বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় তিন মাসে ৬৩২টি অপরাধ, নিহত ৯ জন, ধর্ষণ মামলা ২৪টি

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা জেলায় গত তিন মাসে (জুন-আগস্ট) ৬৩২টি অপরাধ সংঘটিত হয়েছে। এরমধ্যে খুন হয়েছেন ৯ জন, ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে ২৪টি এবং অপমৃত্যু হয়েছে ১২৬ জনের। এ সময়ে মাদক সংক্রান্ত ১৮৭টি মামলা, মানব পাচারের ১৭টি এবং চোরাচালানের ১১টি মামলা রুজু হয়েছে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে সাতক্ষীরায় একটি এডভোকেসি ডায়ালগ সভায় এসব তথ্য উপস্থাপন করা হয়। সভাটি আয়োজন করে ডিস্ট্রিক্ট হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্ক, সাতক্ষীরা, মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ)-এর সহযোগিতায় এবং উত্তরণ-ডিএইচআরএনএস প্রকল্পের আওতায়। তথ্যগুলো তুলে ধরা হয় সাতক্ষীরা জিআরও অফিসের বরাতে।

সভায় আরও জানানো হয়, সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে বর্তমানে নারী ও শিশু নির্যাতনের অভিযোগে ২৭৭৭টি, শিশু নির্যাতনের ৬৭৭টি, মানব পাচারের ঘটনায় ১৪৯টি এবং ১০২৬টি পিটিশন মামলাসহ মোট ৪৬২৯টি মামলা বিচারাধীন রয়েছে।

গণমাধ্যম বিশ্লেষণে উঠে আসে, আলোচ্য তিন মাসে জেলার বিভিন্ন স্থানে হত্যাসহ অন্তত ৪০টি অস্বাভাবিক মৃত্যুর খবর প্রকাশ পেয়েছে।

সভায় বক্তারা মানবাধিকার লঙ্ঘনের বেশ কয়েকটি ঘটনাকে তুলে ধরে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তাঁরা বলেন, অপরাধ প্রবণতা কমাতে স্থানীয় প্রশাসনের পাশাপাশি নাগরিক সমাজ, মানবাধিকার সংগঠন ও গণমাধ্যমের সমন্বিত ভূমিকা প্রয়োজন।

ডিস্ট্রিক্ট হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্কের আহ্বায়ক আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও সদস্য সচিব অ্যাডভোকেট মুনিরউদ্দিন সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমএসএফ-এর জেলা সমন্বয়ক টিপু সুলতান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নাগরিক নেতা অ্যাডভোকেট শেখ আজাদ হোসেন বেলাল, অধ্যক্ষ ড. দিলারা বেগম, অ্যাডভোকেট আসাদুজ্জামান দিলু, প্রবীণ রাজনীতিবিদ সুধাংশু শেখর সরকার, অধ্যক্ষ আশেক-ই এলাহি, জেলা নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিব আলী নূর খান বাবুল, ভূমিহীন নেতা আব্দুস সামাদ, নারী নেত্রী জ্যোৎস্না দত্ত, জেলা বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির আহবায়ক সাবিকুর রহমান বাবলা, জেলা সাইবার ক্রাইম এল্যাট টিমের মাহবুবুল হক প্রমুখ।

বক্তারা সমাজে বিচারহীনতার সংস্কৃতি বন্ধ করে আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানান।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণ (O&M) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ এবংবিস্তারিত পড়ুন

পিআইবি’র উদ্যোগে সাতক্ষীরায় সাংবাদিকদের প্রশিক্ষণ

সাতক্ষীরায় সাংবাদিকদের জন্য মাল্টিমিডিয়া, ফ্যাক্ট চেক ও এআই বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জামায়াতের ইউনিয়ন তারবিয়াত টিম সদস্যদের শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

সাতক্ষীরা সদর উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ইউনিয়ন তারবিয়াত টিম সদস্যদের একবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সংবর্ধনা ও মতবিনিময় সভা
  • সাতক্ষীরার নগরঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফের ছাদ ধস, আতঙ্কে শিক্ষার্থী-অভিভাবক
  • সাতক্ষীরার লাবসা জমিদার বাড়ী পুকুরের গাইড ওয়াল নির্মাণে অনিয়মের অভিযোগ
  • সাতক্ষীরায় ‘ডিজাস্টার অ্যালার্ট’ অ্যাপের ওরিয়েন্টেশন কর্মশালা
  • সাতক্ষীরায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের কমিটি গঠন, উপকূল সুরক্ষায় ১৮ দফা দাবি
  • সাতক্ষীরায় যুবদলের প্রতিবাদ মিছিল
  • সাতক্ষীরায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন
  • সাতক্ষীরায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সংলাপ
  • সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারকে ৪৭ লাখ টাকার চেক বিতরণ
  • সাতক্ষীরা বোটানিক্যাল সোসাইটির নতুন কমিটি গঠন, সমাজকল্যাণ সম্পাদক সাংবাদিক হাফিজুল
  • সাতক্ষীরায় ব্রহ্মরাজপুর সরকারি প্রাইমারি স্কুলের সভাপতি হলেন প্রধান শিক্ষক মমিনুর রহমান মুকুল
  • সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজ ছেলের সন্ধানের দাবিতে পিতার সংবাদ সম্মেলন