রবিবার, আগস্ট ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় উন্নয়ন করার স্বার্থে যাহা করার দরকার আমি করবো- সংবর্ধনা অনুষ্ঠানে এমপি আশু

শাহ জাহান আলী মিটন, সাতক্ষীরা: সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য মো. আশরাফুজ্জামান আশুকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) বিকালে ১৪ নং ফিংড়ী ইউনিয়ন পরিষদ চত্বরে ফিংড়ী ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগসহ সকল সহযোগী সংগঠনের আয়োজনে এ সংবর্ধনা প্রদান করা হয়।

ফিংড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. রবিউল ইসলামের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মো. আশরাফুজ্জামান আশু।

এসময় তিনি বলেন, আমাকে ভোট দিয়ে জয় করে ঋনী করেছেন, উন্নয়নের মাধ্যমে সেই ঋণ পরিশোধ করবো ইনশাআল্লাহ। আপনারা সকল ষড়যন্ত্র উপেক্ষা করে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। তিনি আরো বলেন, সকলকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে সদর আসনের সকল সমস্যা সমাধান করা হবে। সাতক্ষীরার উন্নয়ন করার স্বার্থে যাহা করার দরকার আমি করবো। সরকার কতৃক যে বরাদ্ধ আসবে দিয়ে দিবো। সততার সাথে আমি কাজ করে যাবো ইনশাআল্লাহ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. নজরুল ইসলাম। ফিংড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. সামছুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, জেলা আওয়ামীলীগের নির্বাহী সদস্য এস এম শওকত হোসেন, জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক মো.মশিউর রহমান বাবু। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা যুবলীগের আহবায়ক মো. মিজানুর রহমান।

এসময় আরও বক্তব্য রাখেন, সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান বিপুল, সদর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এড. শ্যামল ফেরদৌস পলাশ, সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম মাছুম, প্রচার ও প্রকাশনা সম্পাদক শেখ মনোয়ার হোসেন, ফিংড়ী ইউনিয়ন আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা বাবু সন্তোষ কুমার দাশ,ফিংড়ী ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক শেখ আজমীর হোসেন বাবু।

এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক আব্দুর রাজ্জাক,জেলা জাতীয় পার্টির যুব বিষয়ক সম্পাদক কানাইলাল সানু, সদর উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন, ফিংড়ী ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি হুমায়ুন কবির, ফিংড়ী ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শেখ আজাদ হোসেন, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগ নেতা মো. আমিনুর রহমান, সদর এমপির ব্যক্তিগত সহকারী শেখ নাঈম হাসানসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

একই রকম সংবাদ সমূহ

নীতিমালা জারি: ৮ শ্রেণির মানুষ পাবেন না ফ্যামিলি কার্ড

দরিদ্র, অতি দরিদ্র ও নিম্নবিত্ত পরিবারকে সমন্বিত সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আনতেবিস্তারিত পড়ুন

বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’বিস্তারিত পড়ুন

ই-রিকশা ব্যবস্থাপনায় নীতিমালা প্রণয়ন করছে সরকার: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

সিটি কর্পোরেশন ও শহরাঞ্চলসহ সারাদেশে তিন চাকার ব্যাটারিচালিত ই-রিকশার চলাচল ও ব্যবস্থাপনাবিস্তারিত পড়ুন

  • রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ
  • মির্জা ফখরুলের চেয়ারে সালাহউদ্দিনকে বসিয়ে কী বার্তা দিল বিএনপি?
  • স্থানীয় নির্বাচনে ঐক্যবদ্ধ থাকতে ও একক প্রার্থীর ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
  • নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে সবচেয়ে ভয়ংকর গুম: প্রধানমন্ত্রী
  • গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের ৭৪ সদস্যকে চাকরি দিলেন প্রধানমন্ত্রী
  • গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী
  • মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী
  • লুট হওয়া অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট, তথ্যদাতাকে ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
  • অবশেষে দুঃখ প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ
  • আমি নিতাই রায়ের সঙ্গে বসতে চাই না: যুবদল নেতা নয়ন
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • তারেক রহমানের দিল্লি সফর কেন এত গুরুত্বপূর্ণ ভারতের কাছে?