রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় খালি প্লেট হাতে এতিম খানার শিশুদের মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা আহ্ছানিয়া মিশন এতিম খানা কাম লিল্লাহ বোর্ডিং-এ সমাজসেবা অধিদপ্তরের ক্যাপিটেশন গ্রান্ডপ্রাপ্ত এতিমের টাকা বন্ধকারী, এতিমখানার অবৈধ কমিটি ও উজ্জলসহ তার দোসরদের শাস্তি এবং সাতক্ষীরা আহ্ছানিয়া মিশনের অবৈধ কমিটি বাতিলের দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৩ মার্চ) সকাল ৯টায় সাতক্ষীরা আহ্ছানিয়া মিশনের সামনে সড়কে পাশে এ মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন এতিম শিশু, এতিমখানার কমিটির কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় ব্যক্তিবর্গ।

মানববন্ধনে অংশ নেন সাতক্ষীরা আহছানিয়া মিশনের সভপতি মো. আব্দুর রব ওয়ার্ছী, সাধারণ সস্পাদক আলহাজ্ব শেখ আজিজুল হক, আলিনুর খান বাবলু, আলহাজ্ব আবু দাউদ, মুজিব হোসেন নান্নু, শেখ তহিদুর রহমান ডাবলু প্রমুখ। এসময় খালি প্লেট ও বিভিন্ন স্লোগান সম্বলিত প্লাকার্ড হাতে নিয়ে মানববন্ধনে অংশ নেন সাতক্ষীরা আহ্ছানিয়া মিশন এতিমখানা কাম লিল্লাহ বোর্ডিং এর এতিম শিশুরা।

বক্তার বলেন, সাতক্ষীরা আহছানিয়া মিশন ১৯৮৫ সালে প্রতিষ্ঠার পর থেকে অদ্যবদি পরিচালিত হয়ে আসছে। এখানে মাদ্রসা লিল্লাহ বোডিংয়ে ৪৫ জন ছাত্র ছাত্রী পড়াশুনা করে আসছে। মাদ্রসা কতৃপক্ষের তত্বাবধায়নে তাদের থাকা খাওয়ার ব্যাবস্থা করা হয়। কিন্তু গত ১৫ দিন আগে থেকে সমাজসেবা কর্মকর্তা ও ইসলামী ব্যাংক কতৃপক্ষ তাদেরকে টাকা তুলতে দিচ্ছে না।

সেখান থেকে এতিম শিশুরা না খেয়ে দিনাতিপাত করছে।আমরা কমিটির নেতৃবৃন্দ বারবার বলার পরও কতৃপক্ষ কোন ব্যাবস্থা না নিয়ে কালক্ষেপন করছে। আমরা এমনও জানতে পেরেছি মসজিদ কমিটির নেতৃবৃন্দ জেলা প্রশাসককে ভুল বুঝিয়ে তাদের একাউন্ট থেকে টাকা তুলতে দিচ্ছে না।

মসজিদ কমিটির নেতৃবৃন্দ আহছানিয়া মিশনকে কুক্ষিগত করে রেখেছে। তারা লক্ষ লক্ষ টাকা দোকান ভাড়া মাসে আদায় করে কি খাতে ব্যায় করে তার কোন হিসাব দেয় না।এমনটি মেয়াদ উত্তির্ণ কমিটি দিয়ে চলছে মিশনটি। নির্বাচনের না দিয়ে তার ক্ষমাত কুক্ষিগত করে রেখেছে।

তার নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য অবৈধভাবে ক্ষমতা দখল করে নির্বাচন হতে দিচ্ছে না এমনকি সর্বশেষ এতিম শিশুদের না খেয়ে মারার অপচেষ্টায় লিপ্ত হচ্ছে। বক্তরা বলেন অভিলম্বে যাতে ব্যাংক থেকে টাকা তুলতে পারে তার জন্য আহছানিয়া মিশন উর্দ্ধতন কতৃপক্ষ ও প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

একই রকম সংবাদ সমূহ

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী

সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট চিহ্নিত করে সমাধানের পথ বের করতে তরুণদেরবিস্তারিত পড়ুন

স্কুলছাত্রী তাজমিনের সঙ্গে সেই রাতে কী ঘটেছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন সিএনজিচালক সুমন

কুমিল্লার লালমাইয়ে ধানখেতের পাশ থেকে স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন নামে এক স্কুলছাত্রীর মরদেহবিস্তারিত পড়ুন

ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা

বাংলাদেশে বাংলালিংক গ্রাহকদের জন্য চালু হওয়া এ সেবা ব্যবহারে আলাদা অ্যাপ ইনস্টলবিস্তারিত পড়ুন

  • রমজানে খাদ্যসংকট হবে না, পর্যাপ্ত মজুতের দাবি খাদ্যমন্ত্রীর
  • শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক