মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সড়ক দূর্ঘটনার উপর কলারোয়ার দুইটি স্কুলে গণসচেতনতা মূলক কর্মশালা

শেখ আমিনুর হোসেন ঃ ”আইন মেনে সড়কে চলি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি” প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটির অংশ হিসেবে গণসচেতনতা বৃদ্ধিমূলক ও সড়ক নিরাপত্তামূলক মাসব্যাপি বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে বিআরটিএ সাতক্ষীরা সার্কেল।

জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৩ উপলক্ষে এর অংশ বিশেষ বৃহস্পতিবার সকাল ১১ টায় সাতক্ষীরার কলারোয়া বি, এস, এইচ সিংগা মাধ্যমিক বিদ্যালয় ও বেলা ১২ টায় একই উপজেলার সরকারী জি কে এম কে পাইলট উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নিয়ে সড়ক দুর্ঘটনা রোধকল্পে পৃথক দুটি গণসচেতনতা বৃদ্ধিমূলক ও সড়ক নিরাপত্তামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়।

উক্ত কর্মশালায় উপস্থিত ছিলেন, মোঃ রিকাতুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) কলারোয়া, বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার কে এম মাহবুব কবীর, বি, এস, এইচ সিংগা মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক হরি সাধন ঘোষ, সরকারী জি কে এম কে পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুর রব, বিআরটিএ’র অফিস সহকারী মোঃ সাইফুল ইসলাম।

পৃথক দুটি কর্মশালায় বক্তরা উপস্থিত ছাত্র-ছাত্রীদের সড়কে চলাচলের উপর ও দুর্ঘটনার রোধকল্পের বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্যে প্রদান করেন। কর্মশালা শেষে উপস্থিত ছাত্র-ছাত্রীদের মাঝে সড়ক দুর্ঘটনা রোধকল্পে বিভিন্ন প্রকার ট্রাফিক সাইন এর লিফলেট ও স্টিকার বিতরণ করা হয়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ইউনিয়ন পুষ্টি কর্মপরিকল্পনা অনুষ্ঠিত

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলায় ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্ম এর বাষিক পুষ্টি কর্মপরিকল্পনাবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লা ও বোয়ালিয়া ফুটবল দল মুখোমুখিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই

কলারোয়ার বামনখালি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব আফজাল করিম(৭৫) আর নেই। বৃহস্পতিবারবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
  • সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন
  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • স্কুল সভাপতির পিতার মৃত্যুতে শোক জ্ঞাপন
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে জিবি সভাপতি-এ প্লাস প্রাপ্তদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়
  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম