শুক্রবার, জুন ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালন উপলক্ষ্যে সাংবাদিক সম্মেলন

প্রেস বিজ্ঞপ্তি: ২৫ নভেম্বর-১০ই ডিসেম্বর ২০২৩ আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালন উপলক্ষ্যে সাতক্ষীরা ম্যানগ্রোভ হলরুমে বাংলাদেশ মহিলা পরিষদ, সাতক্ষীরা জেলা শাখা উদ্ধোগে সাংবাদিক সম্মেলনের অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নাগরিক কমিটির সদস্য সচিব এড. আবুল কালাম আজাদ, নাগরিক কমিটির আহবায়ক মোঃ আজাদ হোসেন বেলাল, স্বদেশ সংস্থার নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্ত, দৈনিক দক্ষিনের মশাল এর সম্পাদক আশেক-ইলাহি, সাবেক অধ্যক্ষ আব্দুল হামিদ, সাবেক অধ্যক্ষ প্রফেসর আব্দুল ওয়াহেদ, বর্নিক বার্তা জেলা প্রতিনিধি গোলাম সরোয়ার, মিজানুর রহমান দৈনিক জনবন্ঠ,বারসিক প্রোগ্রাম অফিসার চন্দ্র শেখর হালদার. বাংলাদেশ মহিলা পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি আঞ্জুমানারা বেগম,সহ-সভাপতি শামিমা সুলতানা, অর্থ সম্পাদক হাফিজা খাতুন, সাংগঠনিক সম্পাদক রুপা মিত্র সহ জেরা ও পাড়া কমিটির নেত্রী বৃন্দ।

সংবাদ সম্মেলনে বলেন ২৫নভেম্বর-১০ই ডিসেম্বর ২০২৩ আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালন করবে।

বাংলাদেশের আর্থ সামাজিক অগ্রগতিতে নারীদের রয়েছে উল্লেখযোগ্য দৃশ্যমান ভুমিকা। নারী উন্নয়নের লক্ষ্যে সরকারি এবং বেসরকারি উদ্যোগে বিভিন্ন কর্মকান্ড পরিচালিত হচ্ছে।

নারী ও কন্যার প্রতি সহিংসতা প্রতিরোধে সরকার, উন্নয়ন সংগঠন, নারী ও মানবাধিকার সংগঠন, নারী আন্দোলন বহুমাত্রিক কাজ করছে কিন্তু‘ নারী ও কন্যার প্রতি সহিংসতা তো কমছেই না বরং বাড়ছে সহিংসতার মাত্রা এবং বর্বরতার ধারন।

বাড়ছে ধর্ষণ, শিশু ধর্ষণের ঘটনা। বাংলাদেশ মহিলা পরিষদ উদ্ধেগের সাথে লক্ষ্য করছে যে, বর্তমানে সময়ে অনলাইন যোগাযোগ মাধ্যমে নারী ও কন্যার প্রতি সহিংসতার ঘটনা উদ্ধেগজনকভাবে বাড়ছে। এক পরিসংখ্যানে দেখাযায় ২০২৩ সালের অক্টোবর মাস পর্যন্ত বিডিভন্ন ভাবে ২৫৭৫ টি নারী ও শিশু নির্যতনের ঘটনা ঘটেছে, যা অত্রান্ত উদ্বেগজনক। এর সাথে যুক্ত হয়েছে নারীর উপর জলবায়ু পরিবর্তনের নেতিবাচক অভিঘাত, যার ফলে নারী ও কন্যার প্রতি সহিংসতাও বাড়ছে।

নারী ও কন্যার প্রতি সহিংসতা প্রতিরোদেধ অপরিহার্য বিনিয়োগ। বিনিয়োগের ক্ষেত্রে রাষ্ট্র, প্রতিষ্ঠান, পরিবার সমাজ এবং ব্যক্তির ভ’মিকা গুরুত্বপূর্ন। আইন-নীতিমালা-কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে প্রয়োজনীয় বিনিয়োগের মাধ্যমে নারী ও কন্যার প্রতি সহিংসতা প্রতিরোধে ও নির্মূলে রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যকর পদক্ষেপ অত্যন্ত জরুরি। বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠানের সক্ষমতা এবং সংবেদনশীলতা বৃদ্ধিতে বিনিয়োগ সহিংসতার শিকার নারী ও কন্যাদের জন্য সবধরণের সেবা নিশ্চিত করার ক্ষেত্রে অবদান রাখবে।

একই রকম সংবাদ সমূহ

২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা চালু

বাংলাদেশিদের জন্য প্রায় ২ বছর পর আগামী ২৮ জুন ট্যুরিস্ট ভিসা চালুবিস্তারিত পড়ুন

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর : প্রবাসীকল্যাণ মন্ত্রী

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী জানিয়েছেন, আগামী মাস (জুলাই) থেকেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণ (O&M) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ এবংবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় স্কুল শিক্ষকদের ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত
  • মামলা জটে আটকে ৩২৫০০ প্রধান শিক্ষকের নিয়োগ: শিক্ষামন্ত্রী
  • হজরত শাহজালাল (রহ.)-এর মাজারে পাঁচ লাখ টাকা দিলেন ডিসি সারওয়ার
  • মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৬ নেতাকর্মী আটক
  • একযোগে ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ
  • কার্যক্রম নিষিদ্ধ দলের পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে: ডিএমপি কমিশনার
  • আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি নির্ধারিত হবে আদালতে: ডা. জাহেদ
  • ‘আমার বন্ধু মহাজাদু জানে’ তারেক রহমানকে নিয়ে ভিডিওতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
  • আগামী দুবছর ‘কঠিন’ যাবে, সতর্ক করলেন অর্থমন্ত্রী
  • ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ
  • চীনের পথে প্রধানমন্ত্রী
  • ১ লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার