বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় জাতীয় ফল মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিনিধি: দেশী ফল বেশী খাই, আসুন ফলের গাছ লাগাই -এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় ৩ দিন ব্যাপী জাতীয় ফল মেলা ২০২৫ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১ জুন) বিকালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ি সাতক্ষীরার সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি উপপরিচালক কৃষিবিদ মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার শোয়াইব আহমাদ।

ফল মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন হর্টিকালচার সেন্টার সাতক্ষীরার উপপরিচালক কৃষিবিদ মো. আমজাদ হোসেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ি সহকারি উপপরিচালক কৃষিবিদ জামাল উদ্দিন, পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনার সাইন্টিফিক অফিসার মিলন কবির ও সাইন্টিফিক অফিসার মশিউর রহমান প্রমুখ।

পুরস্কার বিতরণী অনুষ্ঠান-পূর্বে অতিথিবৃন্দ ফল মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং সাতক্ষীরা আহছানিয়া মিশন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থী, পৌর ও সদর উপজেলার মানুষের মাঝে কাটিমন আমের চারা বিতরণ করা হয়।

এসময় উপ-সহকারী কৃষি অফিসার ও কৃষক কৃষাণীরা উপস্থিত ছিলেন।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন অতিরিক্ত কৃষি অফিসার প্লাবনী সরকার।

একই রকম সংবাদ সমূহ

ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন

সাতক্ষীরা সদর উপজেলার ৬৫ নম্বর ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতার কারণে পাঠদানবিস্তারিত পড়ুন

মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার

মানব সম্পদ উন্নয়ন কেন্দ্র (মাসউক) সাতক্ষীরা কর্তৃক ‘ভালনারেবল উইমেন বেনিফিট’ (ভিডব্লিউবি) কর্মসূচীরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার তুজুলপুর বাজারে টাকা চোরদের বিচারের দাবিতে মানববন্ধন

সাতক্ষীরা সদর উপজেলার তুজুলপুর বাজার জামে মসজিদের ৭০ হাজার টাকা চুরি করারবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা আবাদেরহাট বাজার কমিটির নির্বাচন : সভাপতি গফফার, সম্পাদক রেজাউল
  • সাতক্ষীরায় শিক্ষার্থী জাকারিয়া খানকে হ*ত্যা: প্র*তিবাদ মিছিল ও মানববন্ধন
  • সাতক্ষীরায় পুলিশ সুপারের সাথে জেলা যুব অধিকার পরিষদের মতবিনিময়
  • কলেজছাত্র জাকারিয়া হ/ত্যা মামলার প্রধান আসামি নাহিদসহ গ্রেপ্তার ২
  • সাতক্ষীরার আলিপুরে নব-গঠিত জেলা যুবদল ও জেলা ছাত্রদল নেতৃবৃন্দের সংবর্ধনা
  • বিশ্ব শিক্ষক দিবসে সাতক্ষীরায় ডিবি স্কুলের শিক্ষকদের ফুল দিয়ে বরণ
  • কলারোয়ায় বিশ্ব শিক্ষক দিবস পালিত
  • এসএটিভির প্রতিনিধি শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক
  • সাতক্ষীরায় বাকশিস নির্বাচনে খলিলুর-নূর পরিষদের নিরঙ্কুশ জয়
  • সাতক্ষীরায় চক্ষু চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন জেলা আমির শহিদুল ইসলাম মুকুল
  • প্রবীণরাই সমাজের আসল নোঙর: সাতক্ষীরায় পালিত হলো আন্তর্জাতিক প্রবীণ দিবস
  • সাতক্ষীরা জেলা বাস শ্রমিক ইউনিয়নের নির্বাচনে ১৫টি বুথে ১৫৯৫ ভোটারের লড়াইয়ে ৫৮ প্রার্থী