বুধবার, আগস্ট ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ প্রশমনে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

উন্নয়ন সংস্থা ‘উত্তরণ’ সাতক্ষীরা শহরের নবারুন বালিকা উচ্চ বিদ্যালয়ে জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ প্রশমনে সচেতনতামূলক আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, দলগত কাজ ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছে। আন্তর্জাতিক দাতা সংস্থা জেড জুরিখ ফাউন্ডেশন – এর অর্থায়নে প্র্যাকটিক্যাল এ্যাকশন-এর সহযোগিতায় ২৯ অক্টোবর, বুধবার সকালে নবারুন বালিকা বিদ্যালয়ের হলরুমে জুরিখ ক্লাইমেট রেজিলিয়েন্স প্রোগ্রাম এর আওতায় এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বিদ্যালয়টির প্রধানশিক্ষক আব্দুল মালেক গাজী। অনুষ্ঠানে আলোচনা রাখেন, জুরিখ ক্লাইমেট রেজিলিয়েন্স প্রোগ্রামের কোঅর্ডিনেটর মো. আরিফুর রহমান, বিদ্যালয়টির শিক্ষিকা শাহিনা পারভিন ও চারুকলার শিক্ষক পূর্ণাদদেব পাল। ছাত্রছাত্রীদের মাঝে সচেতনতা সৃষ্টিতে কুইজ, চিত্রাঙ্কন এবং পোস্টার প্রেজেন্টেশন প্রতিযোগিতা অনুষ্ঠানে উপস্থিত অতিথি, অভিভাবক ও শিক্ষকবৃন্দ এই ধরনের প্রোগ্রামের ভূয়সী প্রশংসা করে পাঠ্যক্রমে জলবায়ু পরিবর্তন শীর্ষক বিষয়বস্তু সংযুক্ত করার বিষয়ে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। অনুষ্ঠান সঞ্চালন করেন জুরিখ ক্লাইমেট রেজিলিয়েন্স প্রোগ্রামের সুপারভাইজর জাহিদ হাসান ও সেলিম হোসেন।

একই রকম সংবাদ সমূহ

মির্জা ফখরুল ও রিজভীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরা জেলা ছাত্রদলের আনন্দ মিছিল

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতিবিস্তারিত পড়ুন

বিআরটিএ কর্তৃক সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহত পরিবারের মাঝে চেক বিতরণ

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নিহত ১৫ জন ও আহত ১২ পরিবারের অনুকুলে মঞ্জুরিকৃতবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ২০ অসহায়কে ২ লাখ টাকার চেক দিলেন এমপি মুহাদ্দিস আব্দুল খালেক

সাতক্ষীরা সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের গরিব, দুঃস্থ, কর্মহীন,বিস্তারিত পড়ুন

  • রাষ্ট্রপতি ও মহাসচিবকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় বিএনপির শুভেচ্ছা মিছিল ও সমাবেশ
  • মির্জা ফখরুল-রিজভীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মিছিল
  • এ্যাসোসিয়েশন ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (এসিডি) এর উদ্যোগে সাতক্ষীরায় শিশু সুরক্ষার লক্ষ্যে মতবিনিময় সভা
  • সাতক্ষীরায় উদ্বোধন হলো কলকাতার পিয়ারলেস হাসপাতালের ইনফরমেশন সেন্টার
  • নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতির বাস্তবায়ন ও অগ্রগতি পর্যালোচনায় সভা
  • সাতক্ষীরায় গণপূর্ত কর্মচারীদের অবস্থান কর্মসূচি, দ্রুত নিয়মিতকরণের দাবি
  • সাতক্ষীরা পৌরসভার রসুলপুরে ড্রেন নির্মান কাজে বাধা দেওয়ার অভিযোগ
  • সাতক্ষীরা নিউ মার্কেট থেকে বাঁকাল ব্রীজ পর্যন্ত ড্রেনের উচ্চতা কমানোর দাবি
  • সাতক্ষীরায় এসিড সারভাইভরদের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • সাতক্ষীরার ধুলিহরে বেতনা ফাউন্ডেশনের কমিটি গঠন, সভাপতি শাহিন ও সম্পাদক ইমরান
  • শিশুদের সঠিক পুষ্টি নিশ্চিত করতে হবে: সাতক্ষীরা ইসলামী ব্যাংক হাসপাতালে সেমিনার
  • সাতক্ষীরায় চিংড়ি ঘেরে ১০ লক্ষাধিক টাকার মাছ লুট, বিচার দাবিতে সংবাদ সম্মেলন