শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় নবায়নযোগ্য জ্বালানিতে সামাজিক অংশগ্রহণ নিশ্চিতে কমসূচি

ফারুক রহমান, সাতক্ষীরা: আর্ন্তজাতিক মানবাধিকার দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে ১০ ডিসেম্বর ২০২৩ রবিবার সকাল ১১টায় সাতক্ষীরায় শহিদ আবদুর রাজ্জাক পার্কস্থ শহিদ মিনারের সামনে বিশেষ প্রতিকী প্রদর্শনী ও সমাবেশের আয়োজন করা হয়। বিডব্লুজিইডি, ক্লীন এবং স্বদেশ এর যৌথ আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্য রাখেন তরুণ রাজনীতিবিদ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-৩ আসনে তৃণমৃল বিএনপির সংসদ সদস্য পদপ্রার্থী রুবেল হোসেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন নাগরিক নেতা আব্দুস সামাদ, গণমাধ্যমকর্মী আসাদুজ্জামান মধু, সমাজকর্মী মফিকুল ইসলাম, উন্নয়নকর্মী ফারুক রহমান, মানবাধিকারকর্মী সাকিবুল ইসলাম বাবলা, পরিবেশকর্মী মফিজুর রহমান, নারী অধিকারকর্মী তাহেরা পারভিন হিরা, যুব অধিকারকর্মী জয় সরদার, মানবাধিকারকর্মী আজহারুল ইসলাম, শিক্ষার্থী রনি আহমেদ, পপি সুলতানা প্রমুখ।

আলোচনায় বক্তারা বলেন, মানবাধিকার যেকোনো মানুষের অবিচ্ছেদ্য অধিকার। নির্দিষ্ট পরিস্থিতিতে এবং যথাযথ প্রক্রিয়া অনুযায়ী ব্যতীত এই অধিকার হরণ করা যায় না। সমস্ত মানবাধিকার অবিভাজ্য এবং পরস্পর নির্ভরশীল। এর অর্থ হল; এক ধরনের অধিকার অন্যটি ছাড়া সম্পূর্ণরূপে উপভোগ করা যায় না। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, বন্যা, তাপপ্রবাহ, খরা, মরুকরণ, পানির ঘাটতি এবং গ্রীষ্মমণ্ডলীয় সংক্রামক রোগের বিস্তারকে জলবায়ু পরিবর্তনের কিছু বিরূপ প্রভাব হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই ঘটনাগুলি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সারা বিশ্বে মানবাধিকারকে হুমকির মুখে ফেলে, যার মধ্যে রয়েছে জীবনের অধিকার, নিরাপদ পানীয় জল এবং স্যানিটেশন, খাদ্য, স্বাস্থ্য, বাসস্থান, আত্মনিয়ন্ত্রণ, সংস্কৃতি, কাজ এবং উন্নয়ন।

বাংলাদেশের মতন উন্নয়নশীল দেশসহ পৃথিবীর বেশিরভাগ উন্নত দেশগুলো বিদ্যুৎ উৎপাদনের জন্য জীবাশ্ম জ্বালানি ব্যবহার করছে। এই বিদ্যুৎ কেন্দ্রগুলো অনেকক্ষেত্রেই পরিবেশের ক্ষতি করার সাথে সাথে মানবাধিকার লঙ্ঘন করছে। স্থানীয় মানুষ থেকে শুরু করে এখানে কর্মরত শ্রমিকেরা নানানভাবে মানবাধিকার থেকে বঞ্চিত হচ্ছে। এসব ক্ষতির হাত থেকে সাধারণ মানুষকে রক্ষা করতে হবে।

একই রকম সংবাদ সমূহ

মনসা ও বিশ্বকর্মা পূজায় সাতক্ষীরা পলাশপোল মনসাতলায় বটবৃক্ষের নিচে মিলনমেলা

শুরু হলো হিন্দু ধর্মালম্বীদের মনসা পূজা ও বিশ্বকর্মা পূজা, সাতক্ষীরা শহরের পলাশপোলবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় সুকান্ত জন্মশতবর্ষ উদযাপন

সাতক্ষীরায় নানা আয়োজনের মধ্য দিয়ে কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ উদযাপন করা হয়েছে।বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও সচেতনতা অভিযান

ডেঙ্গুর প্রকোপ প্রতিরোধ, জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

  • ‘আমি এখনো জামায়াতের’ : এমপি গাজী নজরুল
  • সাতক্ষীরা পাউবো -২ এর প্রকৌশলী আশিকুর রহমানের বিদায় সংবর্ধনা
  • “সতীনের সাথে সংসার করা যায় কিন্তু লবণ পানি নিয়ে সংসার করা যায় না”
  • বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়
  • সাতক্ষীরার রসুলপুরে ট্রি অফ লাইফ এর উদ্যোগে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ
  • সাতক্ষীরাতে প্রাক্তন আরসিদের নিয়ে সমাবেশ
  • সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান
  • নারীর কর্মসংস্থান ও উদ্যোক্তা উন্নয়নে সাতক্ষীরায় জেন্ডার ট্রান্সফরমেশনমূলক সংলাপ
  • সাতক্ষীরায় অধিকার ও জবাবদিহিতা নিশ্চিতে শিবপুরে ‘নারীর আদালত’
  • চেতনার বাতিঘর নজরুল: সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে সেমিনার ও সাংস্কৃতিক উৎসব
  • সাতক্ষীরার পি কে ইউনিয়ন ক্লাবের ৩ বছর মেয়াদী কমিটি গঠন উপলক্ষ্যে সাধারণ সভা
  • শ্যামনগরে বিআরটিসি বাসের চাপায় মোটরসাইকেল চালক নিহত