বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় ক্রীড়া সংস্থার উদ্যোগে ইসিপিএল প্রিমিয়ার ক্রিকেট লীগ এর উদ্বোধ করেন এমপি রবি

সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে
ইসিপিএল প্রিমিয়ার ক্রিকেট লীগ-২০২৩ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১০ জানুয়ারি) সকালে সাতক্ষীরা স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ও সার্বিক ব্যাবস্থাপনায় এবং এলসন কনজুমার প্রোডাক্টস লিমিটেড’র পৃষ্ঠপোষকতায় জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী আরিফুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বেলুন ও ফেস্টুন উড়িয়ে ক্রিকেট লীগ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ
রবি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আশরাফুজ্জামান আশু, সাধারণ সম্পাদক মীর তানজির আহমেদ, যুগ্ম সাধারণ
সম্পাদক মো. সাইদুর রহমান শাহীন, যুগ্ম সাধারণ সম্পাদক ও ক্রিকেট উপ-কমিটির সম্পাদক মীর তাজুল ইসলাম রিপন, কোষাধ্যক্ষ ইদ্রিস বাবু, সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, সাতক্ষীরা পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর মো. কায়ছারুজ্জামান হিমেল, বিশিষ্ট ক্রীড়াবিদ কাজী কামরুজ্জামান, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কাজী হাসিম উদ্দিন হিমেল, সাধারণ সম্পাদক মো. সুমন হোসেন, জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য মির্জা মনিরুজ্জামান কাকন, কবিরুজ্জামান রুবেল, আ.ম
আখতারুজ্জামান মুকুল, মো. লুৎফর রহমান সৈকত, মো. রুহুল আমিন, শেখ হেদায়েতুল ইসলাম, মহিলা সদস্য ফারহা দীবা খান সাথী, শিমুন শামস ও মো.
আলতাপ হোসেন প্রমুখ। ইসিপিএল প্রিমিয়ার ক্রিকেট লীগ-২০২৩ এর উদ্বোধনী খেলায় অংশ নেয় ইউনুস আলী স্মৃতি সংসদ বনাম টাউন স্পোটিং ক্লাব। এসময় জেলা ক্রীড়া সংস্থার সদস্য ও ক্রীড়া মোদি দর্শকরা ক্রিকেট খেলাটি উপভোগ করেন।

খেলায় ১০টি দল অংশ নিয়েছে। খেলার আম্পায়ারিং করেন খন্দকার কবির হাসান দিপু, সহকারি আবু হাসান বাবলু ও শেখ আখেরুজ্জামান। সমগ্র অনুষ্ঠান
সঞ্চালনা করেন জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ ইদ্রিস বাবু।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণ (O&M) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ এবংবিস্তারিত পড়ুন

পিআইবি’র উদ্যোগে সাতক্ষীরায় সাংবাদিকদের প্রশিক্ষণ

সাতক্ষীরায় সাংবাদিকদের জন্য মাল্টিমিডিয়া, ফ্যাক্ট চেক ও এআই বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জামায়াতের ইউনিয়ন তারবিয়াত টিম সদস্যদের শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

সাতক্ষীরা সদর উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ইউনিয়ন তারবিয়াত টিম সদস্যদের একবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সংবর্ধনা ও মতবিনিময় সভা
  • সাতক্ষীরার নগরঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফের ছাদ ধস, আতঙ্কে শিক্ষার্থী-অভিভাবক
  • সাতক্ষীরার লাবসা জমিদার বাড়ী পুকুরের গাইড ওয়াল নির্মাণে অনিয়মের অভিযোগ
  • সাতক্ষীরায় ‘ডিজাস্টার অ্যালার্ট’ অ্যাপের ওরিয়েন্টেশন কর্মশালা
  • সাতক্ষীরায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের কমিটি গঠন, উপকূল সুরক্ষায় ১৮ দফা দাবি
  • সাতক্ষীরায় যুবদলের প্রতিবাদ মিছিল
  • সাতক্ষীরায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন
  • সাতক্ষীরায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সংলাপ
  • সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারকে ৪৭ লাখ টাকার চেক বিতরণ
  • সাতক্ষীরা বোটানিক্যাল সোসাইটির নতুন কমিটি গঠন, সমাজকল্যাণ সম্পাদক সাংবাদিক হাফিজুল
  • সাতক্ষীরায় ব্রহ্মরাজপুর সরকারি প্রাইমারি স্কুলের সভাপতি হলেন প্রধান শিক্ষক মমিনুর রহমান মুকুল
  • সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজ ছেলের সন্ধানের দাবিতে পিতার সংবাদ সম্মেলন