মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় খাদ্য পানি মাটি নদী সুরক্ষার দাবিতে পদযাত্রা

সাতক্ষীরায় খাদ্য, পানি, মাটি ও নদী সুরক্ষা এবং জলবায়ু ন্যায্যতার দাবিতে পালিত হয়েছে পদযাত্রা কর্মসূচি।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকালে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান বারসিক এবং শিক্ষা, সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিম আয়োজন করে এই পদযাত্রা কর্মসূচি।

পদযাত্রাটি শহীদ আব্দুর রাজ্জাক পার্কের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পোস্ট অফিসের মোড়ে গিয়ে শেষ হয়।

পদযাত্রায় অংশগ্রহণকারীরা ‘নদী রক্ষা করুন’, ‘কৃষি জমি সুরক্ষা করুন’, ‘খাদ্য অধিকার নিশ্চিত করুন’, ‘মাটির উর্বরতা নষ্ট হতে দেবেন না’, ‘ জীবনের প্রয়োজনে সুপেয় পানি নিশ্চিত কর’, ‘একটাই পৃথিবী একটাই সুযোগ’, ‘দূষিত বায়ু কমাচ্ছে আয়ু’, ‘জলবায়ু সুবিচার নিশ্চিত কর’ প্রভৃতি স্লোগান সম্বলিত প্লাকার্ড বহন করেন।

পরে শহরের পোস্ট অফিস মোড়ে সংক্ষিপ্ত সমাবেশে খাদ্য, পানি, মাটি ও নদী সুরক্ষা এবং জলবায়ু ন্যায্যতার দাবিতে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন ও অংশ নেন সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির আহবায়ক আজাদ হোসেন বেলাল, সদস্য সচিব আবুল কালাম আজাদ, পরিবেশ কর্মী অধ্যক্ষ আশেক-ই-এলাহী, সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, উন্নয়ন কর্মী মাধব চন্দ্র দত্ত, উদীচীর সভাপতি সিদ্দিকুর রহমান, ভূমিহীন নেতা আব্দুস সামাদ, ইটাগাছা বস্তির বাসিন্দা রিক্তা খাতুন, আমরা বন্ধুর মুশফিকুর রহিম, শিক্ষা সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিমের সভাপতি হাবিবুল হাসান, বারসিক কর্মকর্তা গাজী মাহিদা মিজান প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, কমছে কৃষি জমি। যথেচ্ছ ব্যবহার করে নষ্ট করা হচ্ছে উপরিভাগের মাটি। কমছে উর্বরতা। সুপেয় পানি এখন সোনার হরিণ। মেরে ফেলা হচ্ছে নদীগুলো। কিন্তু কেউ যেন দেখার নেই। খাদ্য উৎপাদন, পরিবেশ-প্রতিবেশ হুমকির মুখে। জলবায়ু পরিবর্তন এসব সংকট আরও প্রকট করে তুলেছে। এখনো সময় আছে, এখনই রাষ্ট্রীয়ভাবে উদ্যোগ না নিলে এর ভয়াবহ মাশুল দিতে হবে। বসবাসের অযোগ্য হয়ে পড়বে সাতক্ষীরা উপকূল।

বক্তারা খাদ্য, পানি, মাটি ও নদী সুরক্ষা এবং জলবায়ু ন্যায্যতার দাবিতে রাষ্ট্রীয় হস্তক্ষেপের দাবি জানান।

একই রকম সংবাদ সমূহ

কর্মস্থলে অনুপস্থিত, ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত

চাকরি থেকে পলায়ন ও অনুমতি ছাড়া দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগ প্রমাণিতবিস্তারিত পড়ুন

বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম

“সবার আগে বাংলাদেশ” এই চেতনাকে ধারণ করে দেশের প্রতিটি স্থলবন্দরের সক্ষমতা বৃদ্ধিবিস্তারিত পড়ুন

এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় সাতক্ষীরা-৪ আসনে জামায়াতের সংসদ সদস্য গাজী নজরুলবিস্তারিত পড়ুন

  • প্রতি লিটারে জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা
  • গাজী নজরুলের বাসা থেকে পাওয়া মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠিতে যা লেখা
  • এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতার
  • বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন বিধবা স্ত্রী-বিপত্নীক স্বামী
  • দুপুরে দুই স্ত্রীর সঙ্গে খাবার খেয়েছেন এমপি গাজী নজরুল
  • সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • জানুয়ারিতে হতে পারে ইউনিয়ন পরিষদ নির্বাচন: ইসি মাছউদ
  • হত্যার পরদিন অপ্রতিমের মা ড. নাহিদার সঙ্গে দেখা করে খুনিরা
  • অপ্রতিম হত্যাকাণ্ডে ৪ আসামি গ্রেপ্তার, তারা অপরাধ স্বীকার করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ককটেল বিস্ফোরণ ও বাসে আগুনের ঘটনা ‘বিচ্ছিন্ন ঘটনা’: স্বরাষ্ট্রমন্ত্রী
  • অপ্রতিমকে হত্যার লোমহর্ষক বর্ণনা উঠে এল আসামিদের জবানবন্দিতে
  • সাতক্ষীরায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম দ্রুত চালুর দাবীতে সভা