শনিবার, অক্টোবর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় কবিতা কুঞ্জু’র ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার কবি ও সাহিত্যিকদের সংগঠন কবিতা কুঞ্জু’র ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৮জুন শুক্রবার সন্ধা সাড়ে ৭টায় সাতক্ষীরা জেলা সাংস্কৃতিক পরিষদে কবিতা কুঞ্জু’র উক্ত ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। কবিতা কুঞ্জু’র সভাপতি বরেণ্য কণ্ঠশিল্পী আবু আফফান রোজ বাবু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ মোসফিকুর রহমান মিলটনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি শেখ আনসার আলী, সহ সাধারণ সম্পাদক ইফনুস সামাদ, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান, প্রচার সম্পাদক রফিকুল ইসলাম (রাবেসীন), দপ্তর সম্পাদক মনিন্দ্রনাথ বর, সদস্য আমিনুর রশিদ। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের তথ্য ও গবেষণা সম্পাদক আশরাফুল হক, সদস্য মুফতিমখছুম রহিম, ইসমন আরা মুনিয়া, শাহ আলম সাহেব আলী প্রমুখ। ত্রি-বার্ষিক সাধারণ সভায় পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করে ২০২৪-২৭ জুন ইং তিন বছর মেয়াদি নতুন কমিটি গঠন করা হয়। নব গঠিত কমিটিতে কবিতা কুঞ্জু এর প্রতিষ্ঠাতা সভাপতি ও সাপ্তাহিক দক্ষিণায়ন প্রতিকার সম্পাদক প্রয়াত মুফতি আব্দুর রহিম কচি এবং সাবেক প্রয়াত সভাপতি কবি সিরাজুল ইসলামের স্মরণে স্মরণ সভা কারার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

একই রকম সংবাদ সমূহ

শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী

শিক্ষার্থীদের আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে হলে অবশ্যই কম্পিউটার সম্পর্কেবিস্তারিত পড়ুন

ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা

স্বাস্থ্যসেবায় আধুনিক ও নিরাপদ লেনদেন ব্যবস্থা চালুর লক্ষ্যে ইসলামী ব্যাংক হাসপাতালসমূহে ক্যাশলেসবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে

সাতক্ষীরার কলেজ ছাত্র জাকারিয়া খাঁনকে ছুরিকাঘাত করে হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত নাহিদ হাসানবিস্তারিত পড়ুন

  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন