বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় উপজেলা চেয়ারম্যান বাবুর দায়িত্ব গ্রহণে জাতীয় পার্টির সভা ও দোয়ানুষ্ঠান

“৬৮ হাজার গ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে এই স্লোগানকে সামনে রেখে” জাঁকজমকপূর্ণ আয়োজনে সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ নির্বাচনে বিপুল ভোটে নব নির্বাচিত চেয়ারম্যান মোঃ মশিউর রহমান বাবু’র দায়িত্ব গ্রহণ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ জুন) বেলা ১১ টায় সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা জাতীয় পার্টির আয়োজন জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি জেলা শাখার সার্বিক তত্ত্বাবধানে সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি আনোয়ার জাহিদ তপন’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য আশরাফুজ্জামান (আশু)।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ্ব শেখ আজহার হোসেন, সহ-সভাপতি মোঃ আব্দুস সালাম, সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ মশিউর রহমান বাবু।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক আকরাম হোসেন খান বাপ্পি, যুগ্ম সাধারণ সম্পাদক শাখাওয়াতুল করিম পিটুল, সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান বিপুল, পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শেখ আবদুস সাদেক,জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি কাজী আমিনুল হক ফিরোজ, সাধারণ সম্পাদক শ্রী কমল বিশ্বাস প্রমুখ।

এসময় দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে নবনির্বাচিত চেয়ারম্যান মশিউর রহমান বাবু কে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন জেলা ক্রীড়া সংস্থা, জেলা মহিলা ক্রীড়া সংস্থা,জেলা ছাত্রসমাজ, পৌর, সদর উপজেলা ছাত্র সমাজ, জেলা স্বেচ্ছাসেবক পাটি, জেলা তরুণ পার্টি, জেলা শ্রমিক পার্টি সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন।

এসময় উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির ধর্ম বিষয়ক সম্পাদক শেখ নাঈম,সহ যুগ্ম সাধারণ সম্পাদ নাজমুল হোসেন, জাতীয় পার্টির নেতা আ স ম আব্দুর রব, যুগ্ম সাংগঠনিক সম্পাদক আবুল কালাম সুজন,সদর উপজেলা ছাত্র সমাজের সাধারণ সম্পাদক কায়মুজ্জামান পাভেল, পৌর ছাত্র সমাজের সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন রুমি, কলেজ ছাত্র সমাজের সভাপতি সাকিব জামান দীপ্ত, সাধারণ সম্পাদক তৌফিক বেলাল, ০১ নং ওয়ার্ড ছাত্রসমাজের মোঃ আব্দুল্লাহ সাকিব প্রমুখ।

জেলা জাতীয় পার্টি নেতৃবৃন্দ, পৌর জাতীয় পার্টি, জেলা ছাত্র সমাজের ৯ টি ওয়ার্ড এর সভাপতি ও সাধারণ সম্পাদক, কলেজ ছাত্র সমাজের নেতৃবৃন্দ ও ইউনিয়ন জাতীয় পার্টির নেতা কর্মী এসময় উপস্থিত ছিলেন।

দোয়া মোনাজাত পরিচালনা করেন হাফেজ ক্বারী শেখ ফিরোজ আহম্মেদ।

সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা তরুণ পার্টির আহ্বায়ক আবু ইয়াছিন।

একই রকম সংবাদ সমূহ

২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা চালু

বাংলাদেশিদের জন্য প্রায় ২ বছর পর আগামী ২৮ জুন ট্যুরিস্ট ভিসা চালুবিস্তারিত পড়ুন

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর : প্রবাসীকল্যাণ মন্ত্রী

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী জানিয়েছেন, আগামী মাস (জুলাই) থেকেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণ (O&M) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ এবংবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় স্কুল শিক্ষকদের ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত
  • মামলা জটে আটকে ৩২৫০০ প্রধান শিক্ষকের নিয়োগ: শিক্ষামন্ত্রী
  • হজরত শাহজালাল (রহ.)-এর মাজারে পাঁচ লাখ টাকা দিলেন ডিসি সারওয়ার
  • মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৬ নেতাকর্মী আটক
  • একযোগে ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ
  • কার্যক্রম নিষিদ্ধ দলের পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে: ডিএমপি কমিশনার
  • আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি নির্ধারিত হবে আদালতে: ডা. জাহেদ
  • ‘আমার বন্ধু মহাজাদু জানে’ তারেক রহমানকে নিয়ে ভিডিওতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
  • আগামী দুবছর ‘কঠিন’ যাবে, সতর্ক করলেন অর্থমন্ত্রী
  • ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ
  • চীনের পথে প্রধানমন্ত্রী
  • ১ লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার