

একই রকম সংবাদ সমূহ

ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান

গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগরে আয়োজিত বিএনপির আলোচনা সভায় দলটির জেলা যুগ্মবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে তালা উপজেলা বিএনপি’র পক্ষ থেকে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বুধবার সকাল থেকে দেশের সর্ববৃহৎ বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়েবিস্তারিত পড়ুন

  • গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : প্রধানমন্ত্রীর উপদেষ্টা
  • সাতক্ষীরায় প্রতিবন্ধী যুবক ও বৃদ্ধা নানির পাশে ডিসি, পেলেন নগদ অর্থ ও টিন
  • সরকারি গুরুত্বপূর্ণ ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • সব মোটরযানের জন্য বিআরটিএর কড়া নিষেধাজ্ঞা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • দেশের সব মাদরাসার অ্যাডহক কমিটি বাতিল
  • গণতন্ত্র যদি চলে, তবে বাকি কাজগুলো হয়ে যায়: মির্জা ফখরুল
  • বেনজীরের জামিন বাতিলে কাজ করছে আমাদের ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী