বুধবার, আগস্ট ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে নিরাপদ খাদ্য বিষয়ক প্রশিক্ষক প্রশিক্ষণ

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে নিরাপদ খাদ্য বিষয়ক প্রশিক্ষক প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি (জায়কা) এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের স্ট্রেনথেনিং দ্য ইনসপেকশন, রেগুলেটরি এন্ড কোঅরডিনেটিং (স্টারক) প্রকল্প, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এর সার্বিক সহযোগিতায় এবং হাইজিন ও হেলথ প্রোডাক্টের জাপানি শীর্ষ স্থানীয় কোম্পানি লায়ন কর্পোরেশনের আর্থিক অনুদানে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জেলা কার্যালয়-সাতক্ষীরা কর্তৃক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য নিরাপদ খাদ্য বিষয়ে সচেতনতামূলক (ঃড়ঃ) প্রশিক্ষণের আয়োজন করা হয়। শহরের লেকভিউ রিসোর্টে দিনব্যাপী এ প্রশিক্ষণে সাতক্ষীরা জেলার মোট ৪০ জন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক অংশগ্রহণ করেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, প্রতি বছর চার লাখ বিশ হাজার মানুষ খাদ্যবাহিত অসুস্থতায় মারা যায়। অনাকাঙ্খিত এ মৃত্যু ও রোগ প্রতিরোধে প্রত্যেককে সচেতন হতে হবে। নিরাপদ ও পুষ্টিকর খাবার নিশ্চিত করতে মৌলিক দক্ষতা ও জ্ঞান সর্বত্র ছড়িয়ে দিতে হবে। সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে নিরাপদ খাদ্য বিষয়ক প্রশিক্ষণে বক্তারা এসব কথা বলেন।

স্টারক প্রকল্পের কর্মকর্তারা তাদের হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করেন। প্রশিক্ষণের অন্তর্ভুক্ত বিষয় ছিল- শিশুদের জন্য নিরাপদ খাদ্য বিষয়ক প্রাথমিক ধারণা, নিরাপদ খাদ্য বিষয়ক করণীয় ও বর্জনীয়, মৌলিক স্বাস্থবিধি এবং হাত ধোয়ার পদ্ধতি। শিক্ষকগণ প্রশিক্ষণে অর্জিত জ্ঞান বিদ্যালয়ে শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের প্রদান করবেন।

প্রশিক্ষণের দ্বিতীয় দিনের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক জনাব মো: ফরহাদ আলম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রুহুল আমীন, জেলা নিরাপদ খাদ্য অফিসার দীপংকর দত্ত, জায়কা স্টারক প্রকল্পের প্রজেক্ট কো-অর্ডিনেটর মাসামী সাকাই, জায়কা স্টারক প্রকল্পের কমিউনিকেশন অফিসার সাদিয়া শারমিন, ফুড সেফটি কনসালট্যান্ট শাহ আরাফাত রহমান, প্রশাসনিক কর্মকর্তা খাজা মোহাম্মদ ফয়সাল, ফুড সেফটি কনসালট্যান্ট জাহিদুল আহসান খান ও ফুড সেফটি কনসালট্যান্ট ইউনুস আলী প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

মির্জা ফখরুল ও রিজভীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরা জেলা ছাত্রদলের আনন্দ মিছিল

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতিবিস্তারিত পড়ুন

বিআরটিএ কর্তৃক সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহত পরিবারের মাঝে চেক বিতরণ

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নিহত ১৫ জন ও আহত ১২ পরিবারের অনুকুলে মঞ্জুরিকৃতবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ২০ অসহায়কে ২ লাখ টাকার চেক দিলেন এমপি মুহাদ্দিস আব্দুল খালেক

সাতক্ষীরা সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের গরিব, দুঃস্থ, কর্মহীন,বিস্তারিত পড়ুন

  • রাষ্ট্রপতি ও মহাসচিবকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় বিএনপির শুভেচ্ছা মিছিল ও সমাবেশ
  • মির্জা ফখরুল-রিজভীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মিছিল
  • এ্যাসোসিয়েশন ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (এসিডি) এর উদ্যোগে সাতক্ষীরায় শিশু সুরক্ষার লক্ষ্যে মতবিনিময় সভা
  • সাতক্ষীরায় উদ্বোধন হলো কলকাতার পিয়ারলেস হাসপাতালের ইনফরমেশন সেন্টার
  • নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতির বাস্তবায়ন ও অগ্রগতি পর্যালোচনায় সভা
  • সাতক্ষীরায় গণপূর্ত কর্মচারীদের অবস্থান কর্মসূচি, দ্রুত নিয়মিতকরণের দাবি
  • সাতক্ষীরা পৌরসভার রসুলপুরে ড্রেন নির্মান কাজে বাধা দেওয়ার অভিযোগ
  • সাতক্ষীরা নিউ মার্কেট থেকে বাঁকাল ব্রীজ পর্যন্ত ড্রেনের উচ্চতা কমানোর দাবি
  • সাতক্ষীরায় এসিড সারভাইভরদের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • সাতক্ষীরার ধুলিহরে বেতনা ফাউন্ডেশনের কমিটি গঠন, সভাপতি শাহিন ও সম্পাদক ইমরান
  • শিশুদের সঠিক পুষ্টি নিশ্চিত করতে হবে: সাতক্ষীরা ইসলামী ব্যাংক হাসপাতালে সেমিনার
  • সাতক্ষীরায় চিংড়ি ঘেরে ১০ লক্ষাধিক টাকার মাছ লুট, বিচার দাবিতে সংবাদ সম্মেলন