বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় জাতীয়তাবাদী মহিলা দলের কর্মী সম্মেলন

বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে সাতক্ষীরায় মহিলা দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ জাতীয়তবাদী মহিলা দল সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে শুক্রবার সকাল ১১টায় শহরের অদুরে তুফান কনভেনশন সেন্টারে উক্ত কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।

কর্মী সম্মেলনে সাতক্ষীরা জেলা মহিলা দলের যুগ্ম আহবায়ক এ্যাড. ফেরদৌসী আরা লুসীর সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক সালেকা হক কেয়া সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আফরোজা আব্বাস।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহবায়ক এ্যাড. সৈয়দ ইফতেখার আলী, মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য এ্যাড. নেওয়াজ হালিমা আরলী, জলা বিএনপির সদস্য সচিব আব্দুল আলিম , মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুন্ম সম্পাদক (খুলনা বিভাগ) ফিরোজা বুলবুল কলি, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) তাসলিমা খাতুন ছন্দা, কৃষি বিষয়ক সম্পাদক (খুলনা বিভাগ) ফরিদা আক্তার, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হাবিব জেলা মহিলা দলের সদস্য সচিব ফরিদা আক্তার বিউটি প্রমূখ।

এসময় বক্তারা বলেন, বিএনপি চেয়ারপার্সন ও সাবেক তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি বাংলাদেশের গণমানুষের সবচেয়ে একজন জনপ্রিয় নেতা। অথচ তাকে বিদেশে চিকিৎসার সুযোগ না দেওয়া খুবই অমানবিক। বেগম খালেদা জিয়ার কিছু হলে এর দায়দায়ীত্ব বর্তমান সরকারকেই নিতে হবে।

অনুষ্ঠান শেষে চেয়ারপার্সন ও সাবেক তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ থেকে সুস্থতা কামনা করে দুয়া ও মোনাজাত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে আ.লীগের উত্থাপিত প্রশ্ন নাকচ জাতিসংঘের

বাংলাদেশের ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে প্রকাশিত প্রতিবেদনের তথ্যের ওপর পূর্ণ আস্থাবিস্তারিত পড়ুন

সংসদ সদস্যদের ‘কার্যপ্রণালি বিধি ওরিয়েন্টেশন’ প্রোগ্রাম অনুষ্ঠিত

সংসদ-সদস্যগণের জন্য ‘সংবিধান, কার্যপ্রণালি-বিধি ও সংসদীয় কার্যক্রম’ বিষয়ক ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

পদত্যাগ ইস্যুতে নিজের অবস্থান তুলে ধরলেন দীপেন দেওয়ান

ঈদের ছুটির পর প্রথম কর্মদিবসে পদত্যাগ করে হঠাৎ আলোচনায় আসেন পার্বত্য চট্টগ্রামবিষয়কবিস্তারিত পড়ুন

  • এখনও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে: মির্জা ফখরুল
  • প্রতিটি মানুষের কথা চিন্তা করেই হচ্ছে আগামীর বাজেট: অর্থমন্ত্রী
  • জামিন পেয়ে কারামুক্ত সাবেক মেয়র আইভী
  • ভারত ‘খুনি রাষ্ট্র’ এবং বিএসএফ ‘খুনি বাহিনী’: নাসীরুদ্দীন পাটওয়ারী
  • আরেকটা দেশের পরাজিত নেতার কথা আমাদের আলোচনার বিষয় নয়
  • এবার বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা
  • বাংলাদেশে একটি ‘বড় হত্যাকাণ্ড’র সঙ্গে ভারত সরকারের সম্পৃক্ততা ছিল: দাবি মমতার
  • শিগগিরই মন্ত্রিসভায় নতুন মুখ, আসতে পারেন যেসব জেলা থেকে
  • মশক নিধন সফরে বাধা: ‘ষড়যন্ত্রের’ অভিযোগ চসিক মেয়রের!
  • ‘কোটা সংস্কারের কথা প্রধানমন্ত্রী বলেছিলেন ২০১৪ সালেই’ : প্রেস সচিব সালেহ শিবলী
  • রাষ্ট্রীয় মর্যাদায় মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ
  • যুক্তরাষ্ট্রে মশক নিধন শেখার দরকার নেই, ডোবার পাশে বসলেই উপায় বের হবে : প্রধানমন্ত্রী