বুধবার, জুন ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় জলবায়ু ও দুর্যোগ ঝুঁকি অর্থায়ন ও বীমা সম্পর্কিত পরামর্শ ও মতবিনিময় সভা

জলবায়ূ পরিবর্তন মোকাবেলায় জাতীয়ভাবে সমন্বিত উদ্যোগ ও পরিকল্পনা জরুরী। জলবায়ূ পরিবর্তনে দায়ী নাহলেও বাংলাদেশ অন্যতম ক্ষতিগ্রস্ত দেশ। বিশেষ করে উপকূলীয় এলাকায় দিন বাস্তুহীন, গৃহহীন মানুষের সংখ্যা বাড়ছে। পাশাপাশি ফসল, মৎস্য উৎপাদন কমছে। লবণাক্ততা বাড়ছে। খেটে খাওয়া মানুষ বিশেষ করে নারী ও শিশু স্বাস্থ্য হুমকির মুখে পড়ছে।

সাতক্ষীরায় জেলা পর্যায়ে জলবায়ু ও দুর্যোগ ঝুঁকি অর্থায়ন ও বীমা সম্পর্কিত পরামর্শ ও মত বিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন।

অ্যাওসেড’র উদ্যোগে কেয়ার বাংলাদেশের সহযোগিতায় সোমবার দুপুরে সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইত্রেরী মিলনায়তনে Multi-Actor-Partnerships (MAPs) on Climate and Disaster Risk Finance and Insurance (CDRFI) প্রকল্পের আওতায় জেলা পর্যায়ে জলবায়ু ও দুর্যোগ ঝুঁকি অর্থায়ন ও বীমা সম্পর্কিত পরামর্শ ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো: সাইফুল ইসলাম।

আলোচনা সভায় বক্তব্য দেন, সাতক্ষীরা নাগরিক কমিটির সদস্য সচিব আবুল কালাম আজাদ, আবু জাফর, শ্যামল বিশ^াস, মোশরাফুজ্জামান ইমন প্রমুখ।

গভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা ম্যাপের উপদেষ্টা অধ্যক্ষ আশেক-ই-ইলাহী। সভা সঞ্চালনা করেন সাতক্ষীরা ম্যাপের সদস্য সচিব শরীফুল্লাহ কায়সার সুমন।

সভায় কপ ২৯ এর অভিজ্ঞতা বিনিময় করেন সিডিআরএফআই প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক হেলেনা খাতুন। কপ ২৯-এ পূর্ববর্তী ও কপ চলাকালীন সময়ে অ্যাওসেডএর অংশগ্রহণ ও অর্জন বিষয়ে আলোচনা করেন। জলবাযু পরিবর্তনের দায় ও আমাদের ঝুঁকি বিষয়ে আলোচনা করেন সাতক্ষীরা ম্যাপের সদস্য প্রভাষক মো: শরীফুল ইসলাম।

আলোচকরা আরো বলেন, যে কোন নীতি গ্রহণের ক্ষেত্রে স্থানীয় জনগোষ্ঠীর অভিমত গুরুত্বপূর্ণ। ভুক্তভোগী ও সংকটাপন্ন মানুষ কি ভাবে তাদের ক্ষতি পুষিয়ে উঠবেন বা কি ভাবে ক্ষতিপূরণ পেতে পারেন; তার সুস্পষ্ট ব্যবস্থাপনা থাকতে হবে। জলবায়ূ পরিবর্তন মোকাবেলায় দেশী ও আন্তর্জাতিক আইন-নীতিমালাগুলোর সমন্বয় করতে হবে। সকল শ্রেণি-পেশার মানুষকে সচেতন ভাবে এসব কাজে সম্পৃক্ত হতে হবে।

একই রকম সংবাদ সমূহ

পিআইবি’র উদ্যোগে সাতক্ষীরায় সাংবাদিকদের প্রশিক্ষণ

সাতক্ষীরায় সাংবাদিকদের জন্য মাল্টিমিডিয়া, ফ্যাক্ট চেক ও এআই বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জামায়াতের ইউনিয়ন তারবিয়াত টিম সদস্যদের শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

সাতক্ষীরা সদর উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ইউনিয়ন তারবিয়াত টিম সদস্যদের একবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সংবর্ধনা ও মতবিনিময় সভা

সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সংবর্ধনা ও জেলা ক্রীড়া সংস্থার অন্তর্গত ক্লাব/সংস্থারবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার নগরঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফের ছাদ ধস, আতঙ্কে শিক্ষার্থী-অভিভাবক
  • সাতক্ষীরার লাবসা জমিদার বাড়ী পুকুরের গাইড ওয়াল নির্মাণে অনিয়মের অভিযোগ
  • সাতক্ষীরায় ‘ডিজাস্টার অ্যালার্ট’ অ্যাপের ওরিয়েন্টেশন কর্মশালা
  • সাতক্ষীরায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের কমিটি গঠন, উপকূল সুরক্ষায় ১৮ দফা দাবি
  • সাতক্ষীরায় যুবদলের প্রতিবাদ মিছিল
  • সাতক্ষীরায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন
  • সাতক্ষীরায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সংলাপ
  • সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারকে ৪৭ লাখ টাকার চেক বিতরণ
  • সাতক্ষীরা বোটানিক্যাল সোসাইটির নতুন কমিটি গঠন, সমাজকল্যাণ সম্পাদক সাংবাদিক হাফিজুল
  • সাতক্ষীরায় ব্রহ্মরাজপুর সরকারি প্রাইমারি স্কুলের সভাপতি হলেন প্রধান শিক্ষক মমিনুর রহমান মুকুল
  • সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজ ছেলের সন্ধানের দাবিতে পিতার সংবাদ সম্মেলন
  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা