বুধবার, জুলাই ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় প্রান্তিক পেশাজীবীদের জীবনমান উন্নয়ন প্রকল্পের অবহিতকরণ সভা

আব্দুর রহমান, সাতক্ষীরা: বাংলাদেশের প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন (দ্বিতীয় পর্যায়) প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় সাতক্ষীরা সদর উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদের ডিজিটাল কর্নারে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক সন্তোষ কুমার নাথের সভাপতিত্বে এবং সাতক্ষীরা সদর উপজেলা সমাজসেবা অফিসার মো. শরীফুল ইসলামের সঞ্চালনায় আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক খান মোতাহার হোসেন। আলোচক হিসেবে আরো বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো. রোকনুজ্জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) অতীশ সরকার। সভায় মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পিএইচটি সেন্টার খুলনার তত্ত¡াবধায়ক (উপপরিচালক) মো. শফিকুল ইসলাম। অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর থানার পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম, জেলা বিএনপির সদস্য সচিব জাহিদ হাসান ডাবলু, উপজেলা জামায়াতের সেক্রেটারি হাবিবুর রহমান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফারহাদ জামিল, মাধ্যমিক শিক্ষা অফিসার নারায়ণ চন্দ্র মÐল, প্রাথমিক শিক্ষা অফিসার মো. আসাদুজ্জামান, যুব উন্নয়ন কর্মকর্তা এস. এম. আজিজুল হক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শাহিনুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহŸায়ক আরাফাত হোসাইন ও মুখপাত্র মোহিনী তাবাচ্ছুম, সাংবাদিক খন্দকার আনিছুর রহমান, আব্দুর রহমান, মাসুদ আলী, ইউনিয়ন সমাজকর্মী টিপু সুলতান, শুভাশিস সরকার রাহুল, সাদ্দাম হোসাইন প্রমুখ। বক্তারা বলেন, সমাজে প্রতিটি পেশার গুরুত্ব রয়েছে। কামার, কুমোর, দর্জি, মুচি, সুইপারসহ দশটি শ্রেণির প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সমাজসেবা অধিদপ্তর নানা কার্যক্রম পরিচালনা করছে। বক্তারা আরো বলেন, কর্মের জন্য কাউকে ছোট করে দেখা উচিত নয়, বরং এসব পেশাজীবীদের পাশে থাকা রাষ্ট্রের দায়িত্ব। সভায় সমাজসেবা অফিসের কর্মকর্তাবৃন্দ, প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিনিধিরা ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় হুসেইন মুহম্মদ এরশাদ এঁর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি: “৬৮ হাজার গ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে এই স্লোগানকে সামনে রেখে”বিস্তারিত পড়ুন

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ ইউনিয়ন কমিটি গঠনের লক্ষ্যে আলোচনা সভা

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ সাতক্ষীরা জেলা ৭৮টি ইউনিয়ন কমিটি গঠনের লক্ষ্যে একবিস্তারিত পড়ুন

নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য জামায়াতপন্থী সেজে চাঁদাবাজী

সাতক্ষীরা সদর উপজেলা থ্রি-হুইলার, ফোর হুইলার অটোটেম্পু সমবায় সমিতি যার (রেজিঃ ০৫০২/সাত,বিস্তারিত পড়ুন

  • ধর্ষণের শিকার ৮ বছরের শিশুর পাশে জেলা প্রশাসন, চিকিৎসার ব্যয় বহনের আশ্বাস
  • সাতক্ষীরার বাঁশদহা ইউনিয়ন এমএসপি ও এমএনপি সদস্যের দ্বি-মাসিক সমন্ময় সভা
  • কুখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ৪ শিক্ষার্থীর বৃত্তি অর্জন
  • মুক্তি পেলেন না সাবেক এমপি লায়লা পারভীন সেঁজুতি, ফের হত্যা মামলায় গ্রেপ্তার
  • ঋশিল্পী ইন্টারন্যাশনালের উদ্যোগে দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ
  • জলাবদ্ধতা নিরসনে মাঠে নামলেন জামায়াতের চেয়ারম্যান প্রার্থী আব্দুল ওয়ারেছ
  • সাতক্ষীরায় ব্যবসায়ীর লাখ লাখ টাকা আত্মসাৎ, পিতা-পুত্রের বিরুদ্ধে থানায় অভিযোগ
  • বিশ্ব পরিবেশ দিবসে আশাশুনিতে ক্যাম্পেইন
  • সাতক্ষীরায় ঝুপড়ি ঘরে মানবিক সংকটে বাক প্রতিবন্ধী
  • সাতক্ষীরায় বিশ্ব পরিবেশ দিবসে র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরায় ডাকঘর কর্মীদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
  • সাতক্ষীরার নারকেলতলা ট্রাক শ্রমিক ইউনিয়নের বিরোধ-সমস্যার সমাধান