বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় ছাত্রশিবিরের জুলাই স্মৃতি ফুটবল খেলায় পুরষ্কার বিতরণ

হাফিজুল ইসলাম : বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাতক্ষীরা শহর শাখার সভাপতি আল মামুন বলেছেন,“শারীরিক ও মানসিক বিকাশের জন্য খেলাধুলার গুরুত্ব অপরিসীম। খেলাধুলার মধ্য দিয়ে ভ্রাতৃত্ববোধ, শৃঙ্খলা ও নেতৃত্বের গুণাবলি অর্জিত হয়। ছাত্রশিবির সব সময়ই তরুণ প্রজন্মকে গঠনমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখতে সচেষ্ট।”

শনিবার(৯ আগস্ট ) বেলা ১১টা ৩০ মিনিটে, সাতক্ষীরা পল্লীমঙ্গল স্কুল এন্ড কলেজ মাঠে ইসলামী ছাত্রশিবিরের সাতক্ষীরা পৌর পূর্ব থানা শাখার জমকালো ফাইনাল খেলার পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন তিনি।

ইসলামী ছাত্রশিবিরের সাতক্ষীরা পৌর পূর্ব থানা শাখার সেক্রেটারি জুবায়ের আহমেদের সঞ্চালনায় এবং সভাপতি ইমরান হোসেনের সভাপতিত্বে
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী ছাত্রশিবিরের সাতক্ষীরা শহর এইচআরডি সম্পাদক আল রাজীব এবং তথ্য ও মিডিয়া সম্পাদক মোঃ মাসুদ রানা।

চার দলীয় এই টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হয় আলিয়া মাদ্রাসা ও ঘুডডেরডাঙ্গী ওয়ার্ড। এক উত্তেজনাপূর্ণ লড়াইয়ে আলিয়া মাদ্রাসা ওয়ার্ড দল ৩-০ গোলের ব্যবধানে বিজয়ী হয়।

উক্ত ফাইনাল খেলায় ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হন বিজয়ী দলের হাফেজ জাবের হোসেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় অসচ্ছল-মেধাবী শিক্ষার্থীদের ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ দিলো রোটারী ক্লাব

সাতক্ষীরায় অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ এবং বিভিন্ন শিক্ষা উপকরণবিস্তারিত পড়ুন

টিটিসি অধ্যক্ষের সাথে সাতক্ষীরা জেলা যুব অধিকার পরিষদের মতবিনিময়

সাতক্ষীরা জেলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) অধ্যক্ষ অপু হালদার-এর সাথে মতবিনিময় ওবিস্তারিত পড়ুন

তায়কোয়ানডোয় ৩ স্বর্ণ ও ১ রৌপ্য, সাতক্ষীরার পদকজয়ীদের সংবর্ধনা

ক্লাব কাপ ওপেন তায়কোয়ানডো চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ তিনটি স্বর্ণ ও একটি রৌপ্য পদকবিস্তারিত পড়ুন

  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার
  • সাতক্ষীরার তুজুলপুর বাজারে টাকা চোরদের বিচারের দাবিতে মানববন্ধন
  • সাতক্ষীরা আবাদেরহাট বাজার কমিটির নির্বাচন : সভাপতি গফফার, সম্পাদক রেজাউল
  • সাতক্ষীরায় শিক্ষার্থী জাকারিয়া খানকে হ*ত্যা: প্র*তিবাদ মিছিল ও মানববন্ধন
  • সাতক্ষীরায় পুলিশ সুপারের সাথে জেলা যুব অধিকার পরিষদের মতবিনিময়
  • কলেজছাত্র জাকারিয়া হ/ত্যা মামলার প্রধান আসামি নাহিদসহ গ্রেপ্তার ২
  • সাতক্ষীরার আলিপুরে নব-গঠিত জেলা যুবদল ও জেলা ছাত্রদল নেতৃবৃন্দের সংবর্ধনা
  • বিশ্ব শিক্ষক দিবসে সাতক্ষীরায় ডিবি স্কুলের শিক্ষকদের ফুল দিয়ে বরণ
  • কলারোয়ায় বিশ্ব শিক্ষক দিবস পালিত
  • এসএটিভির প্রতিনিধি শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক